Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মানুষ নহি কো, আমরা মেষ…

IMG-20220910-WA0029
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 10, 2022
  • 5:50 pm
  • No Comments

রাজ্য মেডিকেল কাউন্সিল নির্বাচন সমাগত। মেডিকেল কাউন্সিল একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। কাউন্সিলের নির্বাচনে, ইতিহাসে এই প্রথম, একগুচ্ছ প্রার্থী লড়ছেন সরাসরি একটি রাজনৈতিক দলের নামে। ‘তৃণমূলপন্থী চিকিৎসক’ পরিচয়ে।

রাজ্যের সব চিকিৎসক কাউন্সিল নির্বাচনে ভোট দেন। তাঁদের বাড়িতে ব্যালট আসে, ডাকযোগে। মেডিকেল কলেজের শিক্ষক-চিকিৎসকদের জন্য আরও একখানা ব্যালট আসে, কলেজের প্রিন্সিপালের অফিসে। চিকিৎসক হিসেবে তাঁরা যেমন সাতজনকে বাছতে পারেন (ক্লজ এইচ), শিক্ষক-চিকিৎসক হিসেবে বাছতে পারেন আরও একটি প্যানেলের সাতজনকে (ক্লজ জি)। শিক্ষক-চিকিৎসক তাঁরা, গুরুদায়িত্ব বইকি!!

তো কলেজগুলোর প্রশাসক যাঁরা, অর্থাৎ যাঁরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, তাঁদের কর্তব্য ব্যালটের ঠিকঠাক বিলিবণ্টন। অর্থাৎ তাঁদের কাজ যথাসম্ভব নিরপেক্ষ থাকা। কিন্তু ঘটছে তার বিপরীত।

কলেজের প্রশাসনিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানদের কাছে খোলাখুলি ভোট চাওয়া হচ্ছে। ফোন করে ফাঁকা ব্যালট চাওয়া হচ্ছে। এমনকি, ডিপার্টমেন্টের বাকিদের কাছ থেকে ভোট ও ব্যালট জোগাড় করে দেওয়ার ব্যাপারে বিভাগীয় প্রধানদের প্রতি ‘অনুরোধ’-ও আসছে।

কলেজ চলাকালীন, ডিউটি আওয়ারের মধ্যেই, কলেজ অডিটোরিয়াম বা বড় লেকচার থিয়েটারে ‘তৃণমূলপন্থী চিকিৎসক’-দের প্রচারসভা আয়োজিত হচ্ছে। কলেজের প্রশাসনিক হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই প্রচারসভায় উপস্থিত থাকার জন্য ‘অনুরোধ’ জানাচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। রাজ্যের প্রায় সবকটি মেডিকেল কলেজে চলছে এই পরিস্থিতি।

এতে অবাক হওয়ার কিছু নেই। ‘তৃণমূলপন্থী চিকিৎসকপ্রার্থী’-রা দলীয় সংস্কৃতি মেনে এমনটাই করবেন, সে প্রত্যাশিত।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যাঁরা, তাঁদের দেখে অবশ্য একটু লজ্জাই করেন। এঁদের অনেকেই শিক্ষক হিসেবে ও চিকিৎসক হিসেবে সম্মানের যোগ্য – স্যার বলে ডাকি এঁদের অনেককেই – ছিঃ বলতেও কেমন একটা লাগে। মেডিকেল শিক্ষার নতুন কারিকুলামে, শুনেছি, এথিক্সের উপর বাড়তি জোর দেওয়া হবে। এঁরাই পড়াবেন নিশ্চয়ই।

আর মেডিকেল কলেজের শিক্ষকদের প্রতি…যাঁরা এইসব প্রচারসভায় বসে ফাঁকা ব্যালট তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁদের উদ্দেশে… নাহ্, কিছু বলার নেই।

তো কথাটা হলো, ডাক্তারবাবুরা ইদানীং ভয়ানক হোলিয়ার-দ্যান-দাউ। দেশ ও রাজ্যের এই হালের পেছনে যে অশিক্ষিতদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অনিবার্য ব্যর্থতা, সে নিয়ে এঁদের অনেকেই খুব নিশ্চিত। -সাথী -শ্রী-র টাকায় ভুলে গরীবগুর্বো অশিক্ষিতরা ভোট দেয় বলেই যে নেতারা যা-ইচ্ছে-তাই করে রাজ্যটাকে লাটে তুলে দিচ্ছে, এ নিয়ে তাঁরা অতি নিশ্চিত।

কিন্তু নিজেদের ক্ষেত্রে…

এই কাউন্সিল নির্বাচনে আমিও প্রার্থী। মেডিকেল শিক্ষক হিসেবে। স্বচ্ছ দুর্নীতিমুক্ত মেডিকেল কাউন্সিলের দাবিতে।

প্রার্থী হিসেবে আমার ভোট চাওয়া উচিত। আমার সহকর্মী সহশিক্ষকদের কাছে।

কিন্তু, বর্তমানে, এই রাজ্যে, মেডিকেল কলেজের অধিকাংশ শিক্ষকদের জন্য থিম সং হতে পারে… ওই শুরুর লাইনখানা…

মানুষ নহি কো, আমরা মেষ…

যাঁরা যাঁরা সত্যিকারের ভালোবেসে ‘তৃণমূলপন্থী চিকিৎসক’-দের ভোট দেবেন, তাঁদের জন্য রইল আমার শ্রদ্ধা।

আর যাঁরা যাঁরা মেষের পাল হিসেবে প্রচারসভায় হাজির হচ্ছেন, ফাঁকা ব্যালট তুলে দিচ্ছেন – তাঁদের কাছে আমার ভোট চাওয়ার নেই।

মেষপালক হওয়া একটা ব্যাপার, মেষকুলের কাছে অনুরোধ করতে চাওয়া ব্যাপারটা অকল্পনীয়।

পুনঃ- পীতবরণ স্যার, আপনার জন্য খারাপই লাগছে। অভিমান আপনি করতেই পারেন। সত্যিই তো, সব পাখি যেখানে মাছ খাচ্ছে, আপনি একা মাছরাঙা হিসেবে বদনাম কেন নেবেন!!

PrevPreviousনা, আমরা মানুষই। ভেড়া নই।
Nextসাপের কামড়? ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভবNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 1 Comment

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

সাম্প্রতিক পোস্ট

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে

Piyali Dey Biswas September 9, 2026

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674052
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]