Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটা ডিসক্লেইমার (আসলে ধর্মসঙ্কট)

Screenshot_2023-11-21-08-25-40-36_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • November 21, 2023
  • 8:26 am
  • No Comments

আমি যে খালি নেটে নেটে ঘুরি, আমার পেটে পেটে দুর্বুদ্ধি, আর নেহাতই নর্দমা ঘেঁটে ঘেঁটে অনর্থক অপাচ্য দু এক ছত্র লিখি, এটাই আমার একমাত্র পরিচয় না। আমি একজন প্রাক্তন চিকিৎসক।

এই দেশে দুঃখের কথা এইটিই, যে প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন পুলিশ, প্রাক্তন আইএএস, প্রাক্তন ব্যাঙ্ককর্মী ইত্যাদি সবই শুনবেন কিন্তু চিকিৎসক কখনও প্রাক্তন হয় না।

আমার দাঁত পড়ে গেছে, স্মৃতি নড়ে গেছে, ইচ্ছে মরে গেছে, প্রতিশ্রুত ভালোবাসা সরে গেছে দিগন্ত পেরিয়ে। চামড়া শিথিল শুধু না পঞ্চেন্দ্রিয়ও শিথিল ক্রমে ক্রমে। ডাক্তারি কবেই ভুলে গেছি। তবু চিকিৎসক অপবাদটি যেতে চায় না।

এহ বাহ্য, মূল কথায় ঢুকি। প্রিয়জন ভাবি যাকে, তেমন কেউ অসুস্থ হলে আমি আগ বাড়িয়ে তাঁর স্বাস্থ্যসন্ধানে যাই। সে কাশিতে রক্তপাত হোক, কিম্বা অঙ্গ অবশ, যাই হোক না কেন।

এই একটা গায়ে পড়া স্বভাব আমার রয়েছে বটে। তাঁর অসুখের উপযুক্ত ডাক্তারের কাছে দেখিয়ে নিতে বলি। কখনও সঙ্গেও যাই।

কিন্তু সেই অসুস্থ মানুষ যদি নিজের সর্বার্থে অসহায়তাটুকু জানিয়ে আমাকেই অবলম্বন করতে চান তা এড়িয়ে যাবার মত কুশল শিল্পী আমি নই।

পালমোনোলজিতে একটা পোস্ট গ্র‍্যাজুয়েট ডিগ্রি ছিল যদিও, সেই বিশেষজ্ঞও ঠিকভাবে হতে পারিনি। তখনই। আর ইদানীং, আগেই বলেছি ডাক্তারি আমি প্রায় ভুলে গেছি। অনস্বীকার্য এই সব জেনেও তবু এক প্রাক্তন চিকিৎসক এই আমি জড়িয়ে পড়ি নিজের প্রিয়জনদের নিউরোলজি, কার্ডিওলজি, অঙ্কোলজি, নেফ্রোলজি এই রকম নানান ‘লজি’র আবর্তে।

অথচ এই সব বিষয়ের কোনওটিতেই বিশেষজ্ঞতা দূরের কথা কাজ চালানোর মত জ্ঞানও হয় তো প্রায় কিছুই আমার নেই। তবু কেউ আঁকড়ে ধরেন কখনও। হাত ছাড়াতে পারি না। হাত ছাড়তে চাইও না।

চিকিৎসা ব্যাপারটাই আমার কাছে ভারি গোলমেলে ঠেকে। শুরু থেকেই। দুই আর দুইয়ে যোগ করলে যে চার হবেই তার কোনও গ্যারান্টি নেই। যোগের পরে কখনও শূন্য বা নেগেটিভ। কখনও বা অপ্রত্যাশিত ভাবে যোগফল দশও পেয়ে গেছি পেশাজীবনে।

আমার প্রিয়জনের নেটতুতো শুভানুধ্যায়ী প্রচুর। যদি কপালদোষে দুইয়ে দুইয়ে চার না হয়, এঁরা কেউ আড়ালে অভিশম্পাত(পড়ুন খাপ-পঞ্চায়েত) তো দেবেনই, আইনগত ভালনারেবিলিটির কথাও হয় তো তুলবেন। শাসাবেন। ধমকাবেন। ভয় দেখাবেন। প্রকাশ্যে। ইনবক্সেও।

ব্যাকুল হবেন যে কেউ। হয় তো তাঁরও প্রিয়জন এই অসুস্থ মানুষটি। কাজেই তিনি অবশ্যই নিজের পছন্দের বিশেষজ্ঞকে দিয়ে দেখিয়ে নেবার ব্যবস্থা করতেই পারেন।

কিন্তু ভার্চুয়ালি নয়। টেলিমেডিসিনও নয়। সেই প্রিয়জনের মোটেই যাবার ক্ষমতা নেই। নেই মানে নেই। সর্ব অর্থেই নেই। কাজেই বাড়ি এসে দেখে যেতে হবে। সেই বিশেষজ্ঞের মত মেনেই চিকিৎসা হবে কিনা সেটা অবশ্য অসুস্থর আত্মজনের সিদ্ধান্ত।

