Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্রূপ

croup2
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • August 18, 2022
  • 7:52 am
  • No Comments

শীতের রাত্রে গোপীবল্লভপুরের জঙ্গলঘেরা হাসপাতাল। নব্য সুপারস্পেশালিটি। নতুন বিল্ডিংগুলোর দেয়ালে নতুন রঙের পোঁচ পড়েছে হপ্তা খানেক আগেই। এ প্রদেশে রাতের জটিল রোগী মানেই আগে ঝাড়গ্রাম ছুটতে হতো। এখন নতুন হাসপাতালের নবীন চিকিৎসকদল সে যন্ত্রনায় প্রলেপ দিচ্ছেন বইকি।

এই তো মাস কয়েকের আগের কথা। গেলো শীতের এক রাতে গোপীবল্লভপুরের হাসপাতাল তখন তন্দ্রাচ্ছন্ন। ফুলমনি যখন কোলে করে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হাসপাতালের চকচকে মেঝেতে প্রায় হাঁফাতে হাঁফাতে দৌড়ে এলো, তখন বাচ্চাটিকে দেখে চমকে উঠলেন এমারজেন্সির ডাক্তারবাবু। প্রবল শ্বাসকষ্ট। কাশিটা যেনো কুকুরের ডাকের মত। ছোট্ট প্রাণখানি যেন বুকের খাঁচা খুলে বেরিয়ে আসতে চায়। শ্বাসরেট ও হার্টরেট ঊর্ধ্বমুখী। বুকে স্টেথো ছুঁইয়ে ঘড়ড় ঘড়ড় আওয়াজে কান পাতা দায়। আগে হলে নির্ঘাত রেফার টু ঝাড়গ্রাম হাসপাতাল। রাতদুপুরে গাড়ি ঠিক করে প্রায় ৩০ কিমি পথ উজিয়ে যেতে যেতে কত যে প্রাণ হারিয়ে গেছে গভীর শালের জঙ্গলে তার ইয়ত্তা নেই। ফুলমনির কথা বলার শক্তিটুকুও নেই। ফ্যালফ্যাল করে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা আর অঝোরাশ্রু বর্ষণ ছাড়া কিইই বা করার আছে। হাঁড়িয়া খাওয়া মরদটা দেওয়ালের এক কোনে সিঁটিয়ে আছে ভয়ে আর লজ্জায়। এমারজেন্সির ডাক্তারবাবু মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে নেবুলাইজেসানের ব্যবস্থা করতে বলে নিজে চ্যানেল করতে বসলেন। বছর চারেকের শ্যামরঙ্গা শিশু। এক্ষেত্রে চ্যানেল করা যে কি বিষমবস্তু তা ভুক্তভোগীরাই জানেন । বারদুয়েকের চেষ্টায় বিফল হয়ে শিশু চিকিৎসক শুভদীপবাবুকে ডাকার পরামর্শ দিলেন। ডাঃ শুভদীপ। সদ্য পাশ করা শিশু রোগের চিকিৎসক। হালে এসেছেন এখানে।

