Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জোর করে’ ক্ষুদিরাম

Screenshot_2022-04-13-22-34-09-55_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • April 14, 2022
  • 9:57 am
  • No Comments

রচনাঃ দীপঙ্কর (আন্তর্জাতিক গবাপাগলা সাহিত্য পুরষ্কারে সম্মানিত)

আমি শ্রী মদনগোপাল মোদক। নিবাস খড়দহ। পিতার নাম ৺হরিগোপাল মোদক। চালের চোরা চালান করতেন। ঠাকুদ্দা ৺ব্রজগোপাল মোদক পেশাদার টুলো পন্ডিত ছিলেন।

আমি মদনগোপাল মিষ্টান্ন ভান্ডারের এক এবং অদ্বিতীয় প্রোঃ।এখন দোকানে এসে’ কিছু ছেলেপুলে ঝঞ্ঝট করছে- খালি খালি টাকা চাইছে, তাই নেতাজির কাছে একটা আবেদন পত্র নিয়ে’ যাচ্ছিলাম। নেতাজি মানে নেতাজি মেট্রো রেল ইস্টিশনের সন্নিকটে একজন ‘প্রভাবশালী’র কাছে। মন পরিষ্কার হলেও স্ফূর্তি ছিলো না। অল্প টাকার ব‍্যবসা, সেটাও যদি যায়, তো সব যায়।অল্প সুখে আছি, সেটাও যায়। সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু- অথচ দেখুন সুখ কাকে বলে’ তা’ই জানলাম না। খালি ঝঞ্ঝট আর ঝঞ্ঝট।

আমি পয়সা সাশ্রয়ের নিমিত্তে মাসে একবার চুল দাড়ি কাটি।নিতাই কেশ কর্তন মন্দিরে। চোৎ মাসের ঝাঁ ঝাঁ গরমে মাথা গাল কুটকুট করছে। জামা ঘামে ভিজে’ লটরপটর করছে।

সুধীজন, যদিও লটরপটর এক রকমের মাছরান্নার পদ- তবুও এখানে ল‍্যাৎপ‍্যাৎ বোঝানো হয়েছে। ইস্টিশন থেকে বেরিয়ে সবে গলিতে পা রেখেছি, এমন সময় “ধর্ধর্ধর ঐ তো যাচ্ছে….”বলে’ জনাকতক লোক- তার মধ্যে কয়েকটা বুড়োও আছে, হৈহৈ করে’ আমার পানে ধে’য়ে এলো। আমি তৎক্ষণাৎ থাকিতে চরণ বলে’ সটকান দিলাম। ফুটপথের জাপানি মোমোবালাকে আঁৎকে’, বিড়িওয়ালার টিনের ডালা উল্টে’, শেষে একজন স্ফীতবক্ষ ফলবালীকে বিষ্মিত করে’ তার বুকে আশ্রয় নিলাম- এবং অবশ্যই অনিচ্ছাকৃত কুকর্ম। তবে বোঝা গেলো ফলমহিলা দেহাতি “আব্বে ই ক‍্যা করতানি…মেরি ঘুটনা টুটি রে বুডঢা কাঁহিকা, যা তেরা বিবিকি গোদ মে…” ঘটনা ঘোরতর হ‌ওয়ার আগেই ঐ পশ্চাদ্ধাবমান জনতা আমার দু হাত ধরে’ পাশের গলিতে ঢুকলো।বোধহয় এরা সেই কুখ্যাত কলকাতার গলাকাটার দল।

“একেনে কি করচো গুর্রু?”(প্রশ্ন)

“কতোদিন পতে পতে ঘুরচো গুর্রু, সুঁয়োপাকার রোঁয়ার দাড়ি গজিয়েচো”

অন্য একজন গজগজ করে’, আমিও আমার স্বয়ং গজানো দাড়িতে হাত বুলিয়ে অনুভব করি। নিজের দাড়িতে হাত বোলানো তো আর পরকীয়ার মধ্যে পড়ে না।

