Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোভিড মা

IMG_20200528_213725
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • May 29, 2020
  • 8:45 am
  • No Comments

–আপনি এটা আমার সাথে করতে পারলেন? সেই প্রথম থেকে আপনি যা বলেছেন শুনেছি। আমার বাড়ির লোক বারণ করেছিল, তবু আমি আপনাকেই আঁকড়ে ছিলাম। সেই আপনি শেষকালে–

ফোনে অনিমেষ ডাক্তারের কান ঝাঁ ঝাঁ করছে। পাশেই গিন্নি বসে আড়চোখে নজর রাখছে।
–বুঝলাম ম্যাডাম (মা এর চেয়ে ম্যাডামই এখানে যুতসই মনে হলো), কিন্তু আমার অপরাধটা কি?

–আমি পিয়ালি বলছি। আমার প্রেগনেন্সীর শুরু থেকে আপনাকে দেখাচ্ছি। আমার শ্বশুর বাড়ির লোকজন বলেছিল কোলকাতায় বড় কোনো গাইনোকলজিস্ট দেখানোর জন্য।

পিয়ালি অনর্গল–শুধু আমার মা বলেছিলেন, না, আমাদের এখানে অনিমেষ ডাক্তার আছে। আমিও নাকি আপনার কাছেই হয়েছি, তাই ওরা রাজী হয়েছিল। কিন্তু এ আপনি কী করলেন?

অনিমেষ একটু ধাতস্থ হলেও, এখনও বুঝে উঠতে পারছে না। –ঠিক আছে, তোমার কোনো অসুবিধে থাকলে, তুমি চলে এসো। আমি তো রুগী দেখছি।

এবারে কান্নায় ভেঙে পড়েছে মেয়েটি,  আমার সামনের মাসে এক্সপেক্টেড ডেট আর এই সময়ে আপনি কোভিড ডাক্তার হয়ে গেলেন?

মানে?–একটু বিস্মিত অনিমেষ ডাক্তার।

সবাই তো বলছে আপনি একজন কোভিড মা-এর সিজার করেছেন।

এবার একটু পরিষ্কার হলো অনিমেষের কাছে। গত সপ্তাহে এক ‘পোস্ট সি এস’ মাএর কোভিড পজিটিভ রিপোর্ট আসায় যখন কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না তখন অনিমেষ দেখে বাচ্চাটার নড়াচড়া বন্ধ হয়ে এক জটিল অবস্থায়। এখানের সবচেয়ে আধুনিক ব্যবস্থাযুক্ত হাসপাতালে, সবরকম প্রতিষেধক আর প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত হয়ে অনিমেষ দ্রুত সিজার করে বাচ্চার সেই চিরপরিচিত মন ভালো করা কান্নার আওয়াজ শুনেছিল।

আমার শ্বশুর বাড়ির লোকজন এখন আমাকে কোলকাতায় নিয়ে যাচ্ছে। এ আপনি কি করলেন ডাক্তারবাবু –ফোঁপাচ্ছিল মেয়েটি।

অনিমেষ ডাক্তার মনে মনে ভাবছে, ও কি তাহলে একটা নতুন উপাধি পেল, ‘কোভিড ডাক্তার’।
শ্রীকান্ত শুনলেই খুশি হবে, বুড়োর আর একটা পেসেন্ট কমল।

সপ্তাহখানেক বাদে চেম্বারেই বসে আছে অনিমেষ। মোবাইলে অচেনা নম্বর বেজে উঠল–আমি নিখিলেশ, আমাকে হয়তো আপনি চিনবেন না। আমার স্ত্রী পিয়ালি আপনার পেসেন্ট ছিল ।

–হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ওর কী খবর? ডেলিভারি হয়ে গেছে?

–ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ডাক্তারবাবু।

–কেন? কি হল?

–আমরা কোলকাতায় এক নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি করেছিলাম। কাল সিজারিয়ান হবার কথা।আজ কোভিড টেস্টের রিপোর্ট করেছে–পজিটিভ।

ভেঙে পড়া গলায় নিখিলেশ বলল, এখন ওরা বলছে আমাদের সব রকম আধুনিক ব্যবস্থা থাকলেও ‘কোভিড মা’ এর জন্য পৃথক ওটির ব্যবস্থা নেই। ডাক্তারবাবু —

ঐ ডাক্তারবাবু ডাকটা শুনলেই এখনও অনিমেষের ভেতরে একটা আলোড়ন তোলে।

–নিখিলেশ চটপট ওকে নিয়ে এসো ।

এ পাশে তাকিয়ে দেখে, শ্রীকান্ত আড়াল থেকে সব শুনছে।

মুচকি হেসে বলল, আর কি, এবার লেগে পড়। দ্যাখ বাবা শ্রীকান্ত, পিয়ালি নামটা তোর আমার বোন, দিদি, ভাইঝি যে কোনো কারুর হতে পারে। আয় না, না হয় কোভিড মা-এদের ডাক্তারের অ্যাসিস্টান্ট হলি! ক্ষতি কী!

PrevPreviousঅন্য রাজ্য থেকে আসা নার্সদের গল্প
Nextপ্যানডেমিক ডায়েরি ১২ সুন্দরীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 No Comments

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

OCD কী?

June 6, 2026 No Comments

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

সাম্প্রতিক পোস্ট

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

OCD কী?

Dr. Aditya Sarkar June 6, 2026

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628543
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]