Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্পষ্ট কথাটা বলেই দেওয়া যাক

IMG_20201007_090515
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 11, 2020
  • 10:17 am
  • 2 Comments

ধানাইপানাই না করে স্পষ্ট কথাটা বলেই দেওয়া যাক।

এবছর দুর্গাপুজো অনুচিত – অন্যায়। হ্যাঁ, অন্যায়। অন্যায় তাদের প্রতি যারা এই এতগুলো দিন ধরে লড়াইটা লড়ে চলেছে।

অর্থাৎ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাঙ্ককর্মী – অন্যায় তাঁদের সবার প্রতি।

সত্যি বলছি, এঁরা ক্লান্ত। বড্ডো ক্লান্ত। এই সাতমাস ধরে একই রুটিন আর পারা যাচ্ছে না। রোজ সাত-আট ঘণ্টা ধরে চাপা মাস্ক, মুখের সামনে হেডশিল্ড – ক্লান্ত লাগছে। এই দুই একসাথে পরে থাকলে পাশের মানুষটাও কথা ভালো শুনতে পান না, অতএব চীৎকার করে কথা বলা অভ্যেসে পরিণত হয়েছে। আর দিনের শেষে মাথা ধরা, ঘাড় আর মাথার পেছনে বিরক্তিকর ব্যথা – সত্যিই আর পারা যাচ্ছে না।

আর যাঁরা পিপিই পরে কাজ করছেন, তাঁদের দশা নিয়ে আলোচনা করার মানে হয় না। রেব্যান সানগ্লাস যখন প্রথম এদেশে এলো, তখন বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল – গেট অন দ্য আদার সাইড অফ আ রেব্যান। পিপিই ব্যাপারটাও তা-ই – এই ভ্যাপসা গরমের দেশে ওই অনির্বচনীয় অভিজ্ঞতা যিনি পিপিই কখনও গায়ে না চড়িয়েছেন, তাঁর পক্ষে অনুভব করা-ই সম্ভব নয়।

অবশ্য, মাস্ক শিল্ড পরি বা না পরি, চীৎকার করি বা না করি, এমনিতেও আমাদের কথা আর কে-ই বা শুনছে!!!!

আমাদের মধ্যে প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেকে, কাউকে না কাউকে হারিয়েছি এই কয়েক মাসে। কেউ সরাসরি ঘনিষ্ঠ মানুষদের মধ্যে কাউকে। কেউ বন্ধুকে, সহকর্মীকে, ভ্রাতৃসম জুনিয়রকে, অগ্রজপ্রতিম সিনিয়র দিদি বা দাদাকে, স্যার বা ম্যাডামকে – সত্যি বলছি, হারিয়েছি।

আর যাঁরা নিজেদের প্রাণটিই হারিয়েছেন, তাঁদের কথা এখানে উল্লেখ নিষ্প্রয়োজন।

আর পারা যাচ্ছে না।

পুজোর মুখে বাজারে ভিড় দেখে বিরক্তও লাগছে না আর। এতটাই ক্লান্ত হয়ে গেছি।

অনেকেই বলছেন, ধূমধাম করে তো পুজো হবে না এবার – ভিড়ও নিয়ন্ত্রণে রাখা হবে – তাহলে ক্ষতি কী!! বিশেষত অর্থনীতির এই দুরবস্থায়… জানেনই তো পুজোকে উপলক্ষ করে কতো মানুষের উপার্জনের ব্যবস্থা… ইত্যাদি ইত্যাদি। ঠিকই কথা। কিন্তু, ধূমধাম জাঁকজমক ভিড়ভাট্টা না হলে সেই অর্থনীতির দিকটা রক্ষিত হবে কি??

তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? কোভিডের সুরক্ষাবিধি মেনে চলে পুজো হলে অর্থনীতির যুক্তি দাঁড়াচ্ছে না। আরেকদিকে অর্থনীতির যুক্তি দেখতে গেলে করোনা নিয়ে চিন্তা শিকেয় তুলে দিতে হয়। আর সেটাই যদি করতে হয়, তাহলে লোকাল ট্রেন একদম আগের মতো করে চালু করতে বলুন – সেটা বন্ধ থাকার কারণে কিন্তু এক বিপুল সংখ্যার মানুষ ঘোর বিপদে পড়েছেন। ভিড় বা একজায়গায় লোক জড়ো হওয়া নিয়ে যদি না-ই ভাববেন, তাহলে ইশকুলগুলো খুলুন। একবছর ইশকুল, এমনকি পড়াশোনা বন্ধ থাকলেও আপনার আমার বাড়ির ছেলেমেয়েদের জীবন শেষ হয়ে যাবে না – কিন্তু, প্রত্যন্ত অঞ্চলে অনেক ছেলেমেয়েরই এজীবনের মতো ইশকুলে আসা শেষ হয়ে যাবে। লোক জড়ো হওয়ার ভয় না পেলে, কোভিড নিয়ে দুশ্চিন্তা না করতে চাইলে কোন কাজটা জরুরী বা প্রাথমিক কর্তব্য? দুর্গাপুজো??

