Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গরিবের ঘোড়া রোগ

FB_IMG_1662985893477
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 14, 2022
  • 9:19 am
  • One Comment

নিরাপদ বাবু একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হয়ে ওঠার জন্য যে যে চারিত্রিক বৈশিষ্ট্য দরকার প্রায় প্রত্যেকটিই তাঁর আছে। সাধারণ মানুষের যতটা ভিতু হওয়া উচিৎ, তিনি তাঁর চেয়ে অনেক বেশি ভিতু। লোকাল মস্তান, পার্টির স্বঘোষিত নেতা, খাঁকি পোশাকের পুলিশ সকলকেই তিনি ভয় পান। এমনকি পাড়ার মোড়ে দাঁড়িয়ে যে সব ছেলে ছোকরারা দু অক্ষর- চার অক্ষর সহযোগে কথা বলে, তাদেরও তিনি বিলক্ষণ ডরান।

সাধারণ মানুষের উচ্চাশা কম হয়। তিনি একেবারেই উচ্চাশা বর্জিত। পাঁচ বছরে একবার দীঘার সুনীল জলধি দেখলেই তাঁর জীবন সার্থক হয়ে যায়।

সাধারণ মানুষ ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করে। তিনিও যাবতীয় ঝুট ঝামেলা থেকে শত হস্ত দূরে থাকেন। রাস্তায় অসুস্থ কাউকে পড়ে থাকতে দেখলে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যান। একবার অফিস যাওয়ার সময় ট্রেনে তাঁর পরিচিত একজন নিত্যযাত্রী অসুস্থ হয়ে পড়লেন। তাঁকে সাহায্য করা তো দূরের কথা পরের স্টেশনে তিনি চুপিচুপি পাশের কামরায় গিয়ে উঠলেন।

মোদ্দা কথা এই পৃথিবীতে বেশ কয়েক লক্ষ লিটার অক্সিজেন, বেশ কয়েক কুইন্টাল শর্করা, প্রোটিন ও স্নেহপদার্থ ধ্বংস করা ছাড়া তাঁর বিশেষ ভূমিকা নেই। তার বিনিময়ে রোজ বেশ কিছুটা করে জৈব সার তিনি পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন বটে, তবে সেপটিক ট্যাঙ্কের কল্যাণে কতটা যে সঠিক জায়গায় পৌঁছায় বলা মুশকিল।

সমস্যা হলো গরীবেরও ঘোড়া রোগ হয়। বামনও চাঁদের দিকে হাত বাড়ায়। খোঁড়াকেও হিমালয় হাতছানি দিয়ে ডাকে। নিরাপদ বাবুরও মতিভ্রম হলো। তবে মতিভ্রম বলতে যেরকম মহিলা ঘটিত বিষয় মনে হয় তাঁর ব্যপারটা মোটেই সেরকম নয়। বাসে ট্রেনে মহিলা দেখলে তিনি যতটা পারেন দূরত্ব বজায় রাখেন। ভিড়ের চাপে কোনো মহিলার গায়ে গিয়ে পড়লে কেলেঙ্কারি ব্যাপার। তাঁর মতো নিরীহ লোককে বাগে পেয়ে জনগণ হাতের সুখ করে নেবে। আর মেয়েদেরও বয়ে গেছে তার মতো একজন ছায়ায় মিশে থাকা ম্যাড়মেড়ে লোককে পাত্তা দিতে। ঘরে যিনি আছেন সেই একমাত্র স্ত্রীও তাঁকে পাত্তা দেন না। উঠতে বসতে শোনান, নিরাপদ বাবুর জন্যই তার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। এর থেকে বাপের বাড়ির পাড়ার টাবলুদা, যে বিয়ের আগে নিয়মিত ভুল বানানে তাঁকে প্রেমপত্র লিখতো তাকে বিয়ে করলে অনেক ভালো হতো। সে এখন পার্টির একজন মাঝারি মাপের নেতা। দুটো বাড়ি আর তিনটে গাড়ির মালিক।

ভূমিকা বাদ দিয়ে এবার সরাসরি গল্পে ঢোকা যাক। নিরাপদ বাবুর মতিভ্রম ঠিক কী করে হলো। একদিন রাতে অফিস ফেরত স্টেশন থেকে বাড়ি আসছেন, রাস্তায় দেখলেন প্রচুর পুলিশ। মুল রাস্তায় কোনো গাড়িও চলছে না। সব গাড়িকে পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দিচ্ছে।

নিরাপদ বাবু আর্ধেকটা লাউ কিনবেন ভাবছিলেন। রাস্তার ধারে অনেকেই প্লাস্টিক পেতে এসময় সবজি নিয়ে বসে থাকে। অনেক কম দামে সবজি পাওয়া যায়। আজ তারা কেউ নেই। সম্ভবত পুলিশ তাদের হটিয়ে দিয়েছে। তিনি এদিক ওদিক লাউয়ের খোঁজ করছিলেন। হঠাত তীব্র হুটারের আওয়াজে তাঁর শরীর শিউরে উঠল। পরপর কয়েকটি পুলিশের গাড়ি। তার পেছনে হুটার বাজাতে বাজাতে নীল আলো জ্বলা মন্ত্রীর গাড়ি।

