Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আবার বছর কুড়ি পরে

Screenshot_2022-08-26-00-08-26-61_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • August 26, 2022
  • 8:49 am
  • No Comments
স্টেথোস্কোপটা আজই বের করেছে আরভা, আজকাল এর ব্যবহার খুব কমে এসেছে। আরভাও সচরাচর গলায় ঝোলায় না। পঁচিশ বছর পুরনো স্টেথোস্কোপ। সন্দেহটা ছিলই, রিপোর্ট পেল হাসপাতালে গিয়ে। একটা নতুন ভাইরাস, ২০২০ সালের কোভিড ১৯ এর চাইতেও ছোঁয়াচে। এর মধ্যেই আমেরিকার শ’খানেক মানুষ নিউমোনিয়ার সিম্পটম নিয়ে ভর্তি।
এই স্টেথোস্কোপটা ছিল বাবার সব সময়ের সঙ্গী। কোভিড ১৯ যখন এলো ঝাঁপিয়ে পরেছিল মেডিক্যাল কলেজের ইনফেকশাস ডিসিস ওয়ার্ডে। শেষে নিজেই আক্রান্ত হন। শেষ সময়ে দূর থেকে পলিথিনে ঢাকা একটা দেহ ছাড়া কিছুই দেখতে পায়নি আরভা। শুধু এই স্টেথোস্কোপ ফিরে এসেছিল কিছুদিন পর। পিপিই-র ওপর স্টেথোস্কোপ ঝুলিয়ে আরভা আয়নায় ফিরে পেল কুড়ি বছর আগের হারিয়ে যাওয়া বাবাকে। ইনফেকশাস ডিসিস ওয়ার্ডের দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে আর একবার স্টেথোস্কোপ টাছুঁয়ে নিল আরভা।
এই থার্মোমিটারটা কেউ আর ব্যবহার করে না, পিপিই-র পকেটে সযত্নে ঢুকিয়ে নিল নার্স জোসুয়া। এটা মার পার্সনাল থার্মোমিটার ছিল। ২০২০ প্যান্ডেমিকের সময় জোসুয়াকে বন্ধুর বাড়ি রেখে এসেছিল মা। সিঙ্গল মাদার, কোভিড ওয়ার্ডে ডিউটি পরেছিল জোসুয়ার মা নার্স মার্থার। আর মা কে দেখতে পায়নি জোসুয়া। মায়ের থার্মোমিটার পকেটে নিয়ে ইনফেকশাস ডিসিস ওয়ার্ডে ডক্টর আরভার পাশে দাঁড়ালো জোসুয়া। মুখ ঢাকা মাস্কে কিন্তু চোখের ভাষায় তারা একে অপরকে বুঝিয়ে দিলে “সেবারও হারিনি এবাও হারব না আমরা।”
লকডাউন নোটিশটা সই করল হোম সেক্রেটারি আনোয়ার আলি। একটা পুরোন পার্কার পেন দিয়ে। মা ব্যবহার করত। ২০২০-তে অতিমারির সময় টানা দুমাস দশ দিন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার করোনা পরিস্থিতি সামলাতে পথে নেমেছিল মা। হাসপাতালে ভর্তি হওয়ার দিনও প্ল্যান করেছিল করোনা শেষ হলে দার্জিলিং যাব। আর ফেরা হয়নি মায়ের। প্লাস্টিকে মোড়া দেহটা বাড়িতেও আনা যায়নি। আর দার্জিলিংও যায়নি আনোয়ার কোনদিন। পার্কার পেনের মুখ লাগিয়ে বুকপকেটে রাখলো আনোয়ার, আলতো করে ছুঁয়ে নিল আরেকবার।
লকডাউন অর্ডারটা হাতে পেয়ে মিটিং রুমের দিকে চলল পুলিশ সুপার অমৃতা। ঢোকার মুখে একবার হাত বোলালো গলায় ঝোলানো লকেটে। এটা বাবার গলায় থাকতো। করোনা মহামারির সময় ইন্সপেক্টর হিসেবে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেছে বাবা। ফিরে এসেছে শুধু লকেটটা। এটা এখন অমৃতার গলায় ঝোলে সবসময়। শুধু নিজের ছোটবেলার ছবিটা পাল্টে বাবার ছবি লাগিয়ে নিয়েছে সে। লকেটটাতে আরেকবার হাত বুলিয়ে নিয়ে মিটিং শুরু করল অমৃতা।
হাউস কিপিং স্টাফদের সাথে মিটিং করে ইনফেকশাস ডিসিস ওয়ার্ডে ডিউটি রোস্টার বানালো শবনম। হাউস কিপিং হেড হিসেবে নিজে কোন অফ ডে নেয়নি। পকেটে হাত ঢুকিয়ে একবার ছুঁয়ে নিল পুরোন চাবির রিং। সব দরজায় ডিজিটাল কি এখন, চাবি আর লাগে না। কিন্তু এইটা আজ সঙ্গে এনেছে শবনম। এইটা বাবার। কোভিড ১৯ মহামারীর সময় টানা ডিউটি করেছে বাবা, করোনা রোগর মল মূত্র পরিষ্কার করেছে নিজের হাতে। তারপর সেই ওয়ার্ডেরই একটা বেডে দিন দশেকের লড়াই। চাবির রিংটা ফেরত দিয়েছিল বাবার বন্ধু আর সহকর্মী রঘুবীর কাকু। চাবির রিংটাকে আর একবার ছুঁয়ে হাতে গ্লাভস পরে ইনফেকশাস ডিসিস ওয়ার্ডের বাথরুমে ঢুকল শবনম। মনে মনে বলল “সেবারও হারিনি এবারও হারব না আমরা।”
PrevPreviousস্বপ্নদিনের গপ্পো
NextPin Up Online Casino Azerbaycan ️ Onlayn Kazino Pinup Rəsmi SaytNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656054
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]