পাশাপাশি, খেয়াল করেছেন কি, রাজ্য সরকারের এই খয়রাতি এবং বিধিনিষেধ-অনুমতিতে ছাড়ের কারণে এই বছর বেশ কিছু পুজো প্রথমবারের মতো চালু হবে? আমিই অন্তত এরকম দুখানা পুজোর খবর পেয়েছি। চোখকান খোলা রাখলে আপনিও পাবেন। সুরক্ষাবিধি রক্ষিত হবে??

অনেকে বলছেন, করোনা আর আগের মতো ডেঞ্জারাস নয়। এখন অনেক নিরীহ টাইপের হয়ে গিয়েছে। সত্যিমিথ্যে জানি না। হতেও পারে হয়তো বা। শুধু মনে করিয়ে দিই, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদিনে সাড়ে তিন লক্ষ নতুন আক্রান্তের কথা জানিয়েছেন – রেকর্ড। আগের রেকর্ডটি ছিল এই সপ্তাহের গোড়াতেই – রেকর্ড এক সপ্তাহও টিকল না। তর্কের খাতিরে যদি মেনেও নিই, যে, মৃত্যুর হার কমে আদ্ধেক হয়ে গিয়েছে (তথ্য নেই অবশ্য সেরকম), তাহলেও সংক্রমণ দ্বিগুণ হলে মৃত্যুর সংখ্যাটা কিন্তু একই থাকবে।

এই মুহূর্তে হাসপাতালগুলোতে বেড পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে, তখন কী হবে? হাসপাতালে গিয়ে অক্সিজেনটুকু পাওয়ার সুযোগটাও যদি না পান, মৃত্যুহার ওই আদ্ধেকে থেমে থাকবে তো!!!

বিশ্বাস করুন, কোভিড আর ডেঞ্জারাস নেই, এমন নয়। আসলে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। হাঁটতে গিয়ে পায়ের সামনে কেউটে সাপ দেখলে শহরের মানুষ যতখানি ভয় পান, গ্রামের মানুষ ততোখানি পান না, কেননা এ তাঁর কাছে ততোটা অপরিচিত ব্যাপার নয় – ভয় পাওয়া বা না পাওয়ার সাথে কিন্তু কেউটে সাপের বিষের তেজ কমে বা বাড়ে না।

কী আর বলব!! বলতেও আর ভাল্লাগছে না।

PrevPreviousচোরা জন্ডিস
Nextশুনবে না কেউNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Riyanka Haque
Riyanka Haque
5 years ago

আপনি একদম ঠিক বলেছেন sir….
Actually বিপদ আরও বাড়বে

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

ডাক্তারের কথা কবে যে বুঝবে মানুষ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

উত্তরবঙ্গ ব্যাপী গণ কনভেনশনে ডাঃ সুদীপন মিত্রের বক্তব্য

February 12, 2026 No Comments

গাছ, গিনেস বুক ও ত্রুফেনা মুথোনি

February 12, 2026 No Comments

মেয়ের নাম ত্রুফেনা মুথোনি। পরিবেশবিদ। নিবাস আফ্রিকার কেনিয়া। এই মুহূর্তে সে খবরের আলোচনায়, একটি প্রতিবাদী আন্দোলনের সূত্রে। এক অনন্য প্রতিবাদের কারণে তাঁর ঠাঁই হয়েছে ‘

নেত্রদান অপরাধ!!

February 12, 2026 No Comments

১০ ফেব্রুয়ারি ২০২৬ গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ নদীয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ায় রাবেয়া বিবির মরণোত্তর নেত্রদানকে কেন্দ্র করে যে যে ঘটনা ঘটেছে

অভয়ার জন্মদিন

February 11, 2026 No Comments

৯ ফেব্রুয়ারি তারিখটা অন্যরকম। এই ৯ তারিখ অভয়ার জন্মদিন। আবার ৯ মানেই সেই ভয়ঙ্কর তারিখ যেদিন অভয়াকে জোর করে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল কিছু

জলপাইগুড়িতে অভয়া মঞ্চের কনভেনশন

February 11, 2026 No Comments

গত ০৯ ই ফেব্রুয়ারি, জলপাইগুড়ি সমাজ পাড়া রবীন্দ্রভবন, সহযোদ্ধা নাদিরা আজাদ নামাঙ্কিত মঞ্চে, অভয়া’র জন্মদিনে, জলপাইগুড়ি অভয়া মঞ্চের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গ ব্যাপী এক প্রতিবাদী কনভেনশন কনভেনশন

সাম্প্রতিক পোস্ট

উত্তরবঙ্গ ব্যাপী গণ কনভেনশনে ডাঃ সুদীপন মিত্রের বক্তব্য

Abhaya Mancha February 12, 2026

গাছ, গিনেস বুক ও ত্রুফেনা মুথোনি

Somnath Mukhopadhyay February 12, 2026

নেত্রদান অপরাধ!!

The Joint Platform of Doctors West Bengal February 12, 2026

অভয়ার জন্মদিন

Abhaya Mancha February 11, 2026

জলপাইগুড়িতে অভয়া মঞ্চের কনভেনশন

Sukalyan Bhattacharya February 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

609642
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]