Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আপোস

Screenshot_2024-02-17-00-01-51-75_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • February 17, 2024
  • 8:18 am
  • No Comments

মানুষকে আপোস করতেই হবে। হয় বিবেকের সাথে,
অথবা স্বাচ্ছন্দের সাথে,
কী মানবে আর কী এড়িয়ে যাবে, সেটা ব্যক্তির ওপর।
তবে আপোস না করে কেউ পার পাবে না।

যে মানুষটা উদয়াস্ত নিপীড়িতদের অধিকার নিয়ে লড়ে যাচ্ছেন,
তাঁর বাড়িগাড়ি কিছু হবে না, পুলিশের খাতায় ফালতু কিছু কেস থাকবে,
রাতবিরেতে ক্ষমতাধরের গুন্ডারা ‘দুয়ারে হুজ্জতি’ প্রকল্প আনবে।
ঘরের শান্তির সাথে আপোস করেই,
অন্যের ঘরের অভাব ও বঞ্চনার সাথে তাঁর যুদ্ধ।

ঠিক বিপরীতে,
বনাঞ্চল, পুকুর আর বস্তি বেমালুম লোপাট করা জমিব্যবসায়ীটি,
তাঁর প্রাসাদোপম সেন্ট্রাল এসি বাড়ি থেকে বেরিয়ে কোটি টাকার গাড়ি চেপে পরের শিকারের দিকে যেতে যেতে
রাস্তায় তাকিয়ে বোঝেন,
অজস্র নামহীন ভিটেহারা লোক তাঁকে অভিসম্পাত করছেন ।
তাঁর কিছু যায় আসে না
ঐশ্বর্যের জন্য তিনি লাখো লোকের গালাগালির সাথে আপোস করেছেন।

যে মেয়েটি সারাদিন ঘর টিপটপ করে রাখে,
এক মিনিটও যাকে কেউ বসতে দেখেনি,
সে তার নিজের স্বাস্থ্য ও রোজগারের ক্ষমতার সাথে কোথাও আপোস করছে।

যে ছেলেটি সারাদিন ল্যাপটপ কোলে নিয়ে
‘ওয়ার্ক ফ্রম হোম’ নামক আধুনিক চব্বিশ-সাত বন্ডেড লেবার,
সে তার প্রিয়জনদের সাথে সময় কাটানোর সাথে আপোস করেছে,
বাড়িতে থেকেও মেয়ের হোমওয়ার্ক কী সে জানে না,
খেতে বসে তার মাথায় ঘোরে টার্গেট আর ডেডলাইন,
সন্ধের বাতাস গায়ে মেখে প্রিয়তমাটির সাথে উদ্দেশ্যবিহীন পায়চারি তার কখনো ঘটে না।

যিনি ঈশ্বর মানেন,
তিনি নিজের দায় ওপরওয়ালার ওপরে চাপিয়ে দেওয়ার আপোস করছেন।
যিনি মানেন না,
তিনি দুঃখ শোক দুশ্চিন্তা খুলে বলার জায়গা হারানোর সাথে আপোস করছেন।
যিনি শুধু আল্লাহ, রাম বা গডকে মানেন,
তিনি বিপরীতমতাবলম্বীদের সাথে অ-বন্ধুতার আপোস করেছেন,
যিনি ভাবেন সব ধর্মই সমান,
তিনি একচক্ষু-মৌলবাদরা তাঁকে গালাগালি দেবে,
সেই ধারণার সাথে আপোস করেছেন।

পক্ষবিহীন কোনো মানুষ হয় না,
জন্ম থেকেই আমরা কোনো কোনো না কোনো দলের,
সে গোষ্ঠী কখনো বদলায়,
কখনো সংখ্যায় বাড়ে,
কিন্তু ডিজিটাল জগতের মতো এক বা শূন্য হয় না।
আর যখনই আমরা এক গোষ্ঠীর পক্ষে,
তখন আরেক দলের বিরুদ্ধে না গিয়ে আমাদের উপায় নেই,
সেই পরিস্থিতির সাথে আমাদের আপোস করতেই হয়।

যিনি যুদ্ধবাজ, তিনি অসংখ্য মানুষের ঘরহারা প্রিয়হারা হওয়ার সাথে আপোস করেছেন,
কোনো ভূখণ্ড তার মানুষের চেয়ে বেশি প্রিয়।

যিনি শান্তিকামী, তিনি প্রবলের অন্যায় ধমক কানে না শোনার সাথে আপোস করছেন,
‘কাপুরুষ, তাই লড়তে ভয় পায়’ সেই মন্তব্য আজীবন শোনার সাথে আপোস করছেন।

আপোস করতেই হবে, সকলকে খুশি কখনো করা যাবে না,
তুমি ক’র পক্ষে হলে খ’য়ের বিরোধিতা’র সাথে আপোস করতে হবে,
আর খ’এর হয়ে দাঁড়ালে ক’য়ের এবং গ’এর চক্ষুশূল হওয়ার সাথে আপোস করতেই হবে তোমাকে।

কাউকে ভালোবাসলে তার অপছন্দগুলোর সাথে আপোস করতে হয়,
সন্ধির পরে সমস্ত বিচ্ছেদে স্মৃতি আর দোষারোপের সাথে আপোস করতে হয়।

আপোস করাটা কোনো বড় কথা নয়। শুধু কিসের সঙ্গে করো,
খুব ভালো করে হয় বেছে নিতে তাকে।

সুবিধার আপোসীর পাপোষের কোটিদের ঝাঁকে,
গুটিকয় অসুবিধা-আপোসীরা সভ্যতা কাঁধে করে নিয়ে যেতে থাকে।

PrevPreviousজেনারেশন গ্যাপ (শেষ পর্ব)
Nextশ্বাস যতক্ষণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679600
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]