Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোনো চরিত্র কাল্পনিক নয়

IMG_20200923_204006
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 24, 2020
  • 7:03 am
  • One Comment

দিনের শেষে যার কাছে ফিরে যাই সে যদি জিজ্ঞেস করে এটা কিসের দাগ।

প্রথমে বড়দাকে দিয়ে শুরু করি। চাকরি জীবনের আর চারটে মাস বাকি আছে। নিজের হৃদযন্ত্র কিঞ্চিৎ জখম। পিপিই পরে ডিউটি করতে গিয়ে এর মাঝে একদিন গরমে ঘেমে নিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। বৌদি অনেকবার বলেছে, জমানো ছুটিগুলো পচে যাবে, ছুটি নিয়ে নাও। তাও দাদা নিয়ম করে হাসপাতালে আসে, বলে বিপদের দিনে না গেলে ছোট ভাইবোনগুলির ওপর অতিরিক্ত ডিউটির বোঝা চাপবে, যতটা কম করা যায়। বড়দা আসে, কাজ করে, দিনের শেষে ফিরে যায় বৌদির কাছে।

মেজদার গল্পটা একটু আলাদা। রুগী দেখার ডিউটি তেমন করতে হয় না, হাসপাতালের প্রশাসন চালায়। বাড়িতে একটি অবিবাহিত ছোটবোন আছে। সেরিব্রাল পলসি। দাদাকে দিনের শেষে একবারটি না দেখতে পেলে অস্থির হয়ে পরে। রাতে খাওয়াদাওয়ার পরে দাদা একবার মাথায় হাত বুলিয়ে দিলে শান্তিতে ঘুমোতে যায়। মেজদা আসে, কাজ করে, দিনের শেষে ফিরে যায় বোনের কাছে।

দিদির কাজটা একটু আলাদা, রুগী দেখার পাশাপাশি জনস্বাস্থ্য। ফিল্ড স্টাফদের ডেঙ্গু, টিবি, কুষ্ঠ নিয়ে প্রশিক্ষণ দেয়, বাড়ি বাড়ি ঘুরে তাদের কাজের তদারকি করে, জমা জলে মশা হল কিনা উঁকি মেরে দেখে। ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগে জামাইবাবু ছিলেন শহরের সবচেয়ে নামজাদা রুগী দেখিয়ে। এখন নিজেই রুগী। জামাইবাবুর বাড়াবাড়ি হয়, সেদিনটা দিদি ছুটি নেয়, অন্যদিন সেই জন্য দ্বিগুন খাটে, কাজের শেষে, দিনের শেষে দিদি বাড়ি ফিরে যায় জামাইবাবুর কাছে।

ছোটভাই একটানা ডিউটি করে। বছর খানেক আগে কলেজে পড়া মেয়েটা মারা যাওয়ার পরে নিজেকে কাজে ডুবিয়ে রাখে। কাজের ফাঁকে সময় পেলে একটু গান শোনে, গান গায়। বৌমা বড় একা হয়ে গেছে। কাজের শেষে দিনের শেষে বৌমার কাছে ফিরে যায় ছোটভাই।

এভাবেই দিনের পর দিন গড়িয়ে যায়। হঠাৎ কোনো একদিন হুলুস্থুল বেঁধে যায়। কেউ ক্ষেপে গিয়ে বড়দা বা মেজদা এর ওপর হাত চালিয়ে দেয়। ছোটভাই ঠেকাতে আসলে তার ওপরেও। ভাঙচুর হয় হাসপাতালের জিনিষ। দিদির গায়ে উড়ে এসে পরে কাচের টুকরো। দিনের শেষে ওরা বাড়ি ফিরে যায়। বাড়িতে বৌদি, বোন, বৌমা , জামাইবাবু জিজ্ঞেস করে তোমার গায়ে ও কিসের দাগ।

ওটা চড়ের দাগ, ঘুঁষির কালসিটে, কেটে যাওয়া সেলাইএর দাগ। ভালোবেসে উপহার দিয়েছে রুগীর বাড়ির লোক, পাড়ার লোক, রুগীদরদী সাজা রাজনীতির দাদাদিদিরা। এই উত্তর দেওয়া যায় ?

নন্দীগ্রাম, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, ভুবনগ্রাম, সব মিলে মিশে একাকার হয়ে যায়। শুধু দাগ থেকে যায়।

দাগ আচ্ছে হ্যায়… আচ্ছে হ্যায় … আচ্ছে হ্যায় … দাগ আচ্ছে হ্যায় ???

PrevPreviousকরোনার দিনগুলি ৬৫ শ্মশান বন্ধু
Nextসেবা ও পরিসংখ্যান—ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অজানা দিকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রুদ্রাশিষ
রুদ্রাশিষ
6 years ago

মর্মান্তিক

0
Reply

সম্পর্কিত পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

November 4, 2026 No Comments

যেসব দলের / শাসকের নিজের কোনো কোয়ালিটি থাকে না, তাদের দুটো কোয়ালিটি থাকে। একটা হচ্ছে আগের কোনো একটা র‍্যান্ডম সরকারের সাথে তুলনা টানা, আর দ্বিতীয়ত

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

November 4, 2026 No Comments

 

জাস্টিস ফর বিচার

November 4, 2026 No Comments

শ্রী শ্রী মা দুর্গা কৈলাশ, মানস সরোবর হিমালয় নেপাল মা, তুমি তো প্রবাসী । চলে যাওয়ার পর সব খবর পাও কিনা জানি না। তাই তোমাকে

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 1 Comment

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

সাম্প্রতিক পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

Dr. Subhanshu Pal November 4, 2026

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

Dr. Punyabrata Gun November 4, 2026

জাস্টিস ফর বিচার

Sanjoy Mukherjee November 4, 2026

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698583
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]