Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তব চরণে ২

IMG-20240204-WA0007
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 4, 2024
  • 4:29 pm
  • No Comments

যখন অনুরোধের আসর শেষ হয়ে যেতো। অথবা ঠাকুমার ঘরে আটটার নাটক শেষ হয়ে যেতো, তখন হয়তো মা ডাকতো “আয় তপ্পি একটু বসে নে।” একটু পর খেতে দেবো। হয়তো ছোটবেলার কথা বলতো “তখন ওপার থেকে এসে তোর দোদো-এলাহাবাদে। বাড়িতে-গরু ছিলো।ছোটবেলা থেকেই। আমাদের বাড়ির পাশে একটা বিরাট বাগান‌ওয়ালা বাড়ি ছিলো। সামনে দিয়ে রেল লাইন গেছিলো। বিরাট একটা গোলাপ বাগান। কতো রকমের গোলাপ। জহরলাল নেহেরু থাকতো সেই বাড়িতে। একবার একটা বাচ্চা ফুল চুরি করেছিল বলে’ সবাই মিলে খুব মেরেছিলো।”

যতই নেহেরুর নামে শিশুদিবস হোক, আমি আর কোনোদিন নেহেরুকে ভালোবাসিনি।

শীতের সন্ধে শেষ হয়ে আসতো। বেগুন পোড়া মাখতে মাখতে বলতো
“ঠিক চারটের ট্রেনটা বাড়ির সামনে দিয়ে চলে যেতো আর আমার ক্ষিদে পেতো। তখনই তোর দোদো আমাকে গরু দুইয়ে টাটকা দুধ ফুটিয়ে দিতো। তখন বুঝলি আমার গালদুটো ফোলা ফোলা ছিলো।সবাই আমাকে মেমবাচ্চা বলতো”

মা জানতেও পারে নি, যখন বিস্মৃতি মা’কে ঘিরে ধরেছে, যখন মা এসে পৌঁছেছে একটা ছোট্ট নার্সিং হোমের ছোট্ট কেবিনে-তখনও আয়ারা আমার বুড়ি মা’কে মেমদিদাই বলতো।

তার পর আসতো বর্ষা। ঘন নীল মেঘের পাল এসে ঘিরে ধরতো আকাশ। লাল মাটি আর নীলাঞ্জন ছায়ার মিলটা ভারি মিষ্টি লাগতো। রাঢ় বাংলার বর্ষা ভারি সুন্দর। শাল পিয়ালের পাতারা সব স্নান করে’ ধুলোমাখা গৈরিক পোষাক ছেড়ে সবুজ রংয়ে সেজে ওঠে। রাস্তায় কাদা নেই। বয়ে চলেছে জলের ধারা। একবার আমাদের শান বাঁধানো আঙিনায় একটা মা শঙ্খচূড় তার ডিম ফুটে বেরিয়ে আসা গোটা পঁচিশ ছানা পোনা নিয়ে হিলহিলিয়ে চলে গেছিলো। আমি, মা, বাবা, টোটোন, টুলটুলি, মাসিমণি, সবাই চুপটি করে সেই মিছিল দেখেছিলাম।

সুন্দরবনের মতো রাঢ় বাংলাও সাপের দেশ। বাবা শিখিয়েছিলো কী ভাবে লাঠির আড়াঅড়ি এক ঘায়ে সাপের মেরুদন্ড ভেঙে দিতে হয়।

এরপর আমার জীবনে এলো গল্পের ব‌ই। হুগো, স্বপনকুমার, সব নতুন নতুন পূজাবার্ষিকী মনিহার, উপহার, শুকতারা-সুধীন্দ্রনাথ রাহা, নটরাজন, হাঁদা ভোঁদা, লরেল হার্ডি, অরণ‍্যদেব। তারপর এলো কিশোর ভারতী। সূর্য রায়ের ঋজু রেখায় প্রচ্ছদ, দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়ের দূরন্ত ঈগল, টীক, জুরা-তখন‌ই এলো নকশাল আন্দোলন। পাড়ায় পাড়ায় পুলিশের জীপ। ইশকুলে ইশকুলে টোকাটুকি। ইশকুলে আগুন, হত্যা, পুলিশের হাতে এবং নকশালদের হাতে। বিপ্লবটা বুঝি নি, একটা দমবন্ধ ভয় অনুভব করেছিলাম। আমি তখন লোকপুর হাই স্কুল। ঐ নিচু ক্লাসেও তখন টোকাটুকি। এখনকার মতোই, তবে প্রশ্ন বলে দেওয়া( সাজেশন নাম দিয়ে) অবশ্য ছিলো না।

একদিন বাবা অফিস থেকে অনেক অনেক রাতে ফিরলো। মা সন্ধে থেকেই চুপ করে বসে ছিলো বারান্দায়। একটা মোড়া নিয়ে। টোটোনের বাবা-মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রির টিচার, বলে গেলেন ঘোষবাবুর অফিস পুলিশ সীল করে দিয়েছে। বাবা তখন মেডিক্যাল কলেজের সেক্রেটারি। নকশাল ছাত্ররা এসে বাবার অফিস ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলো। এই পুরোনো, জংধরা ব‍্যবস্থা তারা মানবে না। কিন্তু কিছুই কি বদলালো, আজ‌ও?

ঐ ছাত্ররা সবাই বাবার পরিচিত-প্রিয়পাত্র।

“ঘোষসাহেব,ঐ ছাত্রদের নামগুলো বলুন। আমরা জানি ওরা আপনার ঘনিষ্ঠ। আপনার চেনা….”

না। বাবা একজনের নাম‌ও বলেনি। তারপর চাকরিতে শাস্তিমূলক বদলি। বাবা ধুবুলিয়ায়। মা বাঁকুড়া। চিঠিপত্র আতসকাচে ফেলে যাচাই করা হতো।

“এলাহাবাদ থেকে তোর দোদো ফিরে এলো কলকাতার লোয়ার রেঞ্জ, পার্ক সার্কাস (কী আশ্চর্য লাগে জাতিদাঙ্গা থেকে বাঁচতে শেষে সেই মুসলমান এলাকায়?) দোদোর চাকরি জুটছে না। দিদু-হয়তো বংশগতিতে-হয়তো এই তীব্র ঘৃণার অভিঘাতে-তখন পাগল হয়ে গেছে।মায়ের হাতে সংসার। রান্না বান্না, কাজ কর্ম ভাই বোন, দাদা সবাইকার স্কুলের খাবার তৈরি-অভাগিনীর আর স্কুলে যাওয়া হয়নি।

ক্রমশঃ

PrevPreviousRanichari
Nextতব চরণে ৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674351
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]