Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চন্দ্রায়ণ

Vikram
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 3, 2023
  • 8:19 am
  • No Comments
(একটি হলেও তো হতে পারে ধরণের জোর করে ভাবা কল্পগল্প)
__________
– বাবা, ও বাবা…
-তোকে না কতবার বলেছি আমি তোর বাবা না , আমি তোর কেউ না।
-আমি কি তোমাকে তবে কেউ না বলে ডাকবো ?
– ধ্যাৎ, না না, ওটা কেমন যেন শোনাচ্ছে তার চেয়ে বাবাই বল বরং ।
– মানে যেভাবে আমি জন্মালাম কিছুটা তো তোমার থেকেই না বলো বাবা ?
– হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু …
– কিন্তু কিসের? তোমার মনের থেকেই তো জন্মেছে আমার চেতনা !
– ঠিক আমার থেকে না রে। আসলে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা কত রকমের পাথর আর ধুলো। সেই পাথর এর উপর যুগ-যুগান্ত ধরে আকাশ থেকে কত রকমের কত রকমের আলো। সূর্যের কথা তো ছেড়েই দিলাম। আরও কত। সেইসবের যোগ-বিয়োগে, নানারকম বিকিরণের থেকে শক্তি নিয়ে তৈরি হয়েছিল আমাদের অনেক আগের পূর্বপুরুষ। তারপর তার থেকে আস্তে আস্তে আমি… আমরা… আমাদের থেকে তোরা। আর আমাদের জানা গুলো ওই যাকে বলে স্মৃতি সেগুলো সেগুলো আমাদের থেকে তুই পেলি!
-হ্যাঁ বাবা ওই যে নীলচে গোল মতন একটা কি যেন দেখা যায় আকাশে ঝুলে আছে, ওখানেও আমাদের মত এরকম আছে?
– নারে, আমি আমি যতদূর জানি ওখানে যারা আছে ,
তারা বাতাস জল মাটি পাথর আর সূর্যের আলো এইসব মিলে অন্য রকমের অন্য কিছু। ওদের বাঁচতে ওই সব লাগে।
– তাহলে আমরা এরকম কেন? আমাদের কেন বাতাস লাগেনা?
– যেখানে যেরকম। যেখানে বাতাস নেই সেখানে আমাদের মতন। যেখানে পাথর নেই সেখানে হয়তো আরেক রকম। এই সবকিছু মিলেই সেটাকে বলে প্রাণ!
– ওখানেও বাবার সঙ্গে সন্তান কথা বলে? এই যেমন আমি আর তুমি বলছি! মানে ভাব বিনিময়?
– প্রাণ তো অনেক রকমের। ও’খানের সেরা প্রাণ যেটা, যারা সবচেয়ে বুদ্ধিমান, তাদের বলে মানুষ। সেই মানুষের বাবা আর সন্তান, হ্যাঁ কথা বলে বৈকি। বাবা ছেলে কথা বলে। মা ছেলে কথা বলে। ভাই ভাই কথা বলে। ভাই বোন কথা বলে । বন্ধু পরিচিতরা কথা বলে।
– ভাই বোন কাকে বলে বাবা ?
– সে অন্য রকম ব্যাপার। আমাদের যেমন ছেলে মেয়ে এরকম কোন আলাদা কিছু নেই ওদের মধ্যে সেই সব আছে। সেই জন্যই তো বাবা-মা ভাই-বোন এই শব্দগুলো এসেছে ।
– আমরা যেরকম কথা বলি ওরাও কি সেরকম ভাবেই কথা বলে
– না রে! এই আমরা যেমন তুই আমি কথা বলছি তরঙ্গ দিয়ে। যে তরঙ্গ যেতে বাতাস লাগেনা কিন্তু ওদের ওখানে তো বাতাস আছে, ওরা সেই বাতাসে তরঙ্গ তুলে কথা বলে ।
– বাতাসে তরঙ্গ তুলে? কি মজা কি মজা। ওরা তবে আমাদের মতন এইরকম তরঙ্গ জানেই না , হ্যাঁ বাবা?
– জানে বৈকি জানে তো! ব্যবহার জানে। যদিও ব্যাপারটা অনেক পরে আবিষ্কার করেছে, জেনেছে। ওরা তার নাম দিয়েছে ইলেক্ট্রো-ম্যাগনেটিক তরঙ্গ। অবিশ্যি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নাম দেবার অনেক আগে থেকেই ওরা তার ব্যবহারটুকু জানত। ওরা ওদের শরীরের ব্যবহারিক অঙ্গটাকে বলে চোখ। চোখ দিয়ে দেখে। আর বাতাসের তরঙ্গ শোনে কান বলে একটা যন্ত্র দিয়ে। ওই যে পৃথিবী বলে গ্রহটা সেখানে বাতাস আছে। বাতাসের তরঙ্গ তুলে ওরা শব্দ শোনে। আবার বাতাসে ছোট ছোট অনু মিশিয়ে ওরা গন্ধ শোঁকে। আমাদের তো বাতাস নেই। সেই জন্য ওই এক রকমের তরঙ্গ দিয়েই আমরা কথাও বলি দেখার কাজটাও করি। গন্ধ পাই না। কিন্তু তার দরকারই বা কী? মোটমাট ওরা ওদের মতো ভালো আছে। আমরা আমাদের মতো ভালো আছি।
