Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অপরাজিত বিভূতিভূষণ

images (8)
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 16, 2023
  • 6:58 am
  • No Comments

গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওরের। রানাঘাটের রেল বাজারের এক ভাতের হোটেলের রসুয়ে বামুন কর্মচারী থেকে ভারত জোড়া কেটারিং কোম্পানি গুজরাটি ধুরন্ধর খাড্ড-এর কনসালটেনটের পদে উন্নতির এক এপিক জার্নির গল্প। কর্মচারী থেকে তদ্দিনে সেই বাঙালি নিজেই দু দুটি হোটেলের মালিক। কিন্তু আরো কাজ শেখার তাগিদে ব্যবসার খুঁটিনাটি শেখার তাগিদে স্ত্রী কন্যা জামাইকে ছেড়ে পাড়ি দিলেন বোম্বে।

এই উপন্যাসের নায়ক প্রায় নিরক্ষর প্রৌঢ় হাজারি ঠাকুরের পাশে রাখুন রূপবান, বিদ্বান, রোমান্টিক অপুকে অথবা সাহসী সুঠাম এডভেঞ্চার প্রিয় শংকরকে। হাজারি কোনো মতেই অথর ব্যাকড চরিত্র নয়। মানুষটা কেবলমাত্র সৎ, আন্তরিক আর দারুন রাঁধতে পারেন। তাকে নিয়ে সাহস করে উপন্যাস লিখছেন একজন বাঙালি লেখক। উপন্যাসে নায়িকা নেই। প্রধান নারী চরিত্র সেই ভাতের হোটেলের কলহপ্রিয় জাঁদরেল পদ্ম ঝি। এ নিয়ে ভরসা করে এক বাঙালি লিখছেন আর অন্য বাঙালিরা পড়ছেন। শেষ পাতায়, লেখকের ভাষায় হাজারি ঠাকুরের বোম্বে যাত্রার শুরু-

“শেষ রাত্রে দুখান গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি আবার একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারারাত চলিবে, কখনো সে অত দূরে যায় নাই, এতক্ষন গাড়িতেও থাকে নাই। ঘুম হইবে না কখনোই। যাইবার সময় টেপি ও টেপির মা কাঁদিতে লাগিল। কুসুমও ইহাদের সাথে যোগ দিল। অতসী সকলকে বুঝাইতে লাগিল – ছিঃ কাঁদে না, ও কি কাকীমা, বিদেশে যাচ্ছেন। একটা মঙ্গলের কাজ। ছিঃ টেপি, অমন চোখের জল ফেলো না ভাই।”

রানাঘাটের সেই আদর্শ হিন্দু হোটেলের রান্নাঘরের ধোঁয়ার মধ্যে আগুনের তাপে ঘেমে নেয়ে একাকার হাজারির হাতে বুনিপ শিকারের রাইফেল নেই, আছে হাতা-খুন্তি। পড়ন্ত বিকেলের ভুত গত খাটুনি শেষে শুকনো কড়কড়ে ভাত তেঁতুল দিয়ে মেখে খেতে বসার সময় কোনো অপর্ণা পাখার বাতাস দেয় নি একটুকু। তবুও হাজারি তার মতো করে লড়াই চালিয়ে গেছে। চালিয়ে গেছে খাঁটি বাঙালি কায়দায়। হাজারিকেও উন্নতির আশায় পোড়া বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়। লেখকের ভাষায়

“… টেপি চোখ মুছিতে মুছিতে বলিল – খাবারের পুঁটুলিটা ওপরের তাক থেকে নামিয়ে কাছে রাখো বাবা, নামাতে ভুলে যাবে তোমার তো হুঁশ থাকে না কিছু।

…. অতসী পায়ের ধুলা লইয়া বলিল – আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু মেয়ের বাড়িতে নেমন্তন্ন রইল, ঠিক আসবেন।”

পথের পাঁচালী, আরণ্যক, ইছামতি, চাঁদের পাহাড়ের পাশাপাশি ‘আদর্শ হিন্দু হোটেল’।।এই বিশাল ব্যাপ্তি যার লেখায় সেই মানুষটা কোনোদিন নোবেল প্রাইজ পেলেন না স্রেফ আ মরি বাংলা ভাষায় লিখতেন বলে। নেহাৎ আটপৌরে, গৃহস্থ মানুষটি কিছু পয়সা সাশ্রয় এর জন্য কলকাতা থেকে গুড় কিনে উঠতেন বনগাঁ লোকালে। হেমিংওয়ের মতো স্পেনের পাহাড়ে জীবনকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেখান নি। লবটুলিয়ার তীব্র কটু গন্ধে ভরা জঙ্গলে জীবনকে দু হাতে আঁকড়ে ধরেছেন বারেবারে।

স্রেফ এই মানুষটির লেখা পড়ার জন্যই পরের জন্ম বলে কিছু থাকলে আবার বাঙালি হয়েই জন্মাতে চাই। জন্মদিনে ভালো থাকবেন অপরাজিত বিভূতিভূষণ। আপনার লেখা আমাদের শিখিয়ে যায় সেই মন্ত্র -ডাউন বাট নট ডিফিটেড।

সামনে পুজো। হাওড়া স্টেশনের বড় ঘড়িটার তলায় দাঁড়িয়ে থাকলে হয়তো শুনতে পাওয়া যাবে সেই গমগমে ঘোষণা – গীতাঞ্জলি এক্সপ্রেস .. নং প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেন এসে থামবে।

খিদের জ্বালায় পোড়া বাংলাদেশ ছেড়ে ঘরছাড়া যাঁরা পুজোর সময় ঘরে ফিরে আসছেন তাঁদের সেই ভিড়ের মধ্যে ওই তো দেখতে পাচ্ছি হাজারি ঠাকুরকে। কি বললেন, চিনবো কেমন করে ? আরে ওই মানুষটাকে কি চিনতে ভুল হয় ভাই? হাজারি ঠাকুর তো একটাই। আমার আইডল বাঙালি। ডাউন বাট নট ডিফিটেড।

PrevPreviousরোজনামচা হাবিজাবি ৯
NextTranster of a PrincipalNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675184
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]