Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক রাপচারড এক্টোপিক প্রেগন্যান্সি রোগিনীকে বাঁচাতে পেরেছিলাম

IMG_20200108_183655
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • March 7, 2020
  • 8:40 am
  • No Comments

খনি শহর দল্লী-রাজহরা দুর্গ শহর থেকে ৮৪ কিলোমিটার দূরে, ভিলাই থেকে ৯১ কিলোমিটার দূরে। ১৯৯২-এ সেখানে আল্ট্রাসোনোগ্রাফি হত না। আল্ট্রাসোনোগ্রাফি করাতে পাঠাতে হত দুর্গ বা ভিলাইয়ে। ইতিহাস নিয়ে আর শারীরিক পরীক্ষা করেই রোগ-নির্ণয় করতাম আমরা, অধিকাংশ ক্ষেত্রেই তা নির্ভুল হত।

১৯৯২—দুর্গ জেলার সি পি আই-এম-এর জেলা সম্পাদক থাকতেন দল্লী-রাজহরায়, তাঁর স্ত্রী এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দল্লী-রাজহরা শাখায় কাজ করতেন।

মাস দুয়েক মাসিক ঋতুচক্র বন্ধের পর পেটে হঠাৎ তীব্র ব্যথা নিয়ে এক সন্ধ্যায় মহিলা ভর্তি হলেন মিশনারীদের দ্বারা পরিচালিত পুষ্পা হাসপাতালে। ডাক্তার রোগ-নির্ণয় করলেন রাপচারড এক্টোপিক প্রেগন্যান্সি। কিন্তু অপারেশনের ঝুঁকি নিতে চাইলেন না, কেন না রোগিনী তখন শকে। অজ্ঞান করার যন্ত্র বয়েল’স এপারেটস-এর উপযোগী অক্সিজেন সিলিন্ডারে গ্যাস নেই এই অজুহাত দেখিয়ে তাঁকে ভিলাই-এ রেফার করে দেওয়া হল।

এবার স্বামী ভদ্রলোক বাধ্য হয়ে মাঝরাতে নিয়ে এলেন শহীদ হাসপাতালে। আমাদের বয়েল’স এপারেটস নেই। আমরা অপারেশন করতাম আদিম যুগের কিন্তু, অতীব নিরাপদ ‘ওপেন ঈথার এনাস্থেসিয়া’ দিয়ে।

অপারেশনতো করব কিন্তু, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ২.৪ গ্রাম%। দল্লী-রাজহরায় ব্লাড ব্যাংক নেই। কিন্তু আমাদের ছিল এক অভিনব পরিষেবা। ৪০০-রও বেশী স্বেচ্ছা রক্তদাতাদের এক তালিকা ছিল, যে তালিকার দাতাদের আধ-এক ঘন্টার মধ্যে রক্তদানের জন্য পাওয়া যেত, যদি না পরিবারের কারুর সঙ্গে রক্তের গ্রুপ মেলে। এছাড়া আরেকটা ছোট তালিকা ছিল দাতাদের যাদের সঙ্গে সঙ্গে পাওয়া যায়। সেই তালিকায় থাকতেন হাসপাতালের ডাক্তার-কর্মীরা, শ্রমিক ইউনিয়নের নেতারা।

মনে আছে মহিলার জন্য প্রথম বোতল রক্ত দিয়েছিল শীতল। শীতল ছত্তিশগড় মুক্তি মোর্চার এক কর্মী, রাজনন্দগাঁও জেলার নাদিয়া মঠের জমি দখল বিরোধী আন্দোলনের নেতা। হাসপাতালের সামনে তার চায়ের দোকান। আরও রক্তদাতাদের ডেকে পাঠানো হল। আর শুরু করা হল অটোট্রান্সফিউশন।

অটোট্রান্সফিউশন মানে রোগীর নিজের ক্ষরিত রক্ত তাকেই চালানো। পেটের ভিতর পিলে (spleen) ফেটে গেলে বা ডিম্ববাহী নালিস্থ গর্ভ ফেটে গেলে পেটে যে রক্ত জমে সে রক্ত সে রোগীর শিরায় চালানো যায় কোন ক্ষতি ছাড়াই।

মেডিকাল কলেজে দেখেছি—পেট খুলে মপে রক্ত শুষে ছাঁকনির উপর তা নিংড়ে বোতলে ভরে রোগীর শিরায় চালাতে। আমার রোগী এতটাই শকে, যে তা সম্ভব ছিল না। দাতার শরীর থেকে রক্ত নেওয়া হয় যে সেট দিয়ে, তার শিরায় ঢোকানোর সূঁচ পেটে ঢুকিয়ে দিলাম, বোতলে রক্ত জমা হতে লাগল। রোগিনীর নিজের রক্ত ও দাতার রক্তে মহিলার শক সামলে নিয়ে অপারেশন শুরু হল, ছোট্ট অপারেশন, ভোরের আলো ভালোভাবে ফোটার আগেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন রোগিনী।

২৮ বছর আগে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধাহীন খনিশহরে মহিলার প্রাণ বেঁচেছিল। তার ২০ বছর পর, ২০১২-এ মেট্রোপলিস কলকাতায় একই রোগে প্রাণ হারালেন বহুলপরিচিতা এক সংবাদপাঠিকা সন্দীপ্তা চ্যাটার্জী। কি ভাবে?—তা অন্য এক কাহিনী।

PrevPreviousকুঁচো কৃমি সংক্রমণ নিয়ে জানার কথা
NextThe Moon And BeyondNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691638
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]