রক্তাক্ত হাত মুছে
যীশু ক্রিষ্ট চলে যায়
শতাব্দীপারে,
যেতে থাকে
পায়ে হেঁটে,
রক্তছাপ মুছে যায়
স্মৃতির পাতায়?
নন্দিন
এসো,আজ ভেঙে ফেলি
দেশকালসীমানার বেড়া-
যে পাঁচ বছরের
পাঁজর বার করা
বাচ্চাটা
টলতে টলতে চলেছে
কবরখানায়
ভারত পাকিস্তান ইয়েমেনের কবরখানায়-
চলো
তার ধ্বজা ভেঙে দিই;
যে যুদ্ধবিমান আকাশে
পতাকা তুলেছে
তার প্রপেলার নিয়ে
শিশুদের চরকি বানাই।
নন্দিন
ভেঙে ফেলি এ যুদ্ধের বেড়াজাল-
মৃত্যুর গোলকধাঁধা।

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য
বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার









