Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একটা ব্যক্তিগত পোস্ট।

312888215_10229022184329289_7739463665306182284_n
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 26, 2022
  • 10:26 am
  • No Comments
জুয়াচুরির জন্য স্মরণীয় এই ভোটে ক্লজ জি-র রেজাল্ট-এর ছবি রইল (ব্যালটে যে সিরিয়াল ধরে নাম ছিল, সেই হিসেবেই লিস্টের তিন নম্বরে আমার নাম – প্রাপ্ত ভোটের হিসেবে, আমি নবম। প্রথম সাতজন নির্বাচিত)। স্বাক্ষর সেই সুদক্ষ রিটার্নিং অফিসারের। অবস্থা যা, দুলালচন্দ্র ভড়ের তালমিছরির স্টাইলে, এঁর সই মানেই ভুয়ো, এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবু কিছু কথা বলার।
ক্লজ জি বলতে অধ্যাপক-চিকিৎসকদের ভোট। যাঁদের অধিকাংশই বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ান। বাকি কয়েকজন বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে।
প্রত্যাশিতভাবেই এই সেক্টরে বিভিন্ন ধরনের ভয়টয় দেখিয়ে জোর করে ফাঁকা ব্যালট সংগ্রহ করেছেন ‘তৃণমূলপন্থী চিকিৎসক’ ও তাঁদের সাঙ্গোপাঙ্গরা। সংখ্যায় কমসেকম সাত-আটশো। তারপরও, টু বি অন আ সেফ সাইড, কমপক্ষে সাতশো জাল ব্যালট ফেলেছেন। যে ব্যালটের কাগজের রঙ স্পষ্টত আলাদা। যদিও নির্বাচনের রিটার্নিং অফিসার, মহাত্মা মানস চক্রবর্তী মহাশয়, ব্যালটগুলোকে আসল বলেই মান্যতা দিয়েছেন। সেসব কথা বারবার বলে চলার মানে হয় না।
কিন্তু যেকথা বলার, এই সবকিছুর পরেও আমি সাতশ চুরাশিটি ভোট পেয়েছি। রিটার্নিং অফিসারের হিসেবে যে বৈধ ভোট, তার এক-তৃতীয়াংশের বেশি।
অর্থাৎ, সাতশ তিরাশিজন আমাকে ভোট দিয়েছেন। (আর একটি ভোট, স্বাভাবিকভাবেই, আমার নিজের।)
এই ব্যাপারটা আমার পক্ষে বিস্ময়কর।
প্রথমেই যেটা বলার, এই সাতশ চুরাশিটা নির্ভেজাল ভোট। অন্তত সাতশ চুরাশিজন মনে করেছেন, আমি মেডিকেল কাউন্সিলে নির্বাচিত হওয়ার যোগ্য (যে ধারণার সঙ্গে আমি নিজেও কি সম্পূর্ণ সহমত!!) – ভয় দেখিয়ে ফাঁকা ব্যালট সংগ্রহ না হলে সংখ্যাটা, হয়ত, আরও খানিকটা বাড়ত। তার পরেও কিছু কথা মাথায় ঘুরছে।
নিজের সম্পর্কে যেহেতু যথাসম্ভব নির্মোহ থাকার চেষ্টা করি, তাই এটুকু জানি – চিকিৎসক হিসেবে আমি তেমন খ্যাতিমান নই। নিজেকে কু-চিকিৎসক বলছি না – তেমনটা বলতে নিজেরই খারাপ লাগে – বলছি, আমি খ্যাতিমান চিকিৎসক নই। না, এ কোনও বৈষ্ণবী বিনয় নয় – এটা অকপট সত্যি।
শিক্ষক হিসেবে খ্যাতি-অখ্যাতির প্রশ্নই নেই, কেননা পাছে আমি ছাত্রছাত্রীদের ক্ষতি করে ফেলি, সম্ভবত এই আশঙ্কাতেই, সরকারবাহাদুর, আমার এই এক যুগের চাকরি জীবনে, কখনোই এমন কোনও জায়গায় পোস্টিং দেননি, যেখানে ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগ রয়েছে। (আমার বিষয়টি যেহেতু আন্ডারগ্র‍্যাজুয়েট কারিকুলামে নেই, সেহেতু এমডি স্টুডেন্ট না থাকলে পড়ানোর সুযোগও নেই।)
সেক্ষেত্রে এই সাতশ তিরাশি জন ঠিক কী কারণে আমাকে ভোট দিলেন, তা ভেবেই আমি বিস্মিত। বিশেষত, এ কথা যদি অকপটে স্বীকার করি যে ভোটের প্রচারে এবারে আমি খুব একটা দৌড়াদৌড়ি করতে পারিনি ব্যক্তিগত কারণে, তার পরও? হ্যাঁ, অনেকে নিশ্চয়ই আমাদের প্যানেল দেখে ভোট দিয়েছেন – কিন্তু প্যানেলের বাইরেও বেশ কিছু ভোট আমি পেয়েছি, তাঁরা?
আমাদের প্যানেলে অনেকেই ছিলেন, যাঁরা চিকিৎসক হিসেবে খ্যাতিমান, অধ্যাপক হিসেবেও – বিপরীত প্যানেলেও খ্যাতিমানের সংখ্যা কম ছিল না (খ্যাতি অর্থে সুখ্যাতিই বলছি) – তারপরও সম্পূর্ণ অপরিচিত, খানিক অজ্ঞাতকুলশীলও বটে, এই আমাকে যাঁরা ভোট দিলেন, ব্যক্তিগত ভাবে তাঁদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা।
এই সাতশ তিরাশিজনের অন্তত আশি শতাংশকে আমি সামনাসামনি চিনি না। অনুপাতটা বেশিও হতে পারে।
পরিচিত যাঁরা আমাকে/আমাদের ভোট দিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতার সঙ্গে সঙ্গে বুকভরা ভালোবাসা।
আর আপাত-অপরিচিত যাঁদের ভোট আমার নামের পাশে পড়ল, সেই অধ্যাপক-চিকিৎসকদের প্রতি আমার প্রণাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রণাম, স্রেফ এই আশাতে – যদি কোনও না কোনও ভাবে তাঁরা এই কৃতজ্ঞতার খবরটুকু পান…
PrevPreviousওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন – প্রহসনের মাঝে কৌতুক
Nextওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের রিটার্নিং অফিসারকে গ্রেফতারের দাবী কেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635885
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]