এই মুহূর্তে চিকিৎসা চলছে স্থানীয় অত্যন্ত ভালো দরদী একজন স্থানীয় বিশেষজ্ঞের মত অনুযায়ী। কিন্তু সেই বিশেষজ্ঞ প্রচণ্ড ব্যস্ততার জন্য কারওর বাড়ি ইচ্ছে থাকলেও আসতে পারেন না। তাই আপাতত আমি সামাল দিচ্ছি। বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ রাখছি।

তবে বাৎসল্যের আর অন্য ভালোবাসবারও(দাস্য, সখ্য আদি) শাস্তি জীবনে কখনও পেয়েছি।

তাই আমার এক অতিপ্রিয় সন্তানপ্রতিমের পরামর্শক্রমে এই ডিসক্লেইমারখানি দিলাম।

পুনশ্চঃ-
কিন্তু কেন? আমার মত অতি তুচ্ছ অকিঞ্চিৎকর প্রাণী হঠাৎ এমন হ্যাজাচ্ছে কেন? বলি।

মাত্র বছরখানেক(সেকী? একবছর হয়ে গেল?) হল বহু দোষের আকর এই আমাকে নিয়ে ফেসবুকে খাপ পঞ্চায়েত বসেছিল।
কারণ?
ওই যে আগেই বলেছি না, আমার চরিত্রদোষের মানে গায়ে পড়া স্বভাবের কথা? ওই দোষেই মুম্বইয়ের এক প্রাক্তন বিপনন ঘাঘু আমাকে খাপের কাদাভরা হাটে বেচবার চেষ্টা করল। এই লোকটা যদ্দুর খবর রাখি সহকারী কাউকে কাউকেও চাকরি জীবনে বেচতে আর বলি দিতে দ্বিধা করেনি ম্যানেজমেন্টের কাছে। এইবারের প্রমাণছাড়া কাদা বেচার চেষ্টা বেচারার সফল হয়নি। কিন্তু সে চালাক ও বিপননে ঝানু মাল। আমাকে ব্লক করার উদাত্ত আহ্বান জানিয়ে আর নিজে আমাকে ব্লক করে সম্ভবত তার অভিযানে ক্ষান্ত হয়েছে সেই বিপনন-বীর নোংরা মানুষটা।

আর একটা পাঁঠা এই মুম্বইবাসী বাউন্সারের অনুপ্রেরণায় ডাক ছাড়তে লাগল। অশ্লীল ডাক শুধু না, আইনের ভয় দেখানো ডাক। আইপিসির এত নম্বর ধারা, তত নম্বর শাস্তি এই সব। এমনকি একজন প্রায় চল্লিশ বয়সিনী কাউকে বিরক্ত করেছি সেই প্রসঙ্গে আমাকে’ পিডোফিলিয়া’র কথাও মনে করাল। এই মনুষ্যেতরটা পিডোফিলিয়া শব্দটার মানে অবধি জানত না।

সেই তখন তাদের পোস্টে যে কজন ‘সে কী, একে তো অন্যরকম জানতাম!’, ‘লুচু করেছে’, এই জাতীয় অবোধ ন্যাকামির পোস্ট করেছিলেন। তাঁদের কাউকে কাউকে আমি আজও বন্ধু তালিকায় পুষছি।

কেন? নেহাতই অ্যাকাডেমিক ইন্টারেস্টে।

সেই সময়েই আমার এক সহোদরা আমাকে জানিয়েছিলেন, এই পাঁঠাটা নাকি বিভিন্নজনকে(পড়ুন মহিলাদেরকে) মোবাইল ফোনে আর মেসেঞ্জার ফোনে, জনে জনে আবেদন করছিল আমার ‘যথার্থ’ শাস্তির ব্যাপারে সোচ্চার হতে। সেই মত স্বঘোষিত প্রচণ্ড নারীবাদী কেউ আমাকে ব্লকটকও করেছেন বলে শুনেছি।

প্রসঙ্গত বলি, অবলীলায় অন্যের মাকে জড়িয়ে অশ্লীল গালি(আন্দাজ করে নিন) দেওয়া লোকটার সাবেক প্রোফাইলে, ফেসবুক ওই সব বেয়াদবির জন্যই আর নাকি ঢুকতে দেয় না। হালে নাকি সে তাই নিজের নামের বানান পালটে আর একটা সবজান্তা প্রোফাইল…

কেউ কেউ জল মাপতেও এসেছিলেন। অভিযোগকারীরা তো প্রমাণ দিতে পারেনি কোনও। উল্টোদিকে আমিই আইনি কিছু করার কথা ভাবছি কিনা, জানতে চেয়েছিলেন।

থাক এতসব চুকেবুকে যাওয়া কথা। আমি মশাই আইনকে খুব ভয় পাই।

তাই ধরুন আইনের ভয়েই বলে রাখলাম, ‘হামার কুনো কসুর নাই। হামি গরিব আদমি আছে।’

★

PrevPreviousএক জামাকাপড় repeat করলে লোকে কি ভাববে?? মনখারাপ হলেই shopping??
NextহরেকরকমবাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 1 Comment

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 1 Comment

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669290
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]