“আজ্ঞে আমাকে ছেড়ে দিন, ঘরে আমার বিধবা বৌ….”(উত্তর)

“বৌদি বিধবা হলে’, পরদিনই ফিম্লস্টার কাত্তিককে বে’ করে’ নেবে, সে খপর আচে? সে ব‍্যাটা ক’দিন দুপুরে তোমার বাড়িতে এয়েচে…” (অন‍্য প্রশ্নকর্তা)

আমি এবার আর বিষ্মিত হ’তে পারলাম না (দুঃখিত)। আমার বৌ সবিতা? বগলে ঘামের গন্ধ, উঁচু হনু, টেলিস্কোপিক বক্ষ….তার সঙ্গে ফিল্মস্টার?

“হুঁশ এয়েচে তাইলে?” (তৃতীয় প্রঃকঃ)

“তা এই ধ্বজভঙ্গ জামা পেন্টুল কোতায় পেলে গুর্রু? (৪র্থ)

“যেহেকানে তুহুমি চ্চুচ্চু….হুটকি মাল্লে লাক ল্লাহাক টাকা…..স্সেসেকানে ত্তু ত্তু ত্তু….” (৫ম) ত্তু ত্তু করতে করতে তার ত্তোতোহৎলার দম শেষ হয়ে যায়।

“আমি কে?” অবশেষে আমি সপ্রশ্ন।

বাকিরা সবাই হুট্ট‍্যাঁটারু (মতান্তরে হাট্টিমাটিম) পাখির মতোন হুট হুট করে’ হেসে উঠলো।

সবার পেছনে যে অমানুষের উৎপলবাবুর মতো নেংচে নেংচে আসছিলো, সে পৌঁছেই বললো “আত্মাণং বিদ্ধি, সোঅহম, সব‌ই তুমি, সবাই আমি, এসব ভাবতে হবে না গো(নামাবলীর খুঁটে দিয়ে মাথা মোছে। মাথার ঘাম পায়ে ফেলতে তার আপত্তি, বোঝাই যায়)। তুমি যেখানে আছো সেটাই তোমার ঘর, যে নামে ডাকবো সেটাই তুমি। হরেকৃষ্ণ হরেকৃষ্ণ”

“আমি মদনগোপাল মোদক, বাবার নাম চন্দ্রবিন্দু হরিগোপাল মোদক, আমার স্বাধীন দোকান আছে, তার লং পেটিকোট ক্ষীরপুরিয়া বিখ্যাত, লম্বা সরের মধ্যে ক্ষীরের পুর দেওয়া, কুচপ্রতিম ক্ষীরের সিঙ্গাড়া, স্তোকনম্রা রসগোল্লা, আমি প্রতিবাদ জানাতে এসেছিলাম, আমার নিজের ব‍্যবসা আছে, ঘরে বৌ আছে…..”

“আচেই তো, আচেই তো, সব আচে, ঘরে চ্চলো গুর্রু, তুমি হাত ঘোরালে নাড়ু পাবে, জ‍্যান্ত ক্ষীরের পুতুল পাবে… চ্চুচ্চুচ্চু (এটা চুম্বনের শব্দ) এ্যাকন তুমি ক্ষুদিরাম গুচাইৎ”

ওদের বগলবন্দী হয়ে চললাম, হাজরা ছাড়িয়ে, খাল পেরিয়ে (উঁঃ কীঁ গঁন্ধঁ) এক মস্তো বড়ো বাড়ির সামনে।

“এটা আমার….এটা আমার…?” আমতা আমতা করে’ বাক‍্যটা শেষ করতে পারি না।এই বাগান‌ওলা সুবৃহৎ অট্টালিকার পানে আমি বিষ্ময়বিস্ফারিত চোখে তাকিয়ে থাকি।

তৃতীয় জন বলে “মেম্রি লস……সব ভুলে গ‍্যাচে!!”

