Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিরসা মুন্ডা

Centre-plans-nationwide-celebrations-on-Tribal-Pride-Day-on-Nov-15-1
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • June 11, 2024
  • 8:37 am
  • No Comments
আজকের দিনটা কার নামের সাথে জড়িত শহীদ দিবস সেটা জানা থাকলে এই লেখাটা আপনার পড়ার দরকার নেই। না জানা থাকলে বা ভুলে গিয়ে থাকলে চলুন ঘুরে আসি সাঁওতাল পরগনা। জায়গাটা কিন্তু বাঙালির কাছে অপরিচিত নয়। বহুকাল ধরে বাঙালি বাবুবিবিদের বেড়াবার জায়গা ওটা। পছন্দ হয়ে গেলে সেখানে জমি জায়গা কিনে বাড়ি বানিয়ে ফেলার উদাহরণও সেই বিদ্যাসাগরের সময় থেকেই অনেক আছে। সকাল সন্ধ্যা সেই পরগনার রাস্তা ঘাটে বেড়াতে বেরোনো বাঙালিবাবুর চোখ কেবল খুঁজে বেরিয়েছে সস্তায় কি কি বাজার হাট করা যায়। তাঁরা কিনবেন, আর বেচনেওয়ালার দল, কপালের ঘাম মুছে, “বাবু বড় ক্ষেতি হয়ে গেল” বলে সেই পণ্য তুলে দেবে বাড়ানো হাতে এটাই দস্তুর। এই ড্যাঞ্চিবাবুর দল কিন্তু কোনোদিন জানতে চায় নি যে ভাঙ্গা পথের রাঙা ধুলোর কতটা ল্যাটেরাইট পাথরের গুনে লাল আর কতটা বিদ্রোহের নায়কদের রক্তে। ওখানকার কালো কুলো তথাকথিত অশিক্ষিত অর্ধশিক্ষিত আদিম অধিবাসী মানুষজনগুলোকে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি কোনো ধর্তব্যের মধ্যেই আনেনি, নির্দ্বিধায় তুই তোকারি করে গেছে। নবজাগরণ নিয়ে বড় বড় কথা বলা বাঙালি বড়জোর তাদের বিনে পয়সায় ভুট্টা খাইয়েছে, হোমিওপ্যাথির গুলি খাইয়েছে কিন্তু নিজেদের সামাজিক রাজনৈতিক ডিসকোর্সে স্থান দেয় নি। নবজাগরণের নায়করা ইংরেজি শিখেছে কষে, সঙ্গে হিব্রু ল্যাটিন বাদ যায় নি, কিন্ত পলিম্যথ নায়কের দল কোনোদিন খুঁজে দেখেনি জানতে চায় নি “উলগুলান” শব্দটার মানেটা কি, একরাতে হিব্রু শেখা রামমোহন কোনোদিন তাগিদ পান নি মুন্ডারি শেখার। ফলে যা হওয়ার তাই হয়েছে। ওইসব মিল বেন্থাম লক রুশো ভলতেয়ার পড়া নায়কদের পাত্তা না দিয়েই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে “আনপড় গাওয়ার অশিক্ষিত” কালো কালো মানুষগুলো। বিবেকানন্দ যখন ক্যালিফোর্নিয়াতে বিদেশি ভক্তদের শেখাচ্ছেন কৃষ্ণ চরিত্রের মাহাত্ম্য, তখন কৃষ্ণের মতই কালো, কৃষ্ণের মতই সাহসী, কৃষ্ণের মতই সিংহ হৃদয় এক সাঁওতাল যুবক পচে মরছে ইংরেজের জেলখানায়, বিবেকানন্দের ভাষণে যার উল্লেখ নেই, থাকার কথাও নয়। কারণ সেই যুবক তো চুরি ডাকাতি করে জেলে যান নি, গেছেন বিদ্রোহ করে, তার কথা বললে ইংরেজ প্রভুদের রাগ হতে পারে। সেই ১৯০০ সালে আজকের দিনেই যার শেষ নিশ্বাস ত্যাগ হবে। যার বিদ্রোহের ঠেলায় ইংরেজ বাধ্য হয়েছিল পাস করতে ছোটনাগপুর টেনেন্সি এক্ট, ১৯০৮ সালে যাতে ট্রাইবাল দের জমি জায়গা হুশ করে কিনে নিতে না পারে নন-ট্রাইবলরা।
নবজাগরণের সোনার ফসল ঘরে তোলা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে রাস্তার মোড়ে হঠাৎ দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করেন আজ কার মৃত্যুদিন, ৯০ শতাংশ উত্তর দিতে পারবে না। ফর্সা বউ খোঁজা বাঙালি ওই কালো মানুষগুলোর সাথে কোনোদিন একাত্ম বোধ করেনি আজ হঠাৎ করে করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। একপিস মূর্তি বানিয়েই খালাস। রোদ্দুর রায়ের মানবাধিকার লঙ্ঘন হলে বাঙালি রাস্তায় নামতে রাজি কিন্তু আদিবাসীদের জল জঙ্গল জমি কেড়ে নেয়ার জাতীয় ছকের বিরুদ্ধে রাস্তায় নামতে গেলে তাদের পায়ে ব্যাথা করে। ওই মূর্তির গলায় মালা দিয়েই কাজ সেরে ফেলে। “তোমার নাম আমার নাম ভিয়েতনাম বলে” রাজপথ কাঁপানো বাঙালির কাছে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের আইকনদের মধ্যে বিরসা মুন্ডার নাম আর কই। মার্কসবাদী পার্টির সমর্থকদের প্রচারে শিক্ষিত তরুণ প্রার্থীদের নামজপের তালিকায় মীনাক্ষী ঐশী দীপ্সিতাদের নাম ৯৯ বার থাকলেও সোনামনি টুডুর নাম একবার মাত্র। বাঙালির তৈরি ব্রিগেডে ঝান্সির রানীর নাম থাকবে, বিরসা মুন্ডার নাম থাকবে না। কালো ছিল যে লোকটা। আমরা বাঙালিই থেকে গেলাম। বড়জোর সামনের শীতে নেক্সট ট্রিপ সাঁওতাল পরগনা, OYO তে বুকিং পাওয়া যাবে বলে রাখলাম, এখনো বড়ই সস্তার জায়গা, ড্যাম চিপ (আগ্রহী পাঠক পরিমল ভট্টাচার্য এর দ্যাঞ্চিনামা পড়ে দেখতে পারেন)। ও হ্যাঁ আরেকটা কথা, আগে এসব ছিল না, এখন কিন্তু ট্র্যাভেল প্যাকেজে ট্রাইবাল ড্যান্স মাস্ট। তাই একবার গেলে পরে হাত ধরাধরি করে নাচতে ভুলবেন না। আগন্তুক সিনেমার মমতাশঙ্করের মতো শাড়িটা ভালো করে জড়িয়ে নেবার সাথে একটিবার খালি দেখে নেবেন যে ওই কালো হাত গুলো সাদা দস্তানায় মোড়া আছে কি না। বলা যায় না কখন কি ইনফেকশন হয়ে যেতে পারে।
PrevPreviousনিরীহাসুরের কঙ্গনা কড়চা কিংবা ক্যাচড়া
Nextইতিহাস (বা বর্তমান) থেকে শিক্ষা নিক শাসক দলের ধামাধারীরাNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 No Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656274
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]