নিরাপদ বাবু সেটা দেখে কেমন অভিভূত হয়ে গেলেন। একটা ঘোরের মধ্যে বাড়ি ফিরলেন। তারপর থেকে তাঁর স্বপনে জাগরণে এমন হুটার বাজানো গাড়ি। তিনি জেগে জেগে- ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন অমন আলো জ্বালা, হুটার বাজানো গাড়িতে করে ফাঁকা রাজপথে ছুটে চলেছেন। ব্যাপারটা তাঁর মতো ছাপোষা মানুষের জন্য বড়ই বিড়ম্বনার বিষয় হয়ে উঠলো।

তাঁর স্ত্রী, পুত্র-কন্যারা তাঁকে বিশেষ লক্ষ্য করেন না। তাই নিরাপদ বাবু যে বেশ অন্যমনস্ক হয়ে উঠছেন সেটা তাঁরা খেয়াল করলেন না। নিরাপদ বাবুর জীবনে কিছু না থাকলেও শান্তি ছিল। গরিবের ঘোড়া রোগে সেটাও গেল।

তিনি অনেকটাই বদলে গেলেন। আগে ভিখারি ভিক্ষা চাইলে এদিক ওদিক তাকিয়ে কপালে হাত ঠেকাতেন। এখন অন্যমনস্ক ভাবে পকেটে হাত ঢুকিয়ে যা খুচরো পয়সা পান, দিয়ে দেন। ট্রেনে উঠে কোথায় দাঁড়াচ্ছেন খেয়াল করেন না। একদিন অসাবধানতা বশত ভিড়ের ঠেলায় এক মধ্যবয়সী মহিলার গায়ের উপর পড়লেন। মহিলা তাঁর দিকে চেয়ে বললেন, ‘অভদ্র, ইতর, ছোটলোক। বাড়িতে মা বোন নেই? সব মেয়েকে নিজের বউ মনে করেন নাকি?’ নিরাপদ বাবুকে অপমান স্পর্শ করল না। তিনি তখন হুটার বাজানো, নীল আলো জ্বলা গাড়ির সওয়ারি।

নিরাপদ বাবু মাসের মাঝখানে গোটা ইলিশ নিয়ে বাড়ি ফিরলেন। যা দেখে চমকে গিয়ে স্ত্রীর বুকে ব্যথা শুরু হলো। স্ত্রীকে নিয়ে আবার মাঝ রাতে হাসপাতালে দৌড়াতে হলো। ডাক্তারবাবু সব দেখে শুনে জানালেন, ‘ভয়ের কিছু নেই। হার্ট এবসুলেটলি নর্মাল। সম্ভবত ইটস এ কেস অফ প্যানিক ডিজঅর্ডার। হঠাত করে মানসিক উত্তেজনা বেড়ে গেলে বা খুব ভয় পেলে এমন হতে পারে। ওনার কী হঠাত চমকে যাওয়ার মতো কিছু ঘটেছিল?’

স্ত্রী জবাব দিলেন, ‘যে লোকটার বাজারের ব্যাগ থেকে পুই ডাঁটা, কুচো চিংড়ি আর কানা বেগুন ছাড়া কিছু বের হয় না, সে যদি হঠাত করে দেড় কেজির ইলিশ নিয়ে হাজির হয় চমকে যাব না ডাক্তারবাবু?’

নিরাপদ বাবু অন্যমনস্ক ভাবে বললেন, ‘ইলিশ কিনেছিলাম নাকি? কই মনে পড়ছে নাতো!’

নিজের রোগ ভুলে নিরাপদ বাবুর স্ত্রী কেঁদে উঠলেন, ‘ওগো তুমি কি পাগল হয়ে যাচ্ছো? তুমি এমন উল্টোপাল্টা করছো কেন? বাবাগো, দেখে যাওগো কার সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো’

তবে নিরাপদ বাবুর এই অন্যমনস্কতা তাঁর বাড়ির লোককে বেশিদিন ভোগ করতে হলো না। কয়েকদিন বাদেই অন্যমনস্কতার জন্যই অফিস থেকে বাড়ি ফেরার পথে তিনি বাসের তলায় চাপা পড়লেন। এতদিন অত্যন্ত সাবধানে রক্ষা করা খুলি ফেটে ঘিলু বেরিয়ে গেল। গণধোলাই এর হাত থেকে বাঁচার জন্য বাসের চালক ও কন্ডাক্টর ঊর্ধ্বশ্বাসে পালালেন।

অনেক হাঙ্গামার পর মর্গ থেকে তাঁর বডি মা কালী সৎকার সমিতির গাড়িতে তোলা হলো। হুটার বাজিয়ে মাঝরাতের ফাঁকা রাজপথে গাড়ি ছুটে চলেছে। গাড়ির উপরে নীল আলো ঘুরছে। মেরামত করা মৃত নিরাপদ বাবুর মুখে আস্তে আস্তে হাসি ফুটে উঠলো। সাধারণ মানুষেরও কখনো কখনো শখ পূরণ হয়। তবে মরার পর।

PrevPreviousসভ্যতা
Next“mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + 250 Fs Мостбет Кз Официальный СайNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pradip
Pradip
4 years ago

ইহজীবনে আর হল না ??? ::

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677544
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]