“শশশহক ত্থেরাপি লালালালা ল্লা…” তোৎলা উবাচ।

একজন পাদপুরণ করে “লাগবে”

খানিকটা কৌতুহলে অথবা লোভে (আত্মচরিতে বিচরণ করার সময় স্বীকার করাই বাঞ্ছনীয়) আমি গুটিগুটি পায়ে নিজে নিজেই বাড়িটাতে প্রবিষ্ট হলাম। দুয়ারে ঘন্টা বাজতেই একজন এসে দরজা খুলে’ দিলো। খড়দহের বাড়িতে ঢালাই মেঝে, নিচু সিলিং আর ভ‍্যাপসা গরম, দুধছানা মেশানো একটা বু। এখানে ঠান্ডাই মেশিন চলছে। মার্বেলের একটা মার্ভেলাস মেঝে। কোথায় সেই কাঠের ছোটো ছোটো জানালা, চটের বস্তার পাপোশ আর তক্তপোশ? এতো পুরো ইয়ে…..তারপর তিনি এলো (নিজের বৌকে কি আপনি আজ্ঞে করা শোভন?)

“ওম্মা, এই তো গো তুমি… কোতায় ছিলে গো এ্যাতোদিন…. ঈসসসস ক্ষী চ‍্যায়রা করেচো….ম্ম‍্যাগো ম্মা…..”এই সব বক্ষভেদী কথা বলতে বলতে অগোচরে ওনার আঁচল সরে’ যায়।

যাই হোক ফিটফাট কেতাদুরস্ত হয়ে সন্ধ্যায় বন্ধু ও বান্ধবী পরিবৃত হয়ে স্কটল্যান্ডের মদ‍্যপান (আগে কালীপুজোয় কালীমার্কা ছাড়া বিশেষ অভিজ্ঞতা ছিলো না), মন্দ লাগছিলো না। তবে এর থেকে কালীপুজোয় ছোলা+আদা+পেঁয়াজ দিয়ে কালীমার্কায় বেশী স্বাদ পেতাম। খিস্তি খেউড়, মকারান্ত গালাগালি সব‌ই থাকতো। ওদিকে আমার মদনগোপাল মিষ্টান্ন ভান্ডার বড়ো যত্নে গড়েছিলাম। বড্ড সুনাম ছিলো। তবে এরকম বাড়ি, মদের আসর আমি কোনোদিনই করতে পারতাম না।

এখানে আবার মকারান্তরা মদের আসরে উপস্থিত। পাশেই বসে’ আছেন, ঢালাঢালি, ঢলাঢলি সব‌ই হচ্ছে। একটু ইয়ে ইয়ে লাগছিলো, ইয়ে বোঝেন তো, বুঝে নিন, এটা বোঝানো খুব কঠিন। তবে রাত্রির অভিজ্ঞতা ভিন্ন। এই মহিলার শরীর, গন্ধ, স্বাদ, জ্ঞান সব‌ই অনেক ভালো। এতো সবিতা নয় যে শাড়িটা কেবল ইয়ে করবে। যাই হোক, কদিন পরেই আমি এখান সেটিং হয়ে গেলাম। সক্কাল ব‍্যালা কে য‍্যানো কতকগুলো টাকা পাটিয়ে দিয়েচে। কেন কী বেত্তান্ত জানি না। আমি এ্যাকন ক্ষুদিরাম গুছাইৎ। ক্ষুদিরাম আত্মবলি দিয়ে’ শহীদ হয়েচিলো। আমি মদনগোপাল মোদক আত্মাবলি দিয়ে ক্ষুদিরাম গুছাইৎ হয়েচি।এটাও একরকম শহীদ হ‌ওয়া।

PrevPreviousমায়ের ছাপ ও অলীক অসুখ
Nextরেফার রোগNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656828
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]