Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তন: আদি যুদ্ধ, আদি প্রেম

images (7)
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • September 12, 2023
  • 7:25 am
  • No Comments
জয়ন্ত দাসের লেখা ‘বিবর্তন: আদি যুদ্ধ, আদি প্রেম’ বইটি পড়ে শেষ করলাম। এই বইয়ের লেখকের চিকিৎসক হিসেবে অন্য আরেকটি দীর্ঘ পরিচিতি আছে। আমি তাঁকে ব্যক্তিগতভাবেও চিনি কিন্তু এই পাঠপ্রতিক্রিয়া লেখার ক্ষেত্রে আমি সর্বান্তকরণে তাঁর অন্যান্য সব পরিচয় ভুলে শুধুই লেখক হিসেবে বিচার করবো।
লেখার শুরুতেই যেটা বলবো: এই বইয়ের জন্য কোনও বিজ্ঞাপন লাগা উচিত নয়। এই বই আপনার সংগ্রহে না থাকলে সেটা পাঠক হিসেবে আপনার ক্ষতি। হ্যাঁ, ক্ষতি। খুব বেশি বাংলা বইয়ের সম্পর্কে এই কথা বলা যায় না। বিবর্তন সম্পর্কে এ ধরনের তথ্যপ্রমাণ সহ প্রায় গবেষণাধর্মী লেখা বাংলা ভাষায় সম্ভবত আর একটিও নেই। তবে তাই বলে ভাববেন না, বইয়ের ভাষা সাংঘাতিক গুরুগম্ভীর। ভাববেন না, এই বইয়ের কথাবার্তা মাথার ওপর দিয়ে গিয়ে ছাদে বসা কাকের দলকে লক্ষ্য করবে। গল্পের ছলে বিবর্তনের আপাত জটিল বিষয়গুলো তিনি আমার মতো সাধারণ পাঠকের উপযোগী করে তুলেছেন। নইলে আমিই বুঝতে পারতাম না।
আসুন, বইতে কী আছে দেখে নিই-
প্রথম অধ্যায়: কেন আমি বাবা-মায়ের মতো
দ্বিতীয় অধ্যায়: চার্লস ডারউইন- চিন্তাজগতে বিপ্লব
তৃতীয় অধ্যায়: যৌন নির্বাচন
চতুর্থ অধ্যায়: মানুষের উদ্ভব ও বিবর্তন
পঞ্চম অধ্যায়: জটিলতার জিনচিহ্ন
ষষ্ঠ অধ্যায়: লাগামছাড়া জিন বদলের শৃঙ্খলা
সপ্তম অধ্যায়: স্বার্থপর জিন ও তারপর
অষ্টম অধ্যায়: জিন, সমাজ, আচরণ
নবম অধ্যায়: প্রজাতির উদ্ভব
দশম অধ্যায়: অস্ত্র দৌড়- জিনের লড়াই
একাদশ অধ্যায়: বিবর্তন কি সত্যি?
