Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমাকে বলতে দাও

Clarazetkin
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • July 6, 2022
  • 7:55 am
  • No Comments
সময় ফুটফাটা করে দিয়েছে ফ্রাউ জেটকিনের শরীর কিন্তু এখনো একটা বড় কাজ বাকি আছে। ব্যথা বেদনা নিয়ে বিছানায় শুয়ে থাকার থেকে অনেক দরকারি কাজ। ৭৫ বছরের রোগ জীর্ণ শরীরটা নড়েচড়ে বসলো মস্কোর রোগ শয্যায়। জার্মান রাইখস্ট্যাগ (সংসদ)-এর একজন আইনি পথে নির্বাচিত সভ্য হিসেবে ৩০শে আগস্ট ১৯৩২ এ বার্লিন পৌঁছতে হবে জেটকিনকে।
এমবুলেন্সে করে স্টেশন। সেখান থেকে ১০০০ কিমি দূরের যাত্রা শুরু হল। জোশওয়ালা সব তরুণ কম্যুনিস্ট গার্ডরা টহল দিল ট্রেন পাছে জার্মান ফ্যাসিস্টরা বুড়ি ঠাকুমা জেটকিনকে কিছু না করে বসে।
ট্রেনের জানালার বাইরে ছোট ছোট খোপকাটা রংবেরঙের গ্রামগুলোর মতোই রঙিন জেটকিন ঠাকুমার অতীত ইতিহাস। ১৮৮০-এর দশকের শেষ আর ১৮৯০-এর গোড়া থেকেই উনি ইউরোপীয় সোশ্যালিস্ট আর কম্যুনিস্ট সংগঠনের সদস্য, ঝোঁকটা ছিল পুঁজিবাদী ব্যবস্থার মার্ক্সবাদী সংস্কারের মাধ্যমে নারীমুক্তির পথ খোঁজা।
রাইখস্ট্যাগের বাইরে বিক্ষোভরত হইচই করনেওয়ালা সব পার্টিকর্মীকে হিটলার তাঁর টুথব্রাশ মার্কা গোঁফের ফাঁকে চেঁচিয়ে সাবধান করেছিলেন যে ন্যাশনাল সোশালিস্ট পার্টির কোনো সাংসদ যেন ভুলেও জেটকিন ঠাকুমার মাথাভরা পাকচুলের একগাছিও স্পর্শ না করে। এডলফ হিটলারের ফরমান।
অগাস্ট ৩০, বেলা তিনটে, নাৎসি সমর্থকদের চিৎকার টিটকারী এর মধ্যেই স্ট্রেচার থেকে জেটকিন ঠাকুমাকে টেনে তুললো তাঁর কমরেডরা। মুস্কো জওয়ান এক কমরেডকে পাশে নিয়ে লাঠি ঠুক ঠুক করে রাইখস্ট্যাগের সিঁড়ি ভাঙতে শুরু করলেন জেটকিন ঠাকুমা।
হাততালি আর জয়ধ্বনিতে ফেটে পড়লো কম্যুনিস্ট সাংসদরা আর বাকিরা চুপ, গোমড়া মুখে কেউ না দেখার ভান করে খবরের কাগজের পাতা ওল্টাচ্ছেন।
ঠিক ওই মুহূর্তের জন্য জেটকিন ঠাকুমার হাতের মুঠোয় ছিল প্রভাব বিস্তারের ক্ষমতা। বিশাল ক্ষমতা। উনি ঘামে ভেজা কপালটা একবার মুছে নিলেন। জলের গ্লাস থেকে কয়েক ঢোক জল। থরথরে হাতে স্পিকারের ঘন্টাটা তুলে বাজিয়ে দিলেন।
কাঁপা কাঁপা গলায় জেটকিন ঠাকুমার সেই অবিস্মরণীয় বক্তৃতা শুরু হল, “সদনের নিয়মাবলী অনুযায়ী একটি নতুন অধিবেশনের সূচনা করবেন সংসদে উপস্হিত সবচেয়ে প্রাচীন সদস্য। আমি জন্মেছিলাম ১৮৫৭ সালের ৫ই জুলাই। আমার চেয়ে প্রাচীন কেউ, কোনো সদস্য আছেন না কি এই সদনে?”
কিছু গলা খাকরানী আর পা ঘষটানোর আওয়াজ ছাড়া গোটা সংসদ সদনে তখন অদ্ভুত নীরবতা। গায়ের গরম চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে শুরু হল জেটকিন ঠাকুমার সেই আগুন ঝরানো বক্তৃতা। মাঝে মাঝে তাঁর গলার আওয়াজ বসে যাওয়াতে তাঁর কমরেডদের মিনতি, “এবার বন্ধ করুন”। সেই অনুরোধ অগ্রাহ্য করে ঠাকুমার আওয়াজ, ” নেইন, নেইন, আই উইল স্পিক। আমি বলবো।”
রাইখস্ট্যাগে এটাই জেটকিন ঠাকুমার শেষ ভাষণ। এরপরে সংসদ ভেঙে দেওয়া হয়। কম্যুনিস্টদের ধরে ধরে খুন করা হয়। কিছু ভাগ্যবান দেশান্তরী হয়ে প্রাণে বাঁচেন।
যে কজন মুষ্টিমেয় সোশালিস্ট/কম্যুনিস্ট নেত্রীর জন্য আজকাল সারা পৃথিবী জুড়ে ৮ই মার্চ “আন্তর্জাতিক নারী দিবস” পালন স্বীকৃতি পেয়েছে তাঁদের মধ্যে ওই বুড়ি ঠাকুমা জেটকিন অন্যতম। লেনিন যাঁর সম্বন্ধে বলেছিলেন, “The German Communists have only one good man and that is a woman: Zetkin.”
আর লেনিনকে নিয়ে তাঁর লেখা বই ছিল ভগৎ সিং-এর সেই জেল কুঠুরীতে পড়া শেষ বই।
৫ই জুলাই। ক্লারা জেটকিনের জন্মদিন। আন্তর্জাতিক নারী আন্দোলন ও সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলনের অন্যতম অগ্রদূত সেই মানুষটির জন্মদিনে তাঁর মতো করে শপথ নিতে হবে। আজকের দিনে কিছুতেই ভুলে যাওয়া যাবে না সেই ৭৫ বছরের বুড়ি ঠাকুমার কম্পিত কন্ঠস্বর। “আমাকে বলতে হবে, আমি বলবই”। চেনা ও অচেনা ফ্যাসিস্ট আগ্রাসন দিয়ে মানুষের মুখ বন্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ।
কমরেড ক্লারা জেটকিন অমর রহে।
PrevPreviousসরবেড়িয়ায় একদিন
Nextকিছু ভাববার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 1 Comment

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657790
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]