Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইঁদুর দৌড় ২

IMG-20200127-WA0122
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • January 30, 2020
  • 11:34 am
  • One Comment

কিছুদিন আগে ছোটদের নিয়ে একটা খুব ছোট লেখা লিখেছিলাম। যার শেষ লাইনটা ছিল ইঁদুর দৌড়ে জিতলেও ইঁদুর আর হারলেও ইঁদুর। তারা মানুষ হোক।

আজ এই ইঁদুর দৌড়ের শুরুর দুটো গল্প শোনাই।

প্রথম ঘটনা
বাচ্চারা যখন পেটে থাকে তখন তারা কেমন বাড়ছে তা জানার জন্য আমরা Growth scan করি। তারপর তার মাথার Circumference, পেটের Circumference বা পায়ের হাড়ের মাপ Femur Length গ্রাফের ওপর প্লট করি। যাতে বুঝতে পারা যায় বাচ্চা ঠিকমতো বাড়ছে কিনা।

সেদিন দেখি চেম্বারের বাইরে কিছু হবু মায়ের জটলা। সবাই মিলে একজোট হয়ে কিছু কাগজপত্র দেখছে। পরে একজন যখন ভিতরে এসেছে তাকে জিজ্ঞাসা করলাম, “বাইরে সবাই মিলে বসে কীসের মিটিং করছিলি রে?” সহেলী এক গাল হেসে বলল, “চার্ট মেলাচ্ছিলাম”।
“মানে?”
“না, অহনার বাচ্চাটা একটু কম বাড়ছে। ওই নিচের লাইনটাতে। আমারটা স্যার একদম ওপরের লাইন ধরে বাড়ছে, দেখুন স্যার দেখুন”। দেখলাম সহেলীর বাচ্চা গ্রাফের ওপরের লাইনে 90th centile এ আছে। তার মুখে বিজয়িনীর হাসি। হায় ভগবান! বাচ্চাগুলো এখনো পৃথিবীর আলোই দেখলো না, আর ইঁদুর দৌড়ে নেমে গেল! এই মায়েরাই কিছুদিন বাদে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের পরীক্ষার খাতার নম্বর মেলাবে।

দ্বিতীয় ঘটনা
মধ্য কলকাতার অভিজাত নার্সিংহোম। শেয়ার রুম। চারজন এক সঙ্গে থাকে। মাঝে ফিনফিনে সুন্দর সাদা পর্দা। ঘটনাচক্রে চার জনের বাচ্চা একই দিনে হয়েছে। রাউন্ডে গেছি। দেখি আমার পেশেন্ট পারিজাত মনমরা হয়ে বসে আছে। “কী হোল রে?” জিজ্ঞাসা করতেই শুরু হল কান্না। “স্যার আমি ভালো মা হতে পারলাম না”।
“মানে? গতকালই তো মা হলি? ২৪ ঘন্টাও হয়নি। এর মধ্যেই বুঝে গেলি?”
“না স্যার, আমার জন্য আমার বাচ্চা পিছিয়ে যাবে। ”
“ওতো এখনও হাঁটতে চলতেই শিখল না, শুয়ে শুয়ে কী করে পিছবে?”
“না, সবার বুকে দুধ চলে এসেছে আমার আসেনি। আমি টোটাল ফেলিওর।”
পারিজাতকে অনেক করে বুঝিয়ে লিফটের দিকে হাঁটা দিলাম। মা হওয়াটাও পরীক্ষা,এখানেও পাশ, ফেল আছে। আছে প্রতিযোগিতা। এই সদ্য ভূমিষ্ঠ শিশুও ইঁদুর দৌড়ে নেমে গেল। বাচ্চাদের,এই প্রতিযোগিতার স্টার্টিং পয়েন্টে বাবা,মায়েরাই কখন দাঁড় করিয়ে দিচ্ছে! আর বেশি এগিয়ে দিতে গিয়ে আমরা বাচ্চাগুলোকে এগনোর বদলে পিছিয়ে দিচ্ছি। এদের শৈশব কাড়তে গিয়ে আমরা আমাদের বার্ধক্যকে হয়ত আরো নিঃসঙ্গ করে তুলবো। কিন্তু দোষটা তো বাবা – মায়েদের নয়। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবই এখন হরির লুটের বাতাসা হয়ে গেছে। টপ করে তুলে খপ করে মুখে পুরে দাও, না হলে কিছুই পাবে না। জীবনের মন্ত্রই হয়ে উঠছে ‘ করে খেতে হবে ‘ নয়, ‘কেড়ে খেতে হবে ‘।

ভুলে গেলে চলবে না, এই ধোঁয়াশায় সব কুড়িরই ঝরে যাওয়ার আশঙ্কা প্রবল। এই সূর্যমুখীরা সূর্যের আলো চুমুক দিতে দিতে মনের আনন্দে বড় হোক, এটাই তো সবার চাহিদা হওয়া উচিত। আমরা যেন ওদের শুধু নিজের জন্য, নিজেকে নিয়ে বাঁচতে না শেখাই। আমার নয়, ‘ আমাদের ‘ সন্তান যেন থাকে দুধে ভাতে।

PrevPreviousনবজাতকের যত্ন কিভাবে নেবেন?
Nextচেম্বার__ডায়েরীঃ জন্ম-নিরোধক বাছাইNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সুজয় বিশ্বাস
সুজয় বিশ্বাস
6 years ago

এক কথায় অনবদ্য ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

May 19, 2026 No Comments

সরকারি হাসপাতালে কাজ করেছি, সব মিলিয়ে প্রায় ৩৫ বছর, বিভিন্ন জায়গায় অনেকগুলি হাসপাতালে। সবচেয়ে বেশি দিন ছিলাম চন্দননগরে। তবে, যেখানেই থাকি, সে ২-৩ বছরই হোক

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

সাম্প্রতিক পোস্ট

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Dr. Amit Pan May 19, 2026

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623461
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]