Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

। বদলে যাওয়া শ্লোগান।

FB_IMG_1632705533210
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • October 3, 2021
  • 9:17 am
  • No Comments
ইনকিলাবের কথা বললেই, আমার চোখের সামনে ভেসে ওঠে চাটগাঁ’র বেঁটেখাটো মাস্টারমশাই,
উনিশশো তিরিশের আঠারোই এপ্রিল গণেশ লোকনাথ আর তারকেশ্বরকে নিয়ে যাঁর অসম লড়াই,
অথবা লাহোর জেলে দাস ক্যাপিটালের পাতা ওল্টাচ্ছেন ভগৎ
সিং, ক’ঘন্টা পরে যার ফাঁসি।
কেউ বিপ্লবের শ্লোগান তোলেন যখন, তখন আমি জয় মাস্টারদা অথবা জয় ভগৎ বলতে ভালোবাসি।
মা মাটি মানুষের বাড়বাড়ন্ত জয়ধ্বনি শুনে মনে হয়, তাঁরা কি বিদ্যাসাগরের কথা বলেন?
মা’কে ভালোবাসার কথা ছেড়েই দিলাম, অগণিত বিধবার দুঃখ ঘোচাতে যিনি সমাজের বিপরীত দিকে চলেন,
তিনি যে মাটি আর মানুষেরও, সে কথা না বললেও হয়। তবু যদি সংশয় থাকে কিছু পড়ে,
একটু কষ্ট করে ঝাড়খন্ড্ যান। দেখুন আঠেরো বছর কি করে গেছেন তিনি কার্মাটঁড়ে।
তাই , যখনই আপনারা মা মাটি মানুষের জয় গেয়ে হেঁকে যান রণে বনে জলে জঙ্গলে,
আমিও তখনই ঠিক জোড়হাত মাথায় ঠেকিয়ে, জয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফেলি বলে।
আজকাল বন্দেমাতরম যে সব মুখে শুনি, মাঝে মাঝে রাগে গা রি রি করে ওঠে,
ও নাম নিয়েছিলেন ক্ষুদিরাম আর কানাইলাল। বিনয় বাদল আর দিনেশের যে শ্লোগান ঠোঁটে,
সে কি মেকি ভোটভিক্ষায় কাজে আসে, বলুন তো! তবু আমার কাছে সে গলা মাতঙ্গিনী হাজরার,
পুলিশের গুলি তাঁর বুক ফুঁড়ে গেছে, তবু ও গান্ধীবুড়ি তেরঙা সামলে রেখে বন্দেমাতরমে দেন শেষ শ্বাস তার।
নিতান্ত অভ্যাসে বন্দেমাতরম বলে চেঁচিয়ে ওঠেন যতবার যেখানেই যিনি,
আমি সেই উনিশশো বিয়াল্লিশে ফিরে গিয়ে মনে মনে বলে উঠি
‘ জয় মাতঙ্গিনী!’
সীতা বিনা রাম আর রাধা বিনা শ্যাম ইষ্টনাম নয়, রাজনৈতিক শ্লোগান কেবল,
এ কথাটা ভক্তজন কবে বুঝবেন জানা নেই, হয়তো ইচ্ছাকৃত নারীদের নাম মোছা ছল,
সেই কথা থাক। আমার শ্রীরামও পরিবার ছেড়ে একাকী লড়েছেন ,
তবে অগ্নিপরীক্ষার বিরুদ্ধে,
সমাজের দশ মাথা আর বিশ হাতের কারবারীরা সবাই ছিলেন বিপরীতে যুদ্ধে,
তার ওপরে কোনো বানরসেনাও জোটেনি। তবু তিনি একা নিভিয়ে দিয়েছেন শতাব্দী ধরে চলে আসা অন্যায়,
কেন জানিনা, জয় শ্রীরাম শুনলে আপনিই বলে উঠি, ‘ জয় শ্রীরামমোহন রায়!’
প্রতীকেরা যেই দেন তাঁদের শ্লোগান, আমার মগজে তার রঙ বদলায়।
PrevPreviousহাতুড়ে ও জন্ডিসের ওষুধপত্র, কর্পোরেট হাসপাতাল এবং….
Nextতোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 No Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657779
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]