Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিরসা মুন্ডা

birsamunda
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • June 11, 2023
  • 8:00 am
  • No Comments
৯ জুন দিনটা কার নামের সাথে জড়িত শহীদ দিবস সেটা জানা থাকলে এই লেখাটা আপনার পড়ার দরকার নেই। না জানা থাকলে বা ভুলে গিয়ে থাকলে চলুন ঘুরে আসি সাঁওতাল পরগনা।
জায়গাটা কিন্তু বাঙালির কাছে অপরিচিত নয়। বহুকাল ধরে বাঙালি বাবুবিবিদের বেড়াবার জায়গা ওটা। পছন্দ হয়ে গেলে সেখানে জমি জায়গা কিনে বাড়ি বানিয়ে ফেলার উদাহরণও সেই বিদ্যাসাগরের সময় থেকেই অনেক আছে। সকাল সন্ধ্যা সেই পরগনার রাস্তা ঘাটে বেড়াতে বেরোনো বাঙালি বাবুর চোখ কেবল খুঁজে বেরিয়েছে সস্তায় কি কি বাজার হাট করা যায়। তাঁরা কিনবেন, আর বেচনেওয়ালার দল, কপালের ঘাম মুছে, “বাবু বড় ক্ষেতি হয়ে গেল” বলে সেই পণ্য তুলে দেবে বাড়ানো হাতে এটাই দস্তুর।
এই ড্যাঞ্চি বাবুর দল কিন্তু কোনোদিন জানতে চায় নি যে ভাঙ্গা পথের রাঙা ধুলোর কতটা ল্যাটেরাইট পাথরের গুনে লাল আর কতটা বিদ্রোহের নায়কদের রক্তে। ওখানকার কালো কুলো তথাকথিত অশিক্ষিত অর্ধশিক্ষিত আদিম অধিবাসী মানুষজনগুলোকে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি কোনো ধর্তব্যের মধ্যেই আনেনি, নির্দ্বিধায় তুই তোকারি করে গেছে। নবজাগরণ নিয়ে বড় বড় কথা বলা বাঙালি বড়জোর তাদের বিনে পয়সায় ভুট্টা খাইয়েছে, হোমিওপ্যাথির গুলি খাইয়েছে কিন্তু নিজেদের সামাজিক রাজনৈতিক ডিসকোর্সে স্থান দেয় নি।
নবজাগরণের নায়করা ইংরেজি শিখেছে কষে, সঙ্গে হিব্রু ল্যাটিন বাদ যায় নি, কিন্ত পলিম্যথ নায়কের দল কোনো দিন খুঁজে দেখেনি জানতে চায় নি “উলগুলান” শব্দটার মানেটা কি, একরাতে হিব্রু শেখা রামমোহন কোনোদিন তাগিদ পান নি মুন্দারি শেখার। ফলে যা হওয়ার তাই হয়েছে। ওইসব মিল বেন্থাম লক রুশো ভলতেয়ার পড়া নায়কদের পাত্তা না দিয়েই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে “আনপড় গাওয়ার অশিক্ষিত” কালো কালো মানুষগুলো। বিবেকানন্দ যখন ক্যালিফোর্নিয়াতে বিদেশি ভক্তদের শেখাচ্ছেন কৃষ্ণ চরিত্রের মাহাত্ম্য, তখন কৃষ্ণের মতই কালো, কৃষ্ণের মতই সাহসী, কৃষ্ণের মতই সিংহ হৃদয় এক সাঁওতাল যুবক পচে মরছে ইংরেজের জেলখানায়, বিবেকানন্দের ভাষণে যার উল্লেখ নেই, থাকার কথাও নয়। কারণ সেই যুবক তো চুরি ডাকাতি করে জেলে যান নি, গেছেন বিদ্রোহ করে, তাঁর কথা বললে ইংরেজ প্রভুদের রাগ হতে পারে। সেই ১৯০০ সালে আজকের দিনেই যাঁর শেষ নিশ্বাস ত্যাগ হবে। যাঁর বিদ্রোহের ঠেলায় ইংরেজ বাধ্য হয়েছিল পাস করতে ছোটনাগপুর টেনেন্সি এক্ট, ১৯০৮ সালে যাতে ট্রাইবালদের জমি জায়গা হুশ করে কিনে নিতে না পারে নন-ট্রাইবলরা।
নবজাগরণের সোনার ফসল ঘরে তোলা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে রাস্তার মোড়ে হঠাৎ দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করেন আজ কার মৃত্যুদিন, ৯০ শতাংশ উত্তর দিতে পারবে না। ফর্সা বউ খোঁজা বাঙালি ওই কালো মানুষগুলোর সাথে কোনোদিন একাত্ম বোধ করেনি আজ হঠাৎ করে করবে এমনটা ভাবার কোনো কারণ নেই। একপিস মূর্তি বানিয়েই খালাস। রোদ্দুর রায়ের মানবাধিকার লঙ্ঘন হলে বাঙালি রাস্তায় নামতে রাজি কিন্তু আদিবাসীদের জল জঙ্গল জমি কেড়ে নেয়ার জাতীয় ছকের বিরুদ্ধে রাস্তায় নামতে গেলে তাদের পায়ে ব্যাথা করে। ওই মূর্তির গলায় মালা দিয়েই কাজ সেরে ফেলে। তোমার নাম আমার নাম ভিয়েতনাম বলে রাজপথ কাঁপানো বাঙালির কাছে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের আইকনদের মধ্যে বিরসা মুন্ডার নাম আর কই। বাঙালির ব্রিগেডে ঝান্সির রানীর নাম থাকবে, বিরসা মুন্ডার নাম থাকবে না। কালো ছিল যে লোকটা। আমরা বাঙালিই থেকে গেলাম। বড়জোর সামনের শীতে নেক্সট ট্রিপ সাঁওতাল পরগনা, OYO তে বুকিং পাওয়া যাবে বলে রাখলাম, এখনো বড়ই সস্তার জায়গা, ড্যাম চিপ (আগ্রহী পাঠক পরিমল ভট্টাচার্য এর দ্যাঞ্চিনামা পড়ে দেখতে পারেন)।
ও হ্যাঁ আরেকটা কথা, আগে এসব ছিল না, এখন কিন্তু ট্র্যাভেল প্যাকেজে ট্রাইবাল ড্যান্স মাস্ট। তাই একবার গেলে পরে হাত ধরাধরি করে নাচতে ভুলবেন না। আগন্তুক সিনেমার মমতাশঙ্করের মতো শাড়িটা ভালো করে জড়িয়ে নেবার সাথে একটিবার খালি দেখে নেবেন যে ওই কালো হাতগুলো সাদা দস্তানায় মোড়া আছে কি না। বলা যায় না কখন কি ইনফেকশন হয়ে যেতে পারে!
PrevPreviousশিশির বিন্দুঃ কৃষ্ণকান্ত বাগ
Nextজনসাধারণের কাছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর খোলা চিঠিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671417
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]