Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোচিং সেন্টার

Screenshot_2023-11-18-00-22-10-41_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • November 18, 2023
  • 7:36 am
  • No Comments
kবিখ্যাত IAS কোচিং সেন্টার Khan Study Group কে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছে Central Consumer Protection Authority (CCPA)। খান গ্রুপ সব কাগজ আর মিডিয়ায় এই মর্মে বিজ্ঞাপন দিয়েছে ২০২২ এর UPSC সিভিল সার্ভিসের ৯৩৩ সফল পরীক্ষার্থীদের মধ্যে ৬৮২ জনই নাকি ওদের কোচিং সেন্টারের।
এ বিষয়ে CCPA নোটিশ জারি করলে খান কোচিং সেন্টার জানায় যে, আসলে ওই ৬৮২ এর মধ্যে ৬৭৪ জনই তাদের সেন্টারে পড়তেন না। ওই সফল পরীক্ষার্থীরা হয়ত কখনও ওদের ওয়েবসাইট দেখেছেন, কেউ কেউ হয়ত বিনামূল্যের ‘মক টেস্ট’-গুলি দিয়েছেন। আর বাকি ৮ জন, তাঁরা কেউই ওই বছরের নয়। কেউ ২০১৯, কেউ ২০২০ তে পড়েছেন।
অর্থাৎ, ২০২২-এ, খান কোচিং সেন্টার থেকে, কারেন্ট কোচিং ব্যাচের একজনও পরীক্ষায় চান্স পাননি। পেপার জুড়ে অত ছবি ধাপ্পা!!
খবরটা পড়েই মনে হলো, Akash, Fiitjee, Allen জাতীয় কোচিং সেন্টার নিয়ে এরকম তদন্ত CCPA করে দেখবেন না? আজকাল ইশকুলগুলোতেও এসব কোচিং সেন্টারের লোকজন আসে – ইশকুলের ছাত্রছাত্রীদের ‘মক টেস্ট’ বা বিভিন্ন গেরামভারি নামের পরীক্ষা দিতে উদ্বুদ্ধ করা হয় – সেখানে রেজিস্ট্রেশন করার সময়ই সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর যাবতীয় ডিটেইল নেওয়া হয় – কোচিং নিক বা না নিক, পরীক্ষায় সফল হলে সেন্টারের সফল পরীক্ষার্থীর তালিকায় তার ছবি ও নাম ছাপাতে বাধা কোথায়!!
এবং এই যে সফল ছাত্রছাত্রী মাত্রেই কোনও না কোনও কোচিং সেন্টারের প্রোডাক্ট, এমন বার্তা নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদেরও যেকোনও মূল্যে কোচিং সেন্টারমুখী করে তুলছে, নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজনও যেনতেনপ্রকারেণ কোচিং সেন্টারের দেড়-দুই-আড়াই লাখ টাকা জোগাড় করতে বাধ্য হচ্ছেন।
প্রথমত, এঁদের দাবি যদি সত্যি হয় – অর্থাৎ সফল ছাত্রছাত্রী মাত্রেই কোচিং-প্রাপ্ত – যদি কোচিং ছাড়া সত্যিই আজকাল ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়া অসম্ভব হয়ে যায়, তাহলে তেমন এন্ট্রান্স টেস্ট বা পরীক্ষাপদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে বসা জরুরি।
জাতিগত সংরক্ষণের চোটে মেধা কীভাবে পদে পদে অপদস্থ হচ্ছে, এ নিয়ে অনেককেই বিচলিত হতে দেখি – কিন্তু কোচিং সেন্টার যেভাবে আর্থিক সামর্থ্যের ভিত্তিতে সংরক্ষণের পরিকাঠামো তৈরি করে ফেলছে, সে নিয়ে কাউকেই কিছু বলতে শুনি না। (প্রাইভেট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজে মোটা টাকা দিয়ে ভর্তি হওয়ার সুবিধের কারণে ‘মেধা’-র অসম্মান নিয়ে তো কথাবার্তাই দেখি না।) এ নিয়ে কথা বলতে গেলে একজন বামপন্থী মানুষই আমাকে জানান, এসব কোচিং সেন্টার নাকি গরীব মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ স্কলারশিপ দিয়ে থাকে। শুনে অবাক হলাম। কেননা, কোচিং সেন্টারে ৯০% ছাড় মানেও হরেদরে মোটা টাকা দিতে হওয়া, কেননা টিউশন ফিজ বাদে আরও অনেক খরচার বহর আছে, যাতে তথাকথিত ‘স্কলারশিপ’ মেলে না। তদুপরি, ব্যবসা করতে বসা কোচিং সেন্টার সামাজিক কল্যাণে ব্রতী হতে পারেন, সামাজিক সাম্যের কাজে অগ্রসর হবেন – এমন সোনার পাথরবাটির কথা বামপন্থীদের কেউ কেউও বিশ্বাস করতে পারছেন!!
আর দ্বিতীয়ত, এঁদের দাবি যদি মিথ্যে হয় – অর্থাৎ খান স্টাডি গ্রুপের মতোই, সফল পরীক্ষার্থীদের সামান্য অংশই যদি এঁদের সেন্টারে কোচিংপ্রাপ্ত হন, বা এঁদের সেন্টারে যাঁরা কোচিং নেন তাঁদের সামান্য কয়েকজনই যদি পরীক্ষায় সফল হন – তাহলে তো এঁদের এমন প্রচারের ঢক্কানিনাদ স্রেফ অনৈতিক-ই নয়, রীতিমতো অন্যায় ও শাস্তিযোগ্য। মিথ্যাপ্রচার এবং চিটিংবাজি, দু’কারণেই। এবং এই প্রচারে ভুলে উচ্চমধ্যবিত্ত-মধ্যবিত্ত-র টাকা গচ্চা যাচ্ছে, যে আর্থিক ক্ষতি তাঁরা হজম করতে পারলেও পারতে পারেন – কিন্তু নিম্ন-মধ্যবিত্তর পক্ষে টাকাটা অনেক। তদুপরি, ছাত্রছাত্রীদের অনেকেই ক্লাস সেভেন-এইট থেকে এসব সেন্টারে দৌড়াচ্ছে – সপ্তাহে পাঁচদিন ইশকুল আর বাকি দুদিন আকাশ-ফিটজি-অ্যালেন – এ দৌড় যদি এমনকি কেরিয়ার মজবুত করার ক্ষেত্রেও অবান্তর হয়, তাহলে ক্ষতির পরিমাপ করার মতো মানদণ্ড কোথায় পাব!!
সত্যিটা কেউ খুঁজে দেখতে পারেন? প্লিজ??
PrevPrevious“ভর ওঠা” আসলে কি??
Nextহাসপাতাল কড়চা: ডাক্তারবাবু কি খাব?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633647
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]