Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৫৮

IMG_20200824_180404
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • August 25, 2020
  • 8:26 am
  • One Comment

মন মেজাজ অত্যন্ত খারাপ। চারদিক থেকে চিকিৎসক সহকর্মীদের মৃত্যুর খবর আসছে। যাঁকে চিনতাম, শ্রদ্ধা করতাম, সেই হঠাৎ করে নেই হয়ে যাচ্ছেন।

তাছাড়া একঘেঁয়েমিও আসছে। দিনের পর দিন রোগী দেখতে কার ভালো লাগে? তাও অধিকাংশ জ্বরের রোগী।

খারাপ মেজাজে রোগী দেখছিলাম। সামনের মাঝবয়সী রোগিনী কাঁদছেন। বললাম, ‘কান্না শেষ করে চটপট বলুন।’

রোগিনী বললেন, ‘ডাক্তারবাবু, হাজব্যান্ড করোনা হয়ে ……….. (একটি নামকরা কর্পোরেট হাসপাতাল)-এ ভর্তি। ভেন্টিলেশনে আছেন। অবস্থা ভালো নয়। ওখানকার ডাক্তারবাবু বলেছেন, করোনার সাথে ওনার ডেঙ্গুও হয়েছে।’

বললাম, ‘দেখুন, এখন শক্ত থাকতে হবে। ভেঙে পড়লে কি করে চলবে?’

‘ডাক্তারবাবু, আমিই যাতায়াত করছিলাম। টাