Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক অভিনব আন্দোলন

IMG-20230312-WA0011
Dr. Asish Kumar Kundu

Dr. Asish Kumar Kundu

Physical Medicine & Rehabilitation Specialist
My Other Posts
  • March 13, 2023
  • 9:12 am
  • No Comments

আদিবাসীদের মদ খাবার চল অনেক দিনের। নানা উৎসবে, বিয়েতে ওরা মহুয়া, তারি ও সলফি (ছত্তিশগড়ের একটা মদ) খায়। তবে এমনভাবে মদ খাওয়া যাতে সমাজের ধাঁচাটা ভেঙ্গে না পড়ে।

দল্লী রাজহরা ও অন্যন্য খনি বসতিতে মদ খাওয়ার চলটা বিপদ তৈরী করে। আদিবাসীরা ছাড়া নানা ধরনের জনগোষ্ঠী এখানে বসবাস করে। তারা অনেকেই থাকে ঘনবসতির ঝুপড়ি এলাকায়। ট্রাক চালক, চালকের সহায়ক, দোকানদার এমন ধরনের অনেকে। বস্তি বসবাসের কুচাল চুপিসারে ঢুকে পড়ে এই বসতি এলাকায়।

এই সবই নিয়োগীজী ও কমরেডদের কাছ থেকে শোনা ১৯৮১ তে দল্লী রাজহরায় আমরা প্রথম যাওয়ার কালে। এরা বুঝতে পেরেছিল মদ কি ভাবে মজদুরদের ঘরের ভিতরটা তছনছ করে দিচ্ছে। অনেকেই মাইনের দিনই মাতাল হয়ে যায়। রাস্তার ধারে ঘুমিয়ে পড়ে, ঘরণীদের, সন্তানদের মারধর করে। প্রতিদিনের রেশন তোলার জন্য অল্প টাকা পড়ে থাকে।

ছত্তিশগড় মুক্তি মোর্চা সমাজ বদলের লড়াইয়ের অংশ হিসেবেই মজদুরদের জীবনকে বদলের কাজে নামে। মজদুরদের জীবন বলতে তাদের সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা এমন সব। মদ বিরোধী আন্দোলন এই বড়ো কাজের একটা অংশ।

দল্লী রাজহরায় আমার যাবার অনেক আগে থেকেই মদ-বিরোধী আন্দোলন শুরু হয়। নিয়োগীজী কমরেডদের সাথে আলোচনা করে, জনসভায় বক্তৃতা দিয়ে, ঘরে ঘরে গিয়ে মদ খাবার খারাপ দিক নিয়ে কথা বলে গণআন্দোলন শুরু করে দেন।

অনেক মজদুর মদ খাওয়া ছেড়ে দেয়। কয়েকজন ছাড়েনি। আর তখনই নিয়োগীজী মোক্ষম কাজটা করেন। মহিলা মুক্তি মোর্চাকে দায়িত্ব নিতে বলেন।

যারা মদ খেয়ে পরিবারে টাকা দিত না, পরিবারের লোকজনকে মারধোর করতো তাদেরকে মহিলা মুক্তি মোর্চার মিটিংএ ডেকে পাঠানো হতো। ২০ থেকে ৩০ জন মহিলা কর্মী দোষী মজদুরদের খারাপ দিকগুলি নিয়ে প্রথমে কথাবার্তা বলতো। তারপর শাস্তি দিতো।

শাস্তি সাধারণতঃ ২ ধরনের। দোষীকে মোটাসোটা ফাইন দিতে হতো। ফাইন থেকে পাওয়া টাকাটা শাস্তি পাওয়া মজদুরদের ঘরনীর হাতে লুকিয়ে দিয়ে দেওয়া হতো।

আরেকটা অন্যরকমের শাস্তি ছিল। সুরেশবাবুর মার্ক্সবাদের ক্লাসে ১৫ থেকে ৩০ দিন যেতে হবে। সন্ধ্যেবেলায় ১৫ থেকে ২০ জন অপরাধী ইউনিয়ন রুমের একটা কোনে সুরেশবাবুর চারপাশে বসতো। আর ১ ঘন্টার আলোচনা শুনতো। আমার মনে হতো এ এক ধরনের অত্যাচার।

নিয়োগীজীর আর একটা ধরন ছিল। একজন বা দুজন নিয়মিত মদ খাওয়া মজদুরকে সারাটা দিন তাঁর সাথে নানা কাজে নিয়ে যেতেন। তারা বাড়ি ফিরতে পারতো গভীর রাতে।

একদিন ইউনিয়ন অফিসে রয়েছি। নিয়োগীজী চার-পাঁচ জন মজদুরদের সাথে নানা প্রোগ্রাম নিয়ে কথা বলছেন। একজন মজদুর ঘরে ঢুকলো জানালো মজদুর মহল্লার বাইরে এক জন মদ বানাছে।

নিয়োগীজী তখনই বেরিয়ে জিপে উঠলেন। সাথে তিনজন মজদুর, আর সাথে যে খবর এনেছে সে। আমি চুপচাপ জীপের পিছনের সিটে বসে পড়লাম। আমাকে দেখে নিয়োগীজী ভুরু কোঁচকালেন কিছু বললেন না।

খানিক বাদেই একটা ঝুপড়িতে পৌঁছালাম। মদ বানানো চলছিল। শুনশান জায়গা। দরজায় টোকা মারতে একজন  পুরুষ, তার স্ত্রী আর আট কিংবা নয় বছরের একটা ছেলে বেরিয়ে এলো। দু’জন মজদুর ঘরের ভিতর ঢুকে দুটো বড়ো কলসি ভর্তি মদ বের করে আনলো।

মজদুররা কলসিটা মাটিতে আছড়ে ভেঙ্গে দিল। দম্পতি কান্না জুড়ে দিল। বললো এভাবেই ওরা সংসার চালায়।

নিয়োগী পরিবারটির সাথে অনেকক্ষণ কথা বললেন। কমরেডদের বললেন শ্রমিক মহল্লার কাছে ওদের একটা পান বিড়ির দোকান বানিয়ে দিতে। খরচ দেবে ইউনিয়ন।

নিয়োগী দেখলেন ছোটো ছেলেটা খুঁড়িয়ে হাঁটছে, হাঁটুর ঘা থেকে পূঁজ বেরোচ্ছে। আমাকে বললেন দেখে নিতে যদি চিকিৎসা করা যায়। ছেলেটার হাড়ে সংক্রমণ হয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে সারিয়ে দেওয়া গিয়েছিল। দুজনেরই কপাল ভালো। আমার আর ছেলেটার।

ইংরেজী থেকে অনুবাদ: শুভেন্দু দাশগুপ্ত  

PrevPreviousগ্রামের বাড়ি
Nextডাক্তার কেন হবো!Next
4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

Surging Price

August 1, 2026 No Comments

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

Surging Price

Dr. Sumit Banerjee August 1, 2026

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657063
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]