Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এটা করোনা-কাল!

WhatsApp Image 2020-05-18 at 09.34.04
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • May 21, 2020
  • 9:32 am
  • No Comments

পৃথিবীর ইতিহাসে ‘শান্তির সময়’-এ এই প্রথম এতো লক্ষ (নাকি কোটি) শিশু, নারী, পুরুষ এতো দিন-সপ্তাহ-মাস ধরে মধ্যাহ্ন সূর্যের নীচে এতো মাইল হেঁটে চলেছে, ট্রেন-ট্রাক-ট্রলারের চাকার নিচে পড়ে, তেষ্টায়, খিদেয়, ক্লান্তিতে মরে চলেছে, শুধু বেঁচে থাকার জন্য!

এটা করোনা-কাল!
বিফোর করোনা-আফটার করোনা ক্যালেন্ডারও নাকি হবে বলে শোনা যাচ্ছে!

আমরা এখন ডেঙ্গু নিয়ে আর চিন্তিত নই, ভাগাড়ের মাংসও দিব্যি হজম হয়ে গেছে!
গোমূত্র(দেশভেদে উষ্ট্রমূত্রও) তো শোনা যাচ্ছে সর্বরোগহর, অমৃত-সম!

গতবছরের সেপ্টেম্বরে আমরা চান্দ্রায়ণের সাফল্য-ব্যর্থতা-নিয়ে উদ্বেলিত-আলোড়িত ছিলাম!

সেটা খবরের কাগজের প্রথম পাতা থেকে সরে গেছে, আর চাঁদে যেহেতু কোনো আবহমণ্ডল নেই আমাদের স্বপ্নের ক্র্যাশ ল্যান্ডিংয়ের কোনো শব্দ হয়নি, আর হলেও প্রায় আড়াইলক্ষ মাইল পেরিয়ে আমাদের কানে এসে পৌঁছয় নি!

মিছিলের মোমবাতি নিভে যাওয়ায় আগেই আমরা ভুলে গেছি নির্ভয়া-জেসিকা-আসিফার নাম!

উপহার সিনেমা হলের বা আমরি হাসপাতালের সেই মর্মান্তিক দুর্ঘটনাগুলি আমাদের আলোচনার সিলেবাস থেকে কবেই হারিয়ে গেছে!

৩৭০ বা এনআরসি অতটা আলোচনায় নেই আর!

তবে সত্যি বলতে কি ঘাড়ের ওপর এসে পড়ার পরেও আমরা সেতুভঙ্গ নিয়ে আর তেমন আন্দোলিত,আলোড়িত, বিচলিত, ক্রুদ্ধ নই আর কারণ ওটা সয়ে গেছে!
ব্রিজ-কোর্সের জমানা কিনা!

এমনকি এই শহরের একটা অংশ যে অসহায় মাটিতে বসে যাচ্ছিল, হারিয়ে যেতে বসেছিল আমাদের ইতিহাসের একটা অংশ, চিড় ধরেছিল অনেকগুলি বনেদী বাড়ির বনেদে, রসাতলে যেতে বসেছিল একটা জাতির ঐতিহ্য সে বিষয়ে আমরা এখন আর আদৌ ভাবিত নই।

পানসারে, দাভোলকার, কালবুর্গি, গৌরী লঙ্কেশের নামই মনে রাখতে পারি না তায় আবার কোয়েম্বাটোর না কোথাকার এইচ ফারুক!

অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, আসিফ মহিউদ্দীনরা তো সীমান্তের ওপারের ব্যাপার, তাতে আমাদের বয়েই গেলো!

সিঙ্গুর, রিজোয়ানুর, পার্ক স্ট্রিট, কামদুনি, সারদা-নারদা-কঙ্কালকান্ড, শিনা বোরহা হত্যা-আরুষি তলোয়ার-উইকিলিকস-ললিত মোদী-বিজয় মালিয়া-নীরব মোদি-ধীরেন্দ্র ব্রহ্মচারী-চন্দ্রস্বামী হয়ে আসারাম-রামরহিম আমরা সব ভুলে যেতে থাকি অথবা ভুলিয়ে দেওয়া হয়!

আমরা মনে রাখি না কে ছিলেন সত্যেন্দ্র দুবে বা বরুণ বিশ্বাস!

তেহেলকা মনে আছে? বঙ্গারু লক্ষণ?
অথবা সেই কফিন কেলেঙ্কারি?
টুজি স্ক্যাম?

সারদা, নারদা অথবা বোফর্স!

এ প্রজন্ম সম্ভবত জানেও না বোফর্স ব্যাপারটা কি!
ইন্দিরাতনয়ের অমন দোর্দন্ডপ্রতাপ সরকার সেরেফ হাওয়ায় উড়ে গেলো বোফোর্সে আর বিশ্বনাথপ্রতাপে!
আমরাও ভুলে গেলাম।
মাঝে মাঝে নামটা ফিরে ফিরে এসেছে বটে, ওই কার্গিল বা কোয়াত্রোচ্চির কল্যাণে কিন্তু ওই পর্যন্তই!

ঘন্টাখানেকের আলোচনাগুলো ঘন্টা পেরিয়ে দিন, দিন পেরিয়ে হপ্তাও পেরোবে না, এসে যাবে নতুন কোনো দুঃসংবাদ!

তার পর, আবার আমরা ফেসবুকে সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে তিক্ত বাদানুবাদ আর হোয়াটস্যাপে বাল্যবন্ধুদের গ্ৰুপে খিল্লি-খিস্তিতে মেতে যাবো!

বিভূতিভূষণের দ্রবময়ীর কাশীবাস গল্পের সেই নীরজা বলেছিলো, -দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য!

এ একেবারে উপনিষদের মূল কথা!

তা আজকের মিডিয়া (সোশ্যাল-আনসোশ্যাল মিলিয়ে) বাহিত হয়ে সে ঔপনিষদীয় সত্যই যেন ফিরে ফিরে আসে।

কথাটা আদতে দার্শনিক হেরাক্লিটাসের।
The only thing that is constant in life.

প্লাতোর ক্রেতাইলাস বা ডায়ালগে সেটা এই রকম দাঁড়ায়
Everything flows and nothing stays.
Everything flows and nothing abides.
Everything gives way and nothing stays fixed.
Everything flows; nothing remains.
All is flux, nothing is stationary.
All is flux, nothing stays still.
All flows, nothing stays

আসলে, একই জিনিসের পুনরাবৃত্তি মানুষকে অভ্যস্ত করে দেয়। তখন সে কোন প্রতিক্রিয়া অনুভব করে না, তা সে অন্যায়ের প্রতিই হোক, বা মৃত্যুর প্রতি রেডিওতে, টিভিতে, খবরের কাগজে, স্বভূমির কোনো কোনো বিশেষ প্রদেশে ভ্রাতৃহত্যা সংবাদের নিত্যনৈমিত্তিকতা বা চোখের চামড়াহীন জোচ্চুরি মানুষকে অভ্যস্ত করে তোলে।

অন্ধত্বে, বধিরত্বে, সংবেদহীনতায়।

অসাড়, এনাস্থেটাইজড একটা গোটা যুগ, গোটা প্রজন্ম।

তাই এই ছবিগুলিও আমরা ভুলে যাবো, আবার মেতে উঠবো অলিম্পিকে, আইপিএলে, আমাজনে, নেটফ্লিক্সে…

PrevPreviousও ডাক্তার!
NextSwasthya Shiksha Nirman Appeal for Cyclone ReliefNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 No Comments

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668919
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]