Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক টুকরো নারী কথা

IMG_20230214_231822
Dr. Sebanti Goswami

Dr. Sebanti Goswami

Consultant Gynaecologist
My Other Posts
  • February 15, 2023
  • 7:09 am
  • One Comment

গতকাল একটি নববিবাহিত দম্পতি আমার চেম্বারে আসেন ভদ্রলোকের বয়স ৩৫, মেয়েটি ২০। এসেই ভদ্রলোক বলেন আমরা সদ্যবিবাহিত তাই এখন বাচ্চা নিতে চাই না। কি ব্যবস্থা নিতে পারি?

আমাদের দেশে খুব কম লোকই এই পরামর্শের জন্য আসেন। এলে আমাদের জনসংখ্যা এমন বিপুল হতো না। তা যাই হোক দু-একটা কথা এগোনোর পরে ভদ্রলোক বলেন কেন চাই না সেটা বলে দিই। এটি আমার দ্বিতীয় বিবাহ। আমার প্রথম স্ত্রী দুমাস আগে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। একটু থেমে আবার বলেন এ আমার প্রথম স্ত্রীর ছোট বোন। দিদির মৃত্যুর পর সবাই ভাবল বাচ্চাটাকে কে দেখবে? আমারই বা কি হবে এবং মায়ের সবথেকে ভালো রিপ্লেসমেন্ট মাসীই হতে পারে।

তাই এই কুড়ি বছরের সদ্য ফোটা যুবতী মেয়েটি তার পড়াশোনা ছেড়ে সদ্যোজাতর মায়ের ভূমিকায় অবতীর্ণ হল। সবেমাত্র বছর খানেক ইংলিশ অনার্স নিয়ে পড়তে শুরু করেছিল। কিন্তু এমনই আমাদের সমাজের চাপ যে তাকে তার পাঠ্য বইয়ের শিকড় থেকে উপড়ে নিয়ে একটি সদ্যোজাতর মায়ের ভূমিকা পালন করার জন্য এবং প্রাক্তন জামাইবাবুর জৈবিক সমস্যার সমাধানের জন্য নিযুক্ত করা হলো। এই সমস্যার আর কোন ভালো সমাধান পাওয়া যায়নি। তাছাড়া সবাই নাকি বললেন এমন ভালো বর হঠাৎ করে আর কোথায় বা পাওয়া যাবে?

মেয়েটি সদ্য বিয়ের নতুন পাটভাঙ্গা শাড়িতে প্রায় ১৫ বছরের বড় স্বামী ওরফে প্রাক্তন জামাইবাবুর পাশে জড়োসড় হয়ে সারাক্ষণ বসে রইল। মাঝে মাঝে করুণ মুখে ছলছল চোখে আমার দিকে তাকালো। তার কোন বক্তব্যই ছিল না।

এই হঠাৎ মাতৃভূমিকা এবং সংসারের যাবতীয় দায়িত্বের মধ্যে ফেলে দেবার আগে কি কেউ তাকে জিজ্ঞেস করেছিল সে এই মুহূর্তে পড়াশোনা ছেড়ে এই জীবন চায় কিনা? সে আদৌ এই বিয়েটা করতে চায় কিনা? তার মনে অন্য কেউ অলরেডি জায়গা করে নিয়েছে কিনা?

মেয়েটির মুখ ও ভাব ভঙ্গিমা দেখে তো মনে হলো না এগুলো কেউ তাকে জিজ্ঞেস করেছে।

আর কদিন বাদেই আমাদের সগর্বে নামাঙ্কিত নারী দিবস। সেদিন উইমেন এমপাওয়ারমেন্টের ধ্বজা উড়িয়ে জ্বালাময়ী ও উদ্দীপক বহু বক্তৃতা শুনবো, গোলাপে গোলাপে হয়তো আমার টেবিলও ছেয়ে যাবে। কেউ ভাববে না যে কত কত জায়গায় আজও নারীদের প্রাথমিক সম্মতির ব্যাপারটা কতটা অবহেলিত!

আজকের এই দম্পতিকে দেখে আমার ৯০ এর দশকের একটি বলিউড ব্লক বাস্টার ‘দিদি তেরা দেওয়ার দিওয়ানার’ কথা মনে পড়ে গেল। এই ছবিটা যখন দেখি তখন আমি হাউজ সার্জেন। কৈশোর পেরিয়ে যৌবনের কোঠায় পা রেখেছি, সমাজচিন্তার ভারে মন তখনো এত ভারাক্রান্ত হয়নি। (আপনারা যাঁরা যাঁরা এই সিনেমা দেখেছেন নিশ্চয়ই মনে আছে) আমারও মনে হয়েছিল কেউ কি মাধুরী দীক্ষিতকে জিজ্ঞেস করছে না সে এরকম একটা বিয়ে অবস্থার চাপে পড়ে করতে চায় কিনা? শেষমেষ মাধু্রী অবশ্যই রক্ষা পেয়েছিল তার বিশাল হৃদয় জামাইবাবুর মধ্যস্থতায়, তবে এই মেয়েটি পায়নি।

সব সিনেমাই জীবন থেকে তৈরি হয়। তবে সব জীবন তো সিনেমা হয় না!

PrevPreviousঅণুগল্প: কাঁকড়া
NextFrom the Inception to the First Dissection – CMCNext
4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mallika
Mallika
3 years ago

Speechless. Dark reality of our society. So, well put Ma’am. Gobhire dhuke bhable, gaaye kata dai. 🙏

0
Reply

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618008
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]