দ্বাদশ অধ্যায়: বিবর্তন নিয়ে ভুল ধারণা
বিবর্তন সংক্রান্ত অজস্র প্রশ্ন ও তার উত্তর গল্পের মতো করে লেখা হয়েছে। নিজের জিন পরবর্তী প্রজন্মে পাঠানোর লড়াই, যৌনতার হরেকরকম, প্রাণের সৃষ্টি ইত্যাদি অসংখ্য জিনিস যেভাবে সহজবোধ্য ভাষায় তিনি লিখেছেন সেটা অত্যন্ত কঠিন কাজ। বিজ্ঞানের কথা বলতে গিয়েও সাহিত্যের ছোঁওয়া একটুও কমে না।
বইয়ের বাঁধাই, কাগজের মান, প্রুফ রিডিং সবই খুব ভালো। বানান ভুল একেবারেই নেই। একটা জায়গায় সামান্য একটা ভুল আছে কিন্তু সেটা এতটাই অকিঞ্চিৎকর যে এড়িয়ে গেলেও চলে। বিবর্তনের বিরোধিতা করে ধর্মের ধ্বজাধারীরা যেসব কথা বলেন সেগুলোকে যুক্তি দিয়ে খন্ডন করা হয়েছে। কোনও অমিত-শক্তিশালী কেউ কয়েকদিনে পৃথিবী, জীবজন্তু, মানুষ সৃষ্টি করেন নি। সবই প্রকৃতি আর বিবর্তনের খেলা।
বইয়ের একটা জায়গা একটু তুলে দিই:
“পৃথিবীর সমস্ত ইতিহাসকে যদি একটিমাত্র দিনের মধ্যে স্থান দেওয়া যায় তাহলে আমাদের এই কল্পিত ২৪ ঘন্টার দিনটি ৪৫৪ কোটি বছরের সমান হবে। এই ঘড়ির হিসেব অনুযায়ী রাত বারোটায় পৃথিবী গঠিত হলো। তারপর কয়েক ঘন্টা ধরে তা অতি উত্তপ্ত গলিত অবস্থা থেকে শীতল হলো। তারপরে মহাসাগর তৈরি হলো। পৃথিবীর বুকে গ্রহাণু আছড়ে পড়া কমে গেল। আদিম জীবন আবির্ভূত হলো ভোর চারটের আগে। এককোষী সালোকসংশ্লেষ কারী জীব উপস্থিত হল সকাল পাঁচটার সময়। ৯ঃ৪৫ নাগাদ এককোষী ইউক্যারিওট জীব এসে গেল। মাঝদুপুরে বায়ুমণ্ডল অক্সিজেন সমৃদ্ধ হয়ে উঠল। এল প্রথম বহুকোষী জীব। প্রথম জলজ প্রাণী রাত আটটা নাগাদ জন্ম নিল। রাত ন’টা নাগাদ হল ‘কেম্ব্রিয়ান এক্সপ্লোশন’ বা জীব বৈচিত্রের দ্রুত বৃদ্ধি। ডাঙ্গায় গাছ এল রাত ৮ঃ১৫ নাগাদ। স্থলের জন্তু প্রথম দেখা গেল রাত ০৯:১৫ এর সময়। ডাইনোসরগুলো রাত ১০:৪০ থেকে ১১:৪০ এই ১ ঘন্টা পৃথিবী মাতিয়ে রেখে বিদায় নিল। মানবজাতির পূর্বসূরীরা বাকিদের থেকে আলাদা হলে রাত্রি ১১ঃ৫৮ নাগাদ। আধুনিক মানুষ এসেছে এইমাত্র সেকেন্ড পাঁচেক আগে। মিশর মেসোপটেমিয়া সিন্ধু সভ্যতা সমেত গোটা মানব সভ্যতার আয়ু হল এক সেকেন্ডের ১০ ভাগের একভাগ।”
চমকে উঠি! প্রতিদিনের অজস্র ঘাম, শ্রম, কথা, রাগ, প্রেম, অভিমান; এ সবকিছুই প্রকৃতির এই বিপুল অনন্ত কর্মযজ্ঞের তুলনায় একটি ধুলিকণামাত্রও নয়!
লেখকের কাছে একটাই অনুরোধ- এই বইয়ের একটা ছোট্ট প্রতিরূপ লিখুন। আরও সংক্ষিপ্ত আকারে। যাতে একদম স্কুলের ছেলেমেয়েরাও পড়তে পারে।
শেষে শুরুর কথাটাই আর একবার বলবো, এ বই হাতে না নিলে পাঠক হিসেবে আপনার ক্ষতি!
প্রকাশকঃ গা ঙ চি ল
দামঃ ৫০০ টাকা
PrevPreviousThe Crazy Pavement: A Cocktail Journey to Poet-Hood
Nextরাজ্যে চিকিৎসা-শিক্ষা ও স্বাস্থ্য-পরিষেবার বর্তমান দশা এবং নিয়ন্ত্রকদের ভূমিকাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 No Comments

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687253
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]