Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক ডাক্তারবাবু আর একজন সরকারি আমলার পুত্রের গল্প

FB_IMG_1584289933035
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 19, 2020
  • 10:11 am
  • 3 Comments

ডাক্তারবাবু একজন নামকরা প্ল্যাস্টিক সার্জেন। ইংল্যান্ডের একটি কনফারেন্স থেকে ফিরেছিলেন সুস্থ অবস্থায়। ফিরেই নেমে পড়েছিলেন নিজের কাজে। পরপর কয়েকটি ফেলে রাখা অপারেশন করে পরের দিনই দৌড়েছিলেন বাঁকুড়ায়। ওখানে লেপ্রসি মিশনের সহায়তায় কুষ্ঠ আক্রান্ত রোগীদের অপারেশন হবে। বিকলাঙ্গ দরিদ্র মানুষগুলি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। অনেকেই বারণ করেছিলেন। তিনি শোনেননি। একটাই উত্তর। ‘আমি ডাক্তার, মহামারীই আমাকে ভয় পাবে।’

বাঁকুড়া যাওয়ার পথে নিজেই অসুস্থ হলেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। নিয়ম মাফিক করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য রক্তের নমুনা পাঠানো হল। রিপোর্ট আসার আগেই চিকিৎসকের পরিচয় প্রকাশ করে টিভিতে, সংবাদ পত্রে, সোশ্যাল মিডিয়ায় বিচার সভা বসে গেল। সকলেই একমত হলেন, ডাক্তার হিসাবে তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন। ইংল্যান্ড থেকে ফিরেই তাঁর কাজে নামা উচিৎ হয়নি। নিজে উপার্জন করার জন্য এতো লোকের জীবনের ঝুঁকি নেওয়া উচিৎ হয়নি। ওই রক্তচোষা চিকিৎসকের কঠোর শাস্তি দেওয়া উচিৎ। কেউ কেউ আবার জানালেন এর জন্যই ডাক্তাররা মার খায়।

যদিও ডাক্তারবাবু কুষ্ঠ রোগীদের যে অপারেশনগুলো করতে যাচ্ছিলেন, সেখানে একটা নয়া পয়সাও তাঁর আয় হোতো না। তবে পয়সা ছাড়াও আরও অনেক কিছু আয় করা যায়, সেটা সম্ভবত এই স্ব-নিযুক্ত বিচারপতিরা জানেন না। একটি পঙ্গু মানুষকে হাঁটতে দেখার জন্য একজন চিকিৎসক তাঁর জীবন বিপন্ন করতে পারেন, সেটা এই গর্দভদের মাথাতে কোনোদিনও ঢুকবে না।

গতকাল রাতে ডাক্তারবাবুর রিপোর্ট এসেছে। কোনও পরীক্ষাতেই করোনা ধরা পড়েনি। রিপোর্ট দেখে তিনি স্বস্তির শ্বাস ফেলেছেন। ‘যাক, এবারে তাহলে কুষ্ঠ রোগীদের অপারেশন গুলো করে ফেলা যাবে’।

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক আমলার ১৮ বছরের পুত্র ইংল্যান্ড থেকে ফিরে জ্বরে আক্রান্ত হলেন। করোনা মহামারীর মধ্যেই ইংল্যান্ডে তিনি একাধিক পার্টি করে ফিরেছেন। শেষ পার্টিতে যে বান্ধবীর সাথে তিনি নেচেছিলেন, তিনি ইতিমধ্যেই করোনায় আক্রান্ত।

আমলাদের পুত্রদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাঁকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হল। তিনি তা কেয়ার করলেন না। শুধু মনোরঞ্জনের জন্য সারা কলকাতা দাপিয়ে বেড়ালেন। তাঁর মা যথারীতি নবান্নে গেলেন। গতকাল তাঁর রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। একমাত্র ভগবানই বলতে পারেন ঠিক কত শ লোককে তিনি করোনার ভাইরাস বিতরণ করেছেন।

আমি জানি তাঁর কোনও শাস্তি হবে না। কেউ তাঁর শাস্তির দাবী তুলবে না। কেউ তাঁর পরিচয় প্রকাশ করবে না। মানুষ করোনার থেকে ক্ষমতাকে অনেক বেশি ভয় পায়। করোনাতে মর্টালিটি মাত্র দু’শতাংশ। কিন্তু ক্ষমতাকে ঘাঁটালে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আমি শুধু বলতে পারি মহামারী কিন্তু কাউকেই ছাড়বে না। রোগ হিন্দু মুসলমান দেখে না, কাঁটাতারের বেড়া দেখে না, গরীব বড়লোক দেখে না, মন্ত্রী ভিখারি বিচার করে না।

যারা প্রশাসনের উচ্চপদে আছেন তাঁদের একটু দায়িত্ববান হওয়া উচিৎ। তাহলে চিকিৎসকদের কাজে অনেক সুবিধা হয়।

PrevPreviousকোভিড ১৯ এবং গর্ডাবস্থাঃ সতর্ক থাকুন, আতঙ্কে নয়
Nextডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৫ (ইনসুলিন আবিষ্কার)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Subir kumar Bhattacharya
Subir kumar Bhattacharya
6 years ago

ভীষণ সুন্দর পোস্ট। যথার্থ কথা, এই সময়ে সকলের উচিত ডাক্তারদের সহযোগিতা করা, সেখানে প্রশাসনের কর্তা ব‍্যাক্তি নিজেদের ক্ষমতা দেখিয়ে যদি কিছু করার চেষ্টা করে, তাতে সাধারণ মানুষের দুর্দশা বাড়বে।
ডাক্তাররাই ভগবান, কোনো পূজোর দরকার নেই শুধু সহযোগিতা, তাতেই অনেক কাজ হবে। খুব ভালো লাগলো

0
Reply
M Saha
M Saha
6 years ago

ঘটনাটায় অর্ধেক পরিচয় দেওয়া হল। ছেলেটি শুধু একজন আমলার পুত্র নয়, একজন ডাক্তারের পুত্রও। তবে কাজ টি খুবই অন্যায়ের করেছে। সবাই ভালো থাকুন এটাই কাম্য।

0
Reply
Gour Kishore ghoshal
Gour Kishore ghoshal
6 years ago

Ekdam goal??????

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630900
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]