Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও স্বজনপোষণের পর্দা ফাঁস

Hack-O-Med
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • September 13, 2023
  • 7:24 am
  • No Comments

রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন মেডিকেল কলেজে আয়োজিত Hack-O-Med নামক অনুষ্ঠানে বড় মাপের দুর্নীতি এবং স্বজন পোষণের আশঙ্কা করেছিল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।

সেই দুর্নীতি ও স্বজনপোষণের পর্দা ফাঁস করার জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালযে রাইট টু ইনফরমেশন এক্টের আওতায় একটি আবেদন করা হয়। জয়েন্ট প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক আমি, তাই আবেদন আমি করেছিলাম। দশটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। আবেদন করা হয়েছিল ৫ই অগাস্ট ২০২৩-এ, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়- এ আবেদন পৌঁছায় ৮ই আগস্ট। বিশ্ববিদ্যালয়ের ল অফিসার আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন ৫ই সেপ্টেম্বর, ইমেলে তা পাওয়া গেছে ৭ই সেপ্টেম্বরে।

কি বললেন বিশ্ববিদ্যালয়ের ল অফিসার?
১। আমরা জানতে চেয়েছিলাম এই অনুষ্ঠানের জন্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কত টাকা খরচ করেছে এবং করবে।
আমরা জেনেছি মোট ১,৩৩,৫১৭ টাকা এখন অব্দি খরচ করা হয়েছে, আরো খরচ করা হবে। কত টাকা হাতে আছে তা অবশ্য জানানো হয়নি।

২। আমরা জানতে চেয়েছিলাম উপরোক্ত অর্থের উৎস কি।
আমাদের জানানো হয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/কলেজগুলোর স্বৈচ্ছিক দান থেকেই এই টাকা এসেছে।

৩। জানতে চাওয়া হয়েছিল এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কারা।
জানানো হয়েছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/কলেজগুলোই পৃষ্ঠপোষক বা স্পন্সর।

৪। জানতে চেয়েছিলাম অংশীদার সংস্থা কারা।
১২ টি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে তাদের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ ৮টি। বাকিগুলি বেসরকারি ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান।

৫। জানতে চাওয়া হয়েছিল অংশীদার সংস্থাগুলোকে কিভাবে বাছাই করা হলো।
জানানো হয়েছে যারাই স্বেচ্ছায় এই শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাদের সবাইকেই নেওয়া হয়েছে।

৬। জানতে চাওয়া হয়েছিল Hack-O- Med সংগঠিত করার জন্য Unstopped নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নেওয়া হয়েছে কিনা। নেওয়া হয়ে থাকলে কি কাজ করার জন্য?
উত্তরদাতা আমাদের জানিয়েছেন তিনি প্রশ্নটা বুঝতে পারেন নি।

৭। জানতে চাওয়া হয়েছিল এই অনুষ্ঠান করার জন্য উপযুক্ত আধিকারিকের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল কিনা। হয়ে থাকলে তার নোটিফিকেশন/অর্ডার/মেমো/ফাইল চেয়েছিলাম আমরা।
আমরা জানতে পারলাম অনুমোদন নেওয়া হয়েছিল। যদিও অনুমোদনের নথি আমরা পাইনি।

৮। জানতে চাওয়া হয়েছিল এই অনুষ্ঠানের জন্য কোন টেন্ডার ডাকা হয়েছিল কিনা।
আমরা জেনেছি কোন টেন্ডার ডাকা হয়নি।

৯। আমরা জানতে চেয়েছিলাম অংশীদার সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মী বা আধিকারিকের কোন আত্মীয় যুক্ত কিনা।
জানানো হয়েছে, হ্যাঁ, যুক্ত।

১০। আমরা জানতে চেয়েছিলাম উপযুক্ত আধিকারিক দ্বারা অনুষ্ঠানের অনুমোদনের আগে, পরে বা সময়ে কোন স্বার্থের সংঘাত ছিল কিনা।
জানানো হয়েছে স্বার্থের সংঘাত ছিল না।

আমরা সমস্ত নথিপত্রের অরিজিনাল দেখতে চেয়েছিলাম। জানানো হয়েছে আমাদের আবেদন উপযুক্ত আধিকারিকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

অর্থাৎ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্বীকার করে নিয়েছে যে বেসরকারী প্রতিষ্ঠানের কাছ থেকে তারা চাঁদা তুলেছে, টেন্ডার না ডেকে অংশীদারদের বাছাই করেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মী/আধিকারিকের আত্মীয় এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত। যতই বলা হোক না কেন যে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল, কোনও স্বার্থের সংঘাত ছিল না, আমরা অপেক্ষায় থাকছি স্বজন পোষণের দোষে দুষ্ট অপসারিত ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়, তা দেখতে চাই।

PrevPreviousবোকা মানুষরা বেঁচে থাক
Nextযুগাবতার উপাধিলাভ স্রেফ সময়ের অপেক্ষাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

October 18, 2026 No Comments

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণহানি: উদ্যোক্তাদের চরম গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি চাই! ভয়াবহ, মর্মান্তিক! চোরবাগান সার্বজনীনে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যু এবং

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

October 18, 2026 No Comments

জনগণকে ন্যায়বিচারের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা দখলের রাজনীতি, এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করে তোলা এবং সাধারণ মানুষের আবেগ ও ন্যায়বিচারের দাবিকে ক্ষমতার লড়াইয়ে

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

October 18, 2026 No Comments

দুর্গাপুজোর ঠিক আগেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ জামিন পেলেন। এমন আশঙ্কা আমাদের মনে ছিল না তা নয়, কিন্তু অনেকেই ভরসায়

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

সাম্প্রতিক পোস্ট

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

West Bengal Junior Doctors Front October 18, 2026

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

West Bengal Junior Doctors Front October 18, 2026

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

Abhaya Mancha October 18, 2026

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691996
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]