Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আত্মহত্যা কি কথা বলে আটকানো যায়?

IMG_20220804_143122
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • August 5, 2022
  • 9:00 am
  • No Comments

হয়তো যায়, কিন্তু আপনি শুনবেন কি ?

জানেন হিসেব বলছে প্রত্যেকটা না হলেও বেশিরভাগ মানুষ আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেয়ার আগে কাউকে একবার কথাটা বলে ,হয়তো সোজাসুজি বলে না, হয়তো একটু ঘুরিয়ে বলে….
আসলে কি জানেন, যে মানুষ আত্মহত্যা করেন সে মানুষ তো মরতে চায় না, সে বাঁচতেই চায় … যন্ত্রণা থেকে বাঁচতে চায় … আর আপনাকে যদি আপনার প্ৰিয়জন, বন্ধু কেউ একজন মুখফুটে আত্মত্যার কথা বলে তবে জানবেন নিজের ভিতরে হয়ে চলা অনেকগুলো লড়াই লড়ে সে কথাটা বলছে আপনাকে ,কথাটা উড়িয়ে দেবেন না, নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তাকে জ্ঞান দেবেন না ….. বরং তাকে বলতে দিন …

আমাদের একটা ভুল ধারণা আছে, যারা মুখ ফুটে আত্মহত্যার কথা বলছে ,সে সত্যি কিছু করবে না … তাই আমরা এই মানুষদের “attention seeker” ভেবে বেশি পাত্তা দেই না …. আবার যাদের কয়েকটা failed attempt আছে, তাঁদের আরো বড়ো “attention seeker” ভাবি …. অথচ suicide এর সবচেয়ে বড়ো risk factor কিন্তু আগের suicide attempt… আসলে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্তটা সহজ নয়, কেউ শখ করে নেয় না …. ! তাই অনেকে চেষ্টা করেন, সফল হন না, বেঁচে থাকা আর মরে যাওয়ার ইচ্ছার লড়াই হয় …. সেই লড়াই এর খবর আপনি যদি পান, হাতের উপর হাত রেখে একটু empathic হয়ে শুনবেন মানুষটা কি বলতে চায় …. একটুও judge না করে শুনবেন তার জীবনের সমস্যা … হতে পারে যে সে যেটাকে সমস্যা বলে ভাবছে সে ভীষণ সামান্য বিষয় কিন্তু তার কাছে সেটাই জীবন-মরণ সমস্যা, তার সমস্যাটা উড়িয়ে না দিয়ে, তাকে বলুন আপনি তাকে বোঝার চেষ্টা করছেন …. আমি বলছি না কথা বলে আত্মহত্যা আটকানো যায়, কিন্তু ওই বেঁচে থাকা আর মরে যাওয়ার লড়াইতে “বেঁচে থাকার” ইচ্ছেটা একটু বেড়ে যায় যখন একটা মানুষ বোঝে যে আরেকটা মানুষ আছে, যে তাকে বোঝে বা বুঝতে চায় …. এটুকু হয়ে গেলে, তারপর ওষুধ, চিকিৎসা, বিশেষজ্ঞর পরামর্শ ….

আত্মহত্যার অনেক জটিল কারণ আছে, সব হয়তো আজও জানিনা আমরা, তবুও আমরা চেষ্টা করতে পারি, জীবন নিয়ে ক্লান্ত একটা মানুষের ভার একটু লাঘব করার ….

কোনো মানুষকে দেখে আপনার যদি মনে হয় যে এই মানুষটা জীবন নিয়ে ভীষণ ক্লান্ত, আপনার একটুও সন্দেহ হলে, আপনি সরাসরি জিজ্ঞেসও করতে পারেন … ভয় নেই, আপনার প্রশ্নে সে আত্মহত্যার idea পাবে না, উল্টে সে হয়তো হাফ ছেড়ে বাঁচবে, হয়তো কোনো একজন মানুষের সাথে এই কথাগুলো share করার সুযোগ খুঁজছিল সে, আপনি সে সুযোগ করে দিলে, হয়তো সে আরেকটু এগিয়ে যাবে জীবনের দিকে ……

suicide ভীষণ unpredictable… আর সেই জন্যেই আত্মহত্যার বিষয়ে serious হতে শিখুন, কারণ সমীক্ষা বলছে বিভিন্ন দেশে হত্যার চেয়ে আত্মহত্যার সংখ্যা বেশি …… তাই বিশ্বাস করুন আত্মহত্যাপ্রবণ মানুষদের উপহাস নয়, এইসব মানুষদের চিকিৎসা প্রয়োজন, আর প্রয়োজন ভালোবাসা আর হাতের উপর হাত রাখার প্রয়োজন একটু ….

কথা বলে আত্মহত্যা আটকানো যায়, যদি আপনি শুনতে জানেন ….

আসুন আত্মহত্যা নিয়ে কথা বলি, আত্মহত্যাপ্রবণ মানুষের সাথে কথা বলি, মানসিকস্বাস্থ্য নিয়ে কথা বলি …. রোজ অনেক মানুষ অকালে হারিয়ে যাচ্ছেন!

PrevPrevious২০২২ হল আমার আবির্ভাব শতবর্ষ।
Next“verantwortungsvolles SpieleNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bringing Class Back into Indian Politics

September 29, 2026 No Comments

One of the striking features of contemporary Indian politics is the growing predominance of identity as a basis of political mobilisation. Caste, religion, region, language,

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

September 29, 2026 No Comments

শরৎ তর্পণঃ রত্নগর্ভা বাংলা সাহিত্য জগতের মণিমাণিক্যের ভাণ্ডারে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র গদ্য সাহিত্যের অগ্রদূত হিসাবে যদি শুকতারা হন, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর বহুমুখী প্রতিভা ও প্রকাণ্ড

প্রশ্নোত্তর পর্ব l নারী সুরক্ষা, আইন এবং আমাদের কর্তব্য

September 29, 2026 No Comments

এই সচেতনতা কর্মসূচী ২১ সেপ্টেম্বর ২০২৬ স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়।

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

সাম্প্রতিক পোস্ট

Bringing Class Back into Indian Politics

Kanchan Sarker September 29, 2026

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

Bappaditya Roy September 29, 2026

প্রশ্নোত্তর পর্ব l নারী সুরক্ষা, আইন এবং আমাদের কর্তব্য

Abhaya Mancha September 29, 2026

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682542
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]