Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বসন্ত এসে গেছে….

Screenshot_2024-02-12-07-23-00-11_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Bhattacharya

Dr. Dipankar Bhattacharya

Physician and Health Administrator
My Other Posts
  • February 12, 2024
  • 7:24 am
  • No Comments
(জীবন থেকে নেওয়া)
–একটু সরে বসবেন। অসুবিধা হচ্ছে।
–আর কত সরে বসবো বলুন তো? লেডিস সিট থাকতেও।
–ওখানে সিট নেই। আর ঠিক সেভাবে সবজায়গায় লেডিস জেন্টস করি না পাবলিক বাথরুম ছাড়া।
–ঠিক আছে, ঠিক আছে ,দেখুন এর বেশি চেপে বসা সম্ভব নয়। আর কাজও করছি একটা ।
–হ্যাঁ সেটা দেখছি তো। যদিও দেখা উচিৎ নয় অন্যের মোবাইল তবুও। এত ওয়াও ওয়াও লিখতে লিখতে হাঁপিয়ে যান না?
–মানে? আপনি পাশে বসে আমার মোবাইল দেখছেন! অদ্ভুত তো!
–না, সুন্দরী মহিলাদের ছবিগুলো দেখছিলাম। বলতে পারেন সেটা আপনার মোবাইলেই।
ছেলেটি মুখ ঘুরিয়ে মেয়েটিকে পুরোটা দেখে নেয়। শ্যামলা রঙ,সাধারণ চেহারা, চোখ দুটো অসম্ভব জীবন্ত। মেট্রো টালিগঞ্জে আসতেই দুজনেই নেমে যায়। অটো স্ট্যান্ডেও সেই পরপর লাইনে দুজন।
ছেলেটির মধ্যে কিছু একটা হয়। খুব কথা বলতে ইচ্ছা করে মেয়েটির সাথে। মেয়েটি সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতেই লাইনে দাঁড়িয়ে।
–হ্যালো ,আপনি কি চাকরি করেন?
–আমাকে বলছেন?
–হ্যাঁ।
–ওই করি একটা কিছু।
–আমি না আইটি-তে আছি।
–আমি জানতে চাই নি।
–না, মানে এমনি বললাম।
কাকতলীয় ভাবে অটোতেও দুজনে পাশাপাশি। মেয়েটি বাইরে তাকিয়ে। ছেলেটি মোবাইল বন্ধ করে ভ্যাবলাকান্ত হয়ে বসা। রানিকুঠিতে মেয়েটি নামতেই ছেলেটিও তড়াক করে নেমে পরে।
–একটু চা খাবেন?
–আচ্ছা একটু সরে বসতে বলেছিলাম মেট্রোতে। আর মুখ ফস্কে বলে ফেলেছিলাম কিছু কথা। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আসুন।
–প্লিজ আপনি যেরকম ভাবছেন আমি সেরকম নই। মোটামুটি পড়াশুনা করে একটা সম্মানজনক চাকরি করি।
–আমি কি করবো ?
–না মানে ওই মহিলাদের ছবিতে লাইক আর কমেন্ট করেছিলাম, আপনি দেখে ফেলার পর কেন জানি না কিরকম একটা লজ্জা বোধ হচ্ছে।
–সেটা কেন হবে বলুন তো? সুন্দর মুখের জয় সর্বত্র। ওনারা সুন্দরী। আপনারা পছন্দ করেন। ভেবে নিন না আমার হিংসা হচ্ছিল। তাই ওইসব বলে ফেলেছি।
–প্লিজ এক কাপ চা।সামনেই দোকান। ভয় নেই আপনার।
–এই তো ভয় বলে দিলেন যখন তখন তো চা খেতেই হবে। আমাদের মত মহিলাদের অত ভয় পেলে চলে না। ট্রামে বাসে যাতায়াত করতে হয়। ঠিক আপনার পছন্দমত নারী নই।
–আচ্ছা আপনার আমাকে খুব খারাপ লেগেছে তাই না?
–না তো।যা স্বাভাবিক তাই করছিলেন।
–স্বাভাবিক বললেন!!
–হ্যাঁ মানুষ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে নিকৃষ্ট তাই স্বাভাবিক।
ছলাক করে গরম চায়ের চুমুকে জিব পুড়ে যায় ছেলেটির।
–কি হলো অবাক হলেন নাকি?
–একটু যদি বুঝিয়ে বলেন।
–মানুষই তো অন্য প্রাণীর দুধ খেয়ে বড় হয় বলুন। আর কোনো প্রাণী করে সেটা? মানুষই তো আর একটা মানুষকে খুন করতে পারে অবলীলায়। অন্য কোনো প্রাণী তার স্বজাতিকে সহজে করে না, কিছু ব্যতিক্রম ছাড়া।
–বাপরে, প্লিজ বলবেন আপনি কি করেন?
–কলেজে পার্ট টাইম পড়াই। শুনতে ভালো লাগলেও টাকা পয়সা বিশেষ কিছুই পাই না। আর সেটাও যাবে এবার।বাবা পেপারে অ্যাড দিয়েছে বিয়ের জন্য।
–কবে, কোন পেপারে? একটু যদি বলেন?
–কেন? আপনার কি দরকার?
–না, না, আমার এক বন্ধুর জন্য। ওর মা বাবা খুব ধরেছে আমায়।
–এতক্ষণ কি ঘটকালি করছিলেন নাকি? আর আমার এই চেহারায় সহজে বিয়ে হবে না আমার, এটা জানি। ফালতু সময় নষ্ট করলেন।
–কোন পেপার কবে বেরিয়েছে, জানলাম না এখনও।
–কেন অপমান করছেন বলুন তো? এরপর কি বিষ বার করবেন?
–বিষ!!
–হ্যাঁ ,জানেন না মানুষের কামড় বিষাক্ত। মুখে অজস্র ব্যাক্টেরিয়া ভাইরাস থাকে। ইনফেকশন হয় কামড়ে।
“আনন্দবাজার গত সপ্তাহের রবিবারে”। অনেক অনেক ধন্যবাদ।
বাড়িতে ফিরে খাওয়া শেষে মায়ের অভিযোগ, “আজও কিছু ফটো এসেছে ডাকে।এবার তো ঠিক কর।আর কত সুন্দরী লাগবে তোর বলতো?”
–পেয়ে গেছি মা। এই ঠিকানায় ফাইনাল কথা বলে নিও।
ছেলে অন্ত প্রাণ মা বাবা মেয়ের বাড়িতে গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়।
মেয়ের মা বাবা ছেলের সমন্ধে সব শুনে, ছেলের বাবা মায়ের পরিচয় সামাজিক অবস্থা জেনে অবাকই হন এভাবে যেচে দাবিহীন সুপাত্র পাওয়ায়।
মেয়েটি অবাক হয়।আজ অনেক দিন পর আয়নায় নিজেকে দেখতে থাকে খুঁটিয়ে ।
বাইরে কোথাও গান হচ্ছে
বাতাসে বহিছে প্রেম
নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে…….
PrevPreviousপুনম পাণ্ডে-র আশ্চর্য কীর্তি
Nextসন্দেশখালি: সব জমানাতেই গরীব শ্রমজীবী প্রতিবাদী মানুষ আক্রান্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675578
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]