Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি পর্ব ৩২ঃ দোকান খুলে গেছে

IMG_20200512_171427
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 13, 2020
  • 8:31 am
  • No Comments

লকডাউনে ফাঁকা সোদপুর রোড প্রায় বাপের রাস্তা হয়ে গেছিল। আজ সেই বাপের রাস্তায় বাপ বাপ বলে চোখে সর্ষেফুল দেখলাম। বাপের রাস্তায় বাপকে কেন স্মরণ করতে হলো জানতে হলে খুপরিজীবি চিকিৎসকের আজকের অভিজ্ঞতা পড়তে হবে।

সাত সকালে সোদপুরের খুপরিতে রোগী দেখতে যাচ্ছিলাম। আকাশে জম্পেশ মেঘ রোদ্দুরের খেলা চলছে। অনেকটা কোলাইটিসের ব্যাথার মত। এই পেট টেট কামড়ে বেগ আসছে, আবার পর মুহূর্তেই পরিষ্কার।

দিব্যি স্কুটার চালাচ্ছিলাম। হুঁ হা ফাঁকা রাস্তা। হঠাৎ বলা নেই কওয়া নেই, উল্টো দিক থেকে একটা বাইক মাতালের মত টাল খেয়ে ঘাড়ে এসে পড়ল।

স্কুটার সমেত ভূমি শয্যা নিলাম। অন্য সময় হলে লোকজন ছুটে আসতো। জল ঢেলে চুপচুপে করে দিত। করোনার কল্যাণে দুটো কুকুর ছাড়া কেউ এগিয়ে এল না। কুকুর হয়তো গায়ে জল দেয় না, কিন্তু জলাতঙ্ক দেয়।

অতএব উঠে পড়লাম। বাঁ পাটা মচকেছে, বাঁ হাঁটুর কাছে জ্বালা করছে, বাঁ হাত একটু ছুলেছে।

বাইকের আরোহীও উঠে দাঁড়িয়েছে। পঁচিশ ছাব্বিশ বছরের ছোকরা। বললাম, ‘এটা কি হল?’

‘ইয়ে দাদা, হিক… অত্যন্ত ছোট ঘটনা। হিক… ভুলে যাও। ডান-বাম গুলিয়ে গেছিল। আসলে অনেকদিন পর পেটে পড়েছে তো। হিক…. এই দেখো আমারও কেটে গেছে। শোধবোধ।’

বললাম, ‘বড় কিছুও তো হতে পারতো। এই অবস্থায় কেউ বাইক চালায়?’

‘দাদা গো, বাইক চালাচ্ছিলাম কে বলল। আমি তো হেলিকপ্টারে উড়ছিলুম। আর ওই ওড়াটুকুর জন্যই তো কালকে চার ঘন্টা লাইন দিয়েছিলুম। তোমার পায়ে লেগেছে? কেটে গেছে? দাঁড়াও, একটু রাম ঢেলে দি।’

বললাম, ‘থাক থাক, পায়ে আর রাম ঢালতে হবে না। এমনিতেই পাপী তাপী মানুষ, পাপ আর বাড়িও না।’

ছেলেটি অবাক ভাবে বলল, ‘পায়ে কেন রাম ঢালব?পায়ে কেউ রাম ঢালে? ছি ছি… মুখ হাঁ কর, গলায় ঢেলে দি।’

বললাম, ‘রাম আমি খাই না।’

‘বাঁচালে, তাহলে নষ্ট করে লাভ নেই। আমিই খাই।’

সে জামার ভিতর থেকে একটা প্লাস্টিকের বোতল বার করল। তার মধ্যের কালো তরল দু ঢোঁক খেল। বোতল আবার জামার মধ্যে ঢুকিয়ে আমার স্কুটার ধরে টানাটানি শুরু করল।

বললাম, ‘এটা আমার স্কুটার। তোমারটা ওখানে উল্টে আছে।’

‘ওহ সরি, ভেরি মাচ সরি, এক্সট্রিমলি সরি।’

আমি স্কুটার সোজা করে স্টার্ট দিলাম। এবার থেকে খুব সতর্ক হয়ে চালাতে হবে। গতকাল থেকে লক ডাউন উঠে গেছে। ভুল বলে ফেললাম! লক ডাউন ওঠেনি, মদের দোকান খুলে গেছে।

PrevPreviousThe Patent System & Public Health Emergency
Nextপ্যানডেমিক সিরিজ ১ঃ চেরিরেডNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691679
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]