Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেই ছবিটা

IMG_20221009_073826
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • October 29, 2022
  • 7:05 am
  • No Comments

—- তুমি বলতে চাও এটা তোমার তোলা ছবি? দেখে কিন্তু পরিষ্কার মনে হচ্ছে আঁকা ছবি!

—- স্যার আমার তোলা ঠিকই। কিন্তু আঁকা ছবি সেটাও ঠিক।

আমি কে? পাতি লোকেদের ভাষায় স্পাই। ছারপোকাকে কাইমেক্স লেক্টুলেরিয়াস বললে যেমন তৃপ্তিবোধ হয়, সেই রকমের সগর্বে বলি, আমি মিলিটারির কাউন্টার-ইনটেলিজেন্সের লোক।

নানা রকম শুনেছেন তো আমাদের সম্বন্ধে? আমাদের প্রাণের ভয় নেই। আমাদের পেছন দিকেও দুটো চোখ থাকে। বেড়ালের মত নটা প্রাণ আমাদের। চব্বিশ তলা থেকে লাফিয়ে পড়ে সটান দৌড়ে যেতে পারি, একটুও না টসকে। না মশাই, অত কিছু না। যথেষ্ট ভয়টয় ইত্যাদি নিয়েই বাঁচি।

তাও প্রমোশন ইত্যাদি পাই। কী করে? ডিপার্টমেন্ট সব কথা জানে না।

আসলে সীমান্ত পেরিয়ে বিদেশি রাষ্ট্রের ভেতরে ঢোকার কাজটা করে আমার বদলে আমার ডামি… এক এআই-ওয়ালা অ্যান্ড্রয়েড।

বিদেশের এক উপত্যকা থেকে সে সদ্য ফিরেছে। সেখানে তার তোলা এক ছবি নিয়েই সমস্যা। এই ছবি আমার ডিপার্টমেন্টের কর্নেলকে দিলেই তুলকালাম হবে।

—- বোকার মত একবার বলছ তোমার তোলা। একবার বলছ অন্য কারওর আঁকা। ডিসগাস্টিং… রেগেমেগে বলি তাকে।

অপ্রস্তুত আনস্মার্ট যন্ত্রবাবু বলল, —- আমার তোলা ছবিই। কিন্তু অন্য কারওর আঁকা ছবির ফটো এটি।

—- তাই বলো! কার আঁকা?

—- আজ্ঞে লক্ষ করে দেখুন ছবিতে দশজন নিরাবরণ মানুষ প্রত্যেকেই পুরুষ। কোনও মেয়ে নেই। ওই উপত্যকায় বেঁচে থাকা শেষ মেয়েটির আঁকা ছবি এটা।

এই দশজন পুরুষ ওখানের সব কজন মেয়েকে মেরে ফেলেছে। এমনকি মেরে ফেলেছে ছবি যে এঁকেছিল সেই শেষ মেয়েটিকেও। ছবি আঁকা শেষ হলেই।

—- ছবির চালচিত্রের ওই লাল বেগুনি আকাশটা?

—- আগুন স্যার! মেয়েদের ক্রোধের আগুন। ঘেন্নার আগুন। মেয়েটার তুলিতে উঠে এসেছে।

—- আর ওই গোল চাঁদপানা বস্তুটা।

—- চাঁদপানা নয় স্যার। চাঁদই। চাঁদই যে নির্ধারণ করে ওই দশটা পুরুষ মানুষের ধর্মবিধি।

—- ওরা আকাশের দিকে মুখ তুলে অমন হা পিত্যেশ করছে কেন?

—- বাঃ, করবে না? পৃথিবীতে নতুন প্রাণকে ধারণ করবে কে? মেয়েশূন্য পুরুষ পৃথিবী তাই হাহাকার করছে। করতে হবেই।

—- পুরুষরা এই ছবিটা, এটাও কি দেখতে পায়নি?

—- সেটাও তো ছবিতে বোঝানো। ওরা অন্ধ। একটা পুরুষেরও চোখের মণি নেই। ছবিটা জুম করে দেখুন স্যার!

ধন্য আমার যন্ত্রবাবুর এআই!

PrevPreviousজয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর প্রেস বিজ্ঞপ্তি
Nextবইওয়ালাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আঁদ্রে বেতেই স্মরণে

February 8, 2026 No Comments

আঁদ্রে বেতেই এর জন্ম চন্দননগরে, বাবা ফরাসি হলেও মা বাঙালি ব্রাহ্মণ কন্যা। কিন্ত আজীবন তিনি ছিলেন পুরোপুরি ভারতীয় এবং দেশের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য ও অনধিকার

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

February 8, 2026 No Comments

এই শহরে সরকারি খবরে ১৯ জন শ্রমিকের মৃত্যু WOW MOMO কোম্পানির গোডাউনের আগুনে ঝলসে আর নিখোঁজ আরো ২৫ নাকি ৩০ নাকি ৪০ জন জানি না!

পিকিং ম্যান ও “মানুষের উৎস সন্ধানে”

February 8, 2026 No Comments

নীচে যে ভদ্রলোকদের স্ট্যাচুগুলো দেখছেন, তাঁরা কি বেঁচে থাকতে ভাবতে পেরেছিলেন তাঁদের নিয়ে এমন রাজনৈতিক টানাপোড়েন চলবে? সম্ভবত না। কিন্তু মারা যাবার পাঁচ লক্ষ বছর

মহল্লায় মহল্লায় অভয়া মঞ্চ গড়ে উঠুক…

February 7, 2026 No Comments

হাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞ

February 7, 2026 No Comments

কৃষিভিত্তিক গ্রামীণ কিংবা শিল্পভিত্তিক নগরকেন্দ্রিক – বিশ্বের যে কোন সভ্যতা কোন না কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আবার কোন কারণে সেই নদী মাতৃকা শুকিয়ে

সাম্প্রতিক পোস্ট

আঁদ্রে বেতেই স্মরণে

Dr. Amit Pan February 8, 2026

এখনও যারা মূক আমি তাদের ঘৃণা করি

Pallab Kirtania February 8, 2026

পিকিং ম্যান ও “মানুষের উৎস সন্ধানে”

Dr. Jayanta Das February 8, 2026

মহল্লায় মহল্লায় অভয়া মঞ্চ গড়ে উঠুক…

Abhaya Mancha February 7, 2026

হাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞ

Bappaditya Roy February 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

609071
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]