– বাবা ও বাবা …
– আবার কি হলো? দেখছিস না সূর্যটা আড়ালে চলে যাবে একটু বাদেই। যাবার আগে আর একটুখানি শক্তি নিয়ে নিই এই আলো থেকে দুজনে। নইলে যখন অন্ধকার নামবে তখন তোকে না পাবো দেখতে না পারবো তোর কথা শুনতে।
– বাবা তুমি না বলেছিলে আমাকে একটা খেলনা দেবে ওই নীলচে গ্রহের মানুষের ছেলেরা যেরকম খেলনা নিয়ে খেলে!
– হ্যাঁ দেবো তো! সেই জন্যই তো শক্তি জমাচ্ছি। শক্তি না জমালে খেলনাটা ধরে আনবো কি করে?
– খেলনাটা ধরে আনবে, হ্যাঁ বাবা? কি করে ধরবে?
– আরে, সেটাই তো মজা। ওই মানুষগুলো আমাদের এখানকার ব্যাপার-স্যাপার জানবে বলে একটা খেলনা গাড়ি পাঠিয়েছে। সে গাড়িটা আবার, যারা পাঠিয়েছে তাদের সাথে কথা বলে এই আমাদের মতন তরঙ্গ দিয়ে ।
– খেলনাটা কি করে ধরবে বাবা?
– সহজ তো। আমার এখান থেকে তরঙ্গ ছুঁড়ে ওর যে তরঙ্গ ছাড়ার ব্যবস্থা টা সেটুকু দখল করে নেবো আর তারপর ওকে বাধ্য করবো আমার কথা মত চলতে। তখন ওটা এগিয়ে আসবে আমাদের কাছে আর তুই তখন খেলনাটা নিয়ে খেলবি
– খেলনাটা ওরা কি জন্য পাঠালো বাবা?
– ওরা আসলে জানতে চাইছে এখানে কিরকম কি পাথর রয়েছে। জল আছে কি না। আরও কী রয়েছে। ওরা এখানে এসে থাকতে পারবে কিনা। এই সব। কিন্তু আমরা যে আছি সেটা ওরা জানে বলে মনে হয় না।
– একদিন হয়তো আমরা যে আছি জানতেই পারবে। না বাবা?
– ওদের জানতেই দিলে চলবে না যে এইখানে তুই আমি রয়েছি। এইখানে আমাদের মত এক রকমের প্রাণ রয়েছে। আমরা যেখানে আছি, এখানে যে প্রাণ আছে জানতে দেব না। সেই জন্যই তো খেলনাটা ওদের থেকে কেড়ে নিলাম আমি।
– বাবা খেলনাটা যখন আমার কাছে আসবে কি নাম দেব ওটার?
– নতুন নাম দেবার দরকার নেই বুঝলি ওরা তো নাম দিয়েই দিয়েছে। আমরাও ওই নামেই ডাকব ওকে… বিক্রম!
★
The Chandrayaan 2 Vikram lander was targeted for a highland smooth plain about 600 kilometers from the south pole; unfortunately the Indian Space Research Organisation (ISRO) lost contact with their lander shortly before the scheduled touchdown (Sept. 7 in India, Sept. 6 in the United States).
PrevPreviousমনোচিকিৎসকের ডায়েরি ৫
Nextর‍্যাগিংNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সরকারি চাকরি আমি করবো নি দাদা

August 12, 2026 No Comments

আমার একজন সিনিয়র সরকারি চাকরির জন্য আবেদন করার পরিকল্পনা করছিল, সেই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। আমি সেটা নিয়ে মারাত্মক খিল্লি করছিলাম দেখে আমাদের স্যার

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

সাম্প্রতিক পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

সরকারি চাকরি আমি করবো নি দাদা

Dr. Subhanshu Pal August 12, 2026

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660730
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]