Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোথায় নাগরিক সমাজ – মেডিক্যাল কলেজে ছাত্ররা অনশনে?

WhatsApp Image 2022-12-15 at 8.30.40 PM
Dr. Jayanta Bhattacharya

Dr. Jayanta Bhattacharya

General physician
My Other Posts
  • December 17, 2022
  • 7:59 am
  • 3 Comments

আমার কলেজ এই মেডিক্যাল কলেজ। অ্যাডমিশন নিয়েছিলাম প্রায় ৫০ বছর আগে। আমার কলেজের সন্তানসম ছাত্ররা একটি সামান্য দাবী তুলেছে – গণতান্ত্রিক দেশে যেখানে ছাত্র ইউনিয়নের অধিকার সাংবিধানিকভাবে এখনও স্বীকৃত সেখানে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। এক এবং একমাত্র দাবী। কর্তৃপক্ষ অনড়, কারণ “উপর মহল” থেকে কোন সবুজ সংকেত নেই। ১৯৭৭ সালে মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচনের আগেও এরকম পরিস্থিতি ছিল, যদিও ইতিহাস কখনও হুবহু একরকম হয়না। কিন্তু সেসময়ে সামাজিভাবে একটি সক্রিয়, জীবন্ত এবং সংবেদী নাগরিক সমাজ ছিল। ছিল পার্টি সংগঠনের বাইরে একটি তৃতীয় পরিসর। এজন্য ১৯৮০-র দশকে ওরকম কলকাতা কাঁপানো জুনিয়র ডাক্তার আন্দোলন হতে পেরেছিল। ১৯৯০-এর দশকের গোড়াতেও হয়েছিল আরেকবার জুনিয়র ডাক্তার আন্দোলন। সেসময় সেন্ট্রাল অ্যাভিনিউ এবং কলেজ স্ট্রিট সংলগ্ন কিছু এলাকায় আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কথা, আমাদের মূল দাবী জানিয়েছিলাম। আমরা অনুরোধ করেছিলাম, অন্তত ১ ঘন্টার জন্য সন্ধে রাতে এলাকাকে নিষ্প্রদীপ রাখার জন্য। সেসমস্ত এলাকার অধিকাংশ মানুষ সাড়া দিয়েছিলেন। আমরা শিহরিত বোধ করেছিলাম। তারপরে সময়ের নিয়মে আমরা এখানে-ওখানে ছড়িয়ে গেছি। মেডিক্যাল কলেজ রয়েছে। রয়েছে ছাত্ররা, জুনিয়র ডাক্তার আর শিক্ষক অধ্যাপকেরা। রোগীদের চিকিৎসা পাবার ব্যাপারে কি খুব পরিবর্তন হয়েছে? আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে হবে।

কিন্তু এসমস্ত পুঞ্জীভূত ঘটনা সত্ত্বেও আজকের ছাত্রদের দাবী লঘু হয়ে যায়না। একটি প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশের জন্য বর্তমান অনশন-আন্দোলন আলাদা গুরুত্ব দাবী করে। যখন অজস্র দুর্নীতি নিয়ে ক্রমাগত কোর্টের হস্তক্ষেপ হচ্ছে, টিভির পর্দায় রসিয়ে আলোচনা হচ্ছে তখন শহরের এই নাগরিকদের কাছেই অনুরোধ করব – এই বাচ্চা ছেলেগুলোর চোয়াল কষে লড়াই, অপ্রাপ্তি, কখনও হয়তো স্বপ্নভঙ্গের হতাশাও একটিবারের জন্য কান পেতে শুনুন, চোখ খুলে দেখুন। কোথায় রয়েছে আমাদের নাগরিক পরিসর? কোথায় বহুচর্চিত তৃতীয় পরিসর? শিক্ষকতার পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীরাও এক অসম্ভব সময় খোলা আকাশের নীচে আন্দোলন করে চলেছে। আমরা দাঁড়িয়েছি পাশে? এ পরিসর সমাজ থেকে হারিয়ে গেলে রাষ্ট্র তার সর্বব্যাপী আধিপত্য কায়েম করতে সক্ষম হয়। তখন আমরা কোথায় যাব? সত্যিই কি যাবার কোন জায়গা খুঁজে পেয়েছি আমরা? এক অতল গহ্বরের দিকে যাত্রা করছিনা তো আমরা? সজ্ঞানে স্বেচ্ছায় আমাদের স্বাভাবিক সত্তার ইচ্ছামৃত্যু ডেকে আনছিনা তো আমরা? তারপরে? ইতিহাসের কাহিনী কিভাবে লেখা হবে? ভেবে দেখেছি?

২০০ ঘন্টা  হয়ে গেল অনশনের। দুজন ছাত্র রীতিমত অসুস্থ হয়ে কেউ আইসিইউ-তে, কেউ ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে। বোলান গঙ্গোপাধ্যায় কিংবা জয় গোস্বামীকে আমার কুর্নিশ। এঁরা স্বতঃপ্রণোদিত হয়ে ছাত্রদের দাবীর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এঁরা ব্যতিক্রম রয়ে গেলেন। অন্যসব নামী মানুষ যাঁরা নন্দীগ্রাম থেকে বিভিন্ন সময়ে কলকাতার রাজপথ আন্দোলিত করেছেন তাঁরা কেন হারিয়ে যাবেন? এর উত্তর কি খুব স্পষ্ট? গণতান্ত্রিক পরিসর চাওয়া, গণতন্ত্রের দাবী তোলা কি অন্যায্য? অসঙ্গত? অসাংবিধানিক?

এ প্রশ্নগুলো আজ আমাদের ভাবা এবং তোলা ভীষণ জরুরী। আগামীকাল বেলা ৩টের সময় মেডিক্যাল কলেজে কনভেনশন ডেকেছে প্রতিবাদী ছাত্ররা। আপনাদের আসা বড়ো প্রয়োজন। প্রয়োজনে রাজপথই আবার মানুষের আশ্রয় দাঁড়ায় প্রতিবাদের জন্য। পথেই হয় এ পথ চেনা!

আসুন আপনারা। গণতন্ত্র হারিয়ে গেলে জীবনের অনেক কিছুই ভবিষ্যতে একটা একটা করে হারিয়ে ফেলবেন। ভেবে দেখবেন নিশ্চয়ই।

PrevPreviousযাঁরা বদল চেয়েছিলেন, বদলা নিয়ে, তাঁদেরই বদলি করা হল
Nextকেউ কেউ চলে যায়। অজস্র মানুষ ফিরে আসে।Next
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
BARUN BHATTACHARYYA
BARUN BHATTACHARYYA
3 years ago

ছাত্রদের এই নূন্যতম দাবি মেনে নিতে কতৃপক্ষের আপত্তি কিসের বুঝিনা। শাসকের এরকম একগুঁয়ে মনোভাব গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে যা ভাবি ডাক্তারদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে উদাসীনতার জন্ম দিতে পারে।

0
Reply
Abhibhusan Majumdar
Abhibhusan Majumdar
3 years ago

আসলে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কলেজের নির্বাচন বন্ধ আছে, বিভিন্ন পুরসভা, সমবায়,এর সাথেই নতুন করে মেডিকেল কলেজ। নাগরিক সমাজ সচেতন ভাবেই ভীষন মৌনতা সম্মতির লক্ষণ হিসেবেই চলছে। সরকারি শিক্ষা ব্যাবস্থা টাকেই বানিজ্য করে দিতেই কেন্দ্রীয় প্রকল্প। সেই কারনেই সহযোগিতা মুলক বৈরিতার ককটেল চলছে।

0
Reply
সুকুমার ভট্টাচার্য্য
সুকুমার ভট্টাচার্য্য
2 years ago

আন্দোলন শেষ। রাষ্ট্রশক্তি সংগঠিত। নাগরিক সমাজ উৎসাহী নন। সুকান্তও আজকে জন্মালে আঠেরো বছর নিয়ে কবিতা লিখতেন কিনা সন্দেহ তৈরী হয়। শুধু কিছু ছেলে মেয়ে যাদের মধ্যে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও আছে, আজও স্বপ্ন দেখে। বেঁচে থাকার আনন্দ ঐখানেই।
আর ভরসা আপনাদের মত মানুষদের লেখা, ডঃ জয়ন্ত ভট্টাচার্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618344
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]