Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এ রাজ্যের জরি শ্রমিকরা কেমন আছেন?

SAVE_20191214_092944
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • December 15, 2019
  • 8:16 am
  • No Comments
উলুবেড়িয়া মহকুমার গ্রামীণ জনসংখ্যার এক বড় অংশ জরির কাজ করেন। সত্যি বলতে কি এই এলাকার প্রধান অসংগঠিত শিল্প হল জরি-শিল্প। কেবল এই এলাকায়ই নয়, উলুবেড়িয়া মহকুমার জরিশিল্পীরা কাজ করতে যান দিল্লী-বম্বে-গুজরাট-ব্যাঙ্গালোর নানা শহরেই। চেঙ্গাইল ও বাউড়িয়ায় শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রে  আমাদের কাছে যাঁরা রোগী হিসেবে আসেন পুরুষ-মহিলা নির্বিশেষে তাঁদের অনেকেই জরি-শিল্পী।
যে প্রধান সমস্যা নিয়েই তাঁরা ডাক্তারখানায় আসুন না কেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করলেই দেখা যায়—অধিকাংশ ঘাড়ে ব্যথা, কোমর-ব্যথায় ভুগছেন।
SEWA (Self Employed Women’s Association) নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনগুজরাটের এক শহরের মহিলা জরিশিল্পীদের স্বাস্থ্যসমীক্ষা করেছিলেন। বছর কুড়ি আগে আমরা ঠিক করলাম পুরুষ-নারী দুধরনের জরি-শিল্পীদের নিয়েই একটা সমীক্ষা চালাবো।
২০০০-২০০১ সালে যে সব জরি-শিল্পীরা রোগী হিসেবে আমাদের ক্লিনিকগুলোতে আসেন, তাঁদের নেওয়া হয়েছিল এই পাইলট সমীক্ষাতে। আমরা দেখেছিলাম কেবল পুরুষ আর নারী নন, বিশাল সংখ্যক শিশুশ্রমিকও রয়েছে এই শিল্পে।
সমীক্ষায় দেখা গেল—জরি-শ্রমিকদের বাঁচার মতো রোজগার করতে হলে দিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে হয়। খাটিয়ার মতো দেখতে একটা কাঠের ফ্রেমে কাপড় লাগানো থাকে, তার পাশে বসে ফ্রেমের নীচে পা মেলে বা হাঁটু মুড়ে বসে তাঁদের কাজ করতে হয়। কাজের জায়গার অধিকাংশেই বিদ্যুৎ ছিল না সমীক্ষার সময়, যেখানে ছিলও বা সেখানে কম পাওয়ারের বাল্বের আলোয় কাজ করতে হত। পরিবারের মহিলা-পুরুষ-শিশুরা একসঙ্গে কাজ করলে করেন নিজেদের বাড়ীতেই, যে ঘরে কাজ করেন সেটাই অনেক ক্ষেত্রে তাঁদের থাকার ও রান্না করার ঘর। অনেক ক্ষেত্রে ওস্তাগর পুরুষ জরি-শিল্পীদের দিয়ে কাজ করায় নিজের জায়গায়, যে জায়গাকে কারখানা বলে। ঘর হোক বা কারখানা—সব মিলিয়ে কাজের পরিবেশ বেশীর ভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর।
দেখা গেল তাঁরা ভোগেন ঘাড়ে ব্যথায়, অনেক সময় ব্যথা হাতে নামে, কখনও হাতে ঝিনঝিনি বা অবশভাব থাকে। ব্যথা হয় কোমরে, ব্যথা অনেক সময় পায়ে নামে, পায়ে ঝিনঝিনি বা অবশভাবও থাকে। কবজি ও আঙ্গুলের গাঁটগুলোতে ব্যথা হয়। চোখ দিয়ে জল পড়ে, অনেক ক্ষণ কাজ করার পর চোখ ধোঁয়াটে হয়ে যায়। চালশে চল্লিশ বছর পেরোলে হওয়ার কথা, এঁদের মধ্যে তা দেখা গেল তিরিশ-পঁয়ত্রিশ বছর বয়সেই। এই যে সমস্যাগুলো সেগুলোকে বলে repeatitive strain injuries—একই কাজ বার বার করার ফলে হওয়া আঘাত।
এছাড়া আমরা দেখলাম এঁদের শ্বাসতন্ত্রের জীবাণুসংক্রমণ হয় বেশী। দেখা যায় যক্ষ্মা এবং স্ট্রেপ্টোকক্কাস জীবাণু থেকে হওয়া রিউমাটিক জ্বর। তাছাড়া দুর্বলতা, বদহজম, ওজন কমতে থাকা দেখা গেল। অস্বাস্থ্যকর পরিবেশে বেশী মানুষ একসঙ্গে কাজ করা, দারিদ্রের জন্য অপুষ্টি এবং যথাযথ পানীয় জলের অভাব এই সব সমস্যার কারণ।
জরিশিল্পীদের মানসিক সমস্যার মধ্যে পাওয়া গেল— অনিদ্রা, অবসাদ ও উদ্বেগ। দারিদ্র, কম রোজগার, পুঁজির অভাব, জরির কাজের চাহিদার ওঠানামা, অনিশ্চিত ভবিষ্যৎ–এসবই মানসিক সমস্যার কারণ।
বছর পনেরো  আগে ভেবেছিলাম জরি-শ্রমিকদের জন্য ব্যাক স্কুল করব—যেখানে তাঁদের মেরুদন্ডের গঠন ও কাজ সহজ করে  বোঝানো হবে, শেখানো হবে কিভাবে কাজ করলে পিঠ-কোমরে চোট কম লাগে, পিঠ-কোমর ব্যথায় কি কি ব্যায়াম করতে হয়। ‘ব্যাক স্কুল’ একটা ধারণা—যেসব শিল্পে পিঠ-কোমরে আঘাত লাগার ঝুঁকি বেশী, সেসব শিল্পের শ্রমিকদের রক্ষা করার জন্য ব্যাক স্কুল। ভেবেছিলাম জরি-শিল্পীদের কাজের ফ্রেম কিভাবে ডিজাইন করলে repeatitive strain injuries কম হয়, তা নিয়ে কাজ করব। লোকাভাবে এসব করা হয়ে ওঠেনি এখনও!

PrevPreviousজুট শ্রমিকদের শ্বাসরোগ স্বীকৃতি পায়নি আজও
Nextহাসনুহানাঃ জীবনের সৌরভ, ডাক্তারের কলমেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

May 21, 2026 No Comments

অনেকদিন ধরে ভাবছিলাম, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব নিয়ে একটা লেখা লিখবো । কিন্তু ধর্ম নিয়ে আমার পড়াশোনার সীমাবদ্ধতার জন্য লিখে উঠতে পারছিলাম না । আজ

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

May 21, 2026 No Comments

প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা

“নতুন সরকার #৪”

May 21, 2026 No Comments

নতুন সরকার এর কর্তাব্যক্তিরা সঠিক ভাবেই স্বাস্থ্যব্যবস্থা এর অন্যতম দুর্বল জায়গা রেফারাল সিস্টেমকে চিহ্নিত করেছেন এবং দুর্বলতা কাটিয়ে ওঠাকে আশু প্রয়োজনীয় লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 1 Comment

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

আপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্ব

Kanchan Sarker May 21, 2026

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Dr. Bishan Basu May 21, 2026

“নতুন সরকার #৪”

Dr. Samudra Sengupta May 21, 2026

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623956
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]