আধপাকা ঘুম ছাড়িয়ে শুভদীপবাবু যখন ছুটে এসেছেন ততক্ষণে লেভোস্যালবিউটামল আর বুডেসোনাইডের নেবুলাইজেশান কমপ্লিট। কিন্তু উন্নতি নেই। ফুলমনি হাল ছেড়ে গা এলিয়ে মাথার চুল মুঠি করে একদিকে কাত হয়ে পড়ে আছে। ডাঃ শুভদীপ বাচ্চাটির বুকে স্টেথোস্কোপ ছুঁইয়ে ফুলমনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন – জ্বর ছিলো? ফুলমনি ঝাড় ঝাঁকিয়ে সম্মতি জানানোর পর বাচ্চাটির মুখ খুলে টর্চ দিয়ে কি একটা দেখে মাথা দুলিয়ে সিষ্টার দিদিকে বললেন “অ্যাড্রিনালিন আর বুডেসোনাইডের নেবুলাইজেসন করতে হবে।তাড়াতাড়ি ব্যবস্থা করুন”। সিষ্টার দিদি ছুটলেন বটে। কিন্তু অ্যাড্রিনালিনের নেবুলাইজেশান? সে তো ইঞ্জেকশন হিসেবেই ব্যবহার হতে দেখা যায়।আর তা ছাড়া অ্যাড্রিনালিনের বিরূপ প্রতিক্রিয়া? সে তো আর এক বিপদ। কি যে বলেন ডাক্তারবাবু! সাতপাঁচ ভাবতে ভাবতে সাপেকাটা রোগীর ওষুধের ট্রে থেকে ছোট্ট অ্যাড্রিনালিনের অ্যাম্পুল তুলে দিলেন চিকিৎসকের হাতে। মুহূর্তের মধ্যে 1:1000 ডাইলুসানে বুডেসোনাইডের সাথে নেবুলাইজেশান শুরু করলেন শুভদীপ ডাক্তার। অবাক ব্যাপার। ওষুধ যেন কথা কইতে শুরু করলো। ঘড়ড় ঘড়ড় আওয়াজটা যেনো ধীরে ধীরে কমে আসছে। তারপর যতক্ষণে অ্যান্টিবায়োটিক রেডি হলো ততক্ষণে সে আওয়াজ অস্তাচলে। শান্ত হয়েছে বাচ্চার মুখ। ডাক্তারবাবুর কর্মকান্ডে ফুলমনির চোখে আশার আলো ঠিকরে বেরোচ্ছে তখন। এতক্ষণের লুকিয়ে চোখের জল ফেলা মরদটাও সামনে এসে দাঁড়িয়েছে। ডাক্তারবাবুর হাত দুটো জড়িয়ে ধরতে চায় সে।

সকলের যুদ্ধজয়ের ক্ষণিকের স্বস্তিতে জল ঢেলে শুভদীপ ডাক্তার বললেন – এখনই আশ্বস্ত হওয়ার কিছু নেই। অক্সিজেন স্যাচুরেশান ঠিক থাকলেও বাচ্চাটি এখনও ভরতি থাকবে। অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েড লিখে দিলাম। মুখে পর্যাপ্ত জল খাওয়ান। কাল সকালে এক্সরে করে ব্যবস্থা। এ রোগের নাম ল্যারিঙ্গোট্র‍্যাকিয়োব্রঙ্কাইটিস। সহজ ভাষায় “ক্রুপ”। শিকার মূলত এক থেকে পাঁচ বছরের শিশু। কারণ মূলত ভাইরাল ইনফেকশন। প্রধানত প্যারাইনফ্লুয়েঞ্জা।তার কারণে উপরের শ্বাসনালীর ইনফ্ল্যামেশান। সেই হেতু শ্বাসনালী ফুলে গিয়ে শ্বাসপথের সংকোচন। ফলস্বরূপ প্রবল শ্বাসকষ্ট। প্রধানত বুকের ওপরের অংশে প্রশ্বাসকালীন স্ট্রাইডর, বা ঘড়ড় ঘড়ড় আওয়াজ। বাচ্চা ধীরে ধীরে অস্থির হতে শুরু করে। শ্বাসপথের সংকোচনে রক্তে অক্সিজেনের অভাব সমস্যা আরও ঘোরতর করে তোলে। হালকা জ্বর দিয়ে শুরু। রোগের শুরুতেই যথাযথ চিকিৎসা জরুরি। নিউমোনিয়া আর এ রোগের তফাত করতে অভিজ্ঞ দৃষ্টি অনিবার্য ।

অনেকসময় শ্বাসপথের সংকোচন আরও অনেক বেড়ে গিয়ে ঘড়ড় ঘড়ড় আওয়াজও বন্ধ হয়ে যায়। প্রাথমিক ভাবে একে রোগের উন্নতির লক্ষণ ভেবে ভুল করেন অনেকেই। তাতে প্রাণহানির শংকা বাড়ে। তাই প্রাথমিক ভাবে সঠিক রোগনির্ণয় ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরী।

ফুলমনি আর সিষ্টার দিদির দিকে তাকিয়ে কথাগুলো বলে একটা লম্বা শ্বাস নিলেন শুভদীপ বাবু। বাচ্চাটির শান্ত কোমল মাথায় হাত বুলিয়ে কোয়ার্টারের দিকে রওয়ানা দিলেন তিনি।

হাঁড়িয়া খাওয়া ফুলমনির মরদটা চোখ মুছে গামছার কোঁচা থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করেও থমকে গেল। সস্তা দামের বিস্কুট ডাক্তার বোধহয় খায় না।

PrevPreviousবাচ্চাকে কোন পাউডার মাখাবো?
Nextশ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের যাত্রাপথNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678233
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]