Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কাকতালীয়

IMG_20211110_234641
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 16, 2021
  • 8:05 am
  • No Comments

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে নিচে পরলো এই দুটি ঘটনার মধ্যে আপাত যোগাযোগ থাকলেও যুক্তি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে খুঁটিয়ে দেখলে কোনও যোগাযোগ যে নেই সেটা ধরা পরে।

এই যে যোগাযোগ এর কথা বললাম, একে temporal association বলে অর্থাৎ দুটি event বা ঘটনার মধ্যে সময়কালের যোগাযোগ। আগে কাকপাখিটি ডেকেছিল এবং তার পরে তালফলটি খসে পরেছে। এই বিবৃতিটি সব অর্থে সঠিক। মুশকিল এখানেই যে এই সঠিক বিবৃতিটি খুঁটিয়ে বিশ্লেষণ না করলে আমরা একটা বেঠিক বিবৃতি দিয়ে ফেলতে পারি – কাক ডাকার জন্যই তাল খসে পরেছে। একে বলে causal association বা কার্যকারণ এর যোগাযোগ। এক্ষেত্রে কোনও কার্যকারণ সম্পর্ক না থাকলেও স্রেফ টেম্পোরাল এসোসিয়েশন আছে বলেই আমরা ধরে নিলাম যে কজাল এসোসিয়েশনও আছে।

এই হাস্যকর অপযুক্তিকে আরেকটু বাড়িয়ে চিন্তা করার একটা মারাত্মক উদাহরণ দেয়া যাক, সেটাই এই লেখার আসল বিষয়। ধরা যাক কোনও মরণাপন্ন রুগী হাসপাতালে এসেছেন। তাঁকে বাঁচানোর জন্য বৈজ্ঞানিক প্রটোকল মেনে একটি জীবনদায়ী ওষুধ ইনজেকশন দেয়া হল। সেই ওষুধটি কাজ করলো না কারণ তার আগেই রুগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।

এবার এই ঘটনার পরে রুগীর বাড়ির লোক বলতে পারেন যে রোগীকে ডাক্তার/নার্স ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। অর্থাৎ সেই বাড়ির লোকের কাছে টেম্পোরাল এসোসিয়েশন মানেই কজাল এসোসিয়েশন। আগে ইনজেকশন পরে মৃত্যু, অতএব ইনজেকশনের জন্যই মৃত্যু। এই কুযুক্তি মাথায় চেপে বসার ফল হয় মারাত্মক। এর পরেই রাগের মাথায় হাসপাতাল ভাঙচুর, ডাক্তার/নার্সকে গালাগালি, মারধোর ইত্যাদি।

এমনও হয়েছে যে রুগী মরণাপন্ন নয়, তার প্রটোকল মেনে চিকিৎসা করার জন্যই তাকে ইনজেকশন দেয়া হয়েছে (বা শিশুদের ভ্যাকসিন দেয়া হয়েছে) এবং তার পরে রুগীর (বা শিশুর) অবস্থার অবনতি হয়েছে বা মৃত্যু হয়েছে এবং তারপরে ওই একই ভাঙচুর, মারধোর। অর্থাৎ সেই একই ফ্যালাসি বা কুযুক্তি।

ইনজেকশনের সাথে মৃত্যুর আদৌ কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা সেটা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পরেই বলা সম্ভব। এর জন্য ওই ইনজেকশনের পরীক্ষা, রোগীর পোস্টমর্টেম পরীক্ষা, রুগীর চিকিত্সার সব কাগজপত্র পরীক্ষা ইত্যাদির পরে বিশেষজ্ঞরা কোনও সিদ্ধান্ত নিতে পারেন। এর আগে যা কিছু সিদ্ধান্ত তার সবটাই অযৌক্তিক, অবৈজ্ঞানিক।

লেখাটা যেহেতু সর্বসাধারণের জন্য লেখা তাই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব ইচ্ছে করেই বাদ গেছে। এই ত্রুটি নিজগুণে পাঠক মার্জনা করবেন।

PrevPreviousব্যক্তিগত ডায়রী থেকে
Nextবাঙালের হাইকোর্ট দর্শন- প্রথম পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 No Comments

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634536
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]