Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এমবিবিএস পরীক্ষায় পাস করার জন্য ঘুষ

FB_IMG_1695169332971
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 21, 2023
  • 8:07 am
  • No Comments

অনেকে অনেক কথা বলেন বটে, কিন্তু কথার দাম বা মূল্যবোধ যদি এই বাজারেও কোনও একটা ফিল্ডে, সাধারণভাবে, অটুট থেকে থাকে, তাহলে সেটা যাকে বলে দু-নম্বরির লাইনে।

মানে, কাউকে ঘুষ দিলেন কোনও সুনির্দিষ্ট দাবিতে, নিশ্চিত থাকতে পারেন, আপনার কাজটা হয়ে যাবে। কাউকে ‘সুপারি’ দিলেন কোনও কারণে, দক্ষ ও উপযুক্ত মানুষের কাছে যেতে পারলে আপনার ‘পথের কাঁটা’ ঠিকই সরে যাবে। এসব লাইন কোনও লিখিত চুক্তিপত্রের ভিত্তিতে চলে না – স্রেফ মুখের কথা-ই এসব ক্ষেত্রে স্ট্যাম্পপেপারে শিলমোহর করা চুক্তিপত্রের চাইতেও অধিক মান্য।

ঠিক একারণেই, ঘুষ দিয়ে পরিষেবা না পাওয়া মানুষের ক্ষোভ অন্যমাত্রার।

পূর্বতন সরকারের প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং বিবিধ অস্বচ্ছতা কাটিয়ে বর্তমান সরকারের আমলে ‘কাজে গতি’ আসার তারিফ অনেকেই করতেন। তবে কোন পথে এই ‘গতি’ আসা সম্ভব হতো, সে গূঢ় তথ্য অবশ্য তাঁরা উহ্য রাখাটাই শ্রেয় বলে মনে করতেন।

কিন্তু সব ভালোরই শেষ আছে। ‘গতি’ আসতে আসতে মাঝেমধ্যে ব্যাপারটা এমন লাগামছাড়া হয়ে যায় যে, দুর্ঘটনা অবশ্যম্ভাবী। তদুপরি, নিজের পক্ষে ‘গতি’ টেনে আনতে চাওয়া দাবিদারের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, তখন আর ‘কাজের গতি’ তো দূর, ‘কাজ’-টিই হয়ে ওঠে না (যার উদাহরণ আপনারা স্কুল সার্ভিস সংক্রান্ত ঘটনাবলীর মাধ্যমে প্রত্যক্ষ করেছেন)।

আরও একটা সমস্যা। উপরোক্ত যে বন্দোবস্তের কথা আমরা আলোচনা করেছি, তা অন্য ধারার ব্যবস্থা হিসেবে চলার উপযুক্ত। অর্থাৎ, অন্য ধারার সিনেমার মতোই, তা হবে সংখ্যায় তুলনামূলকভাবে কম। ওই ধারাটিই মূলধারায় পরিণত হলে, তাতে সিনেমার বাণিজ্য বা অন্যধারার সিনেমা, কারোরই ভালো হয় না। এক্ষেত্রেও তা-ই। ওই ধারাটিই মূলধারা হয়ে গেলে যা হয়, তা হলো, পরিপূর্ণ কেওস।

অর্থাৎ, ধরুন, ক-বাবু খ-বাবুকে ‘শিক্ষা দেওয়া’-র জন্য ঙ-বাবুকে (ইনি যেহেতু সামাজিক মূলধারার বাইরে, তাই ঙ-বাবু হিসেবে এঁকে চিহ্নিত করলাম) ‘সুপারি’ দিলেন। আবার খ-বাবুও ক-বাবুকে ‘টাইট দিতে’ ঙ-বাবুকে ‘সুপারি’ দিলেন। এবারে আপনি বলতেই পারেন, ঙ-বাবুর পক্ষে এই দুইতরফের আর্জি গ্রহণ অনৈতিক। কিন্তু, মুশকিল হলো, ‘সুপারি’ দেওয়া-নেওয়াই যখন মূলধারা, তখন ঙ-বাবুর পক্ষে অত নীতি মেনে চলা সম্ভব হয় না। ততোধিক মুশকিল হলো, ঙ-বাবুর পক্ষে ক-বাবু বা খ-বাবু দুজনের কারও সুপারি রক্ষাই সম্ভবপর হবে না – কারণটা সহজেই অনুমেয়।

তো আপাতত পরিস্থিতি এই।

স্কুলশিক্ষা-দফতরে নিয়োগ দুর্নীতির কথা সবাই জানেন। পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কথাও প্রকাশ্যে এসে গেছে। যেসব ক্ষেত্রে অভিযোগ প্রকাশ্যে এসেছে, ঘটনা প্রকাশ্যে আসা সম্ভব হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই, ঘুষ দিয়েও চাকরি পাননি, এমন ‘অসন্তুষ্ট গ্রাহক’-এর কাছ থেকে।

স্বাস্থ্য-দফতরের ফাইল এখনও কেউ খোলেননি, অবশ্য। যদিও, আরজিকর মেডিকেল কলেজের মতো জায়গায় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে।

তবে মেডিকেল শিক্ষাব্যবস্থা নিয়ে বিস্তর ফাঁকফোকড় অলরেডি জানা গিয়েছে। কখনও নেতামন্ত্রীর ছেলেমেয়েরা ঠিক কীভাবে পড়ার সুযোগ পেলেন, সে নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও বা পিজি-এন্ট্রান্সে কোভিডকাল শেষ হয়ে যাওয়ার পরেও ‘কোভিড-পরিষেবা’ দেওয়ার কারণে নেতারা বিশেষ কোটা পেয়ে যাচ্ছেন। আবার কখনও দেখা যাচ্ছে, সত্তর শতাংশ মার্কস পেয়ে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের খাতা রিভিউ করার পর তাঁদের প্রাপ্ত মার্কস চল্লিশের ঘরে নেমে আসছে। এদিকে স্বাস্থ্য-বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে স্বজনপোষণ ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে, যে অভিযোগ বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ ঠারেঠোরে স্বীকারও করে নিচ্ছেন। (মেডিকেল কাউন্সিল নির্বাচন বা বর্তমান সদস্যদের কর্মপদ্ধতি ইত্যাদি প্রসঙ্গ আপাতত বাদ-ই রাখছি।)

তো তালিকায় নতুন সংযোজন, এমবিবিএস পরীক্ষায় পাস করানোর জন্য টাকা চাওয়া। অল্পস্বল্প নয় – একেবারে সাড়ে চার লাখ।

অভিযোগ, এবারেও, সেই ‘পরিষেবা’ না পাওয়া নিয়ে। অর্থাৎ, সংশ্লিষ্ট অভিযোগকারীর এমবিবিএস পরীক্ষায় পাস করার জন্য ঘুষ দিতে আপত্তি ছিল না – তাঁর ক্ষোভ, সাড়ে চার লাখ টাকা দেওয়ার পরেও তাঁর মেয়ে ফেল করল কেন!

একেবারে খাস কলকাতার নামকরা মেডিকেল কলেজের ঘটনা। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ। অবিশ্বাস্য শোনালেও সত্যি, অভিযোগকারী – অর্থাৎ মেডিকেল কলেজে ভর্তির পর মেয়েকে ডাক্তারি পাস করানোর জন্য টাকা দিয়েছিলেন যিনি – সেই মা নিজেই ডাক্তার। ক্ষোভ, কেননা এর পরও মেয়ে পাস করল না কেন!!

অভিযুক্ত – কলেজের স্টুডেন্টস ইউনিয়নের প্রাক্তন হর্তাকর্তা। গত এক দশকে ছাত্রসংসদ নির্বাচন হয় না, কিন্তু ছাত্রসংসদ থাকে। কর্তৃপক্ষ কাদের বেছে নেন, তা এই ঘটনাতেই স্পষ্ট। শুধুমাত্র দুয়েকজন অভিভাবক টাকা দিয়েছেন, এমন হওয়াটা অসম্ভব। কাজেই মোট টাকার অঙ্কটা কিছু কম দাঁড়াবে না। এই এত টাকা সেই ছেলে একক কৃতিত্বে গায়েব করেছে – এসব কথা বিশ্বাস করা মুশকিল।

আর হ্যাঁ, অভিযুক্ত কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, সে তথ্য তো জানানোর মানে-ই হয় না।

PrevPreviousরূপ
Nextখুপরির গল্প ১৪: অভিনয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

বিপদের উপর বিপদ

April 18, 2026 No Comments

এই বিপদের উপর বিপদ কথাটা বেশ প্রচলিত। দেখা যায়, সাধারণত একটা কিছু বিপদ হলে তার সাথে আরও দুই একটা ছোট খাট বিপদ এসে হাজির হয়।

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

April 17, 2026 No Comments

স্বর্গ হেথায়: কেউ বলতো মর্ত্যের স্বর্গ, কেউ বলতো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। অসীম নীল আকাশের মাঝে ভেসে রয়েছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, তাতে ডানা মেলে

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

April 17, 2026 No Comments

13.4.2026 The Joint Platform of Doctors (JPD), West Bengal, expresses its profound shock and unequivocal condemnation regarding a recent social media post by a senior

সাম্প্রতিক পোস্ট

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

বিপদের উপর বিপদ

Dr. Dayalbandhu Majumdar April 18, 2026

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

Bappaditya Roy April 17, 2026

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

The Joint Platform of Doctors West Bengal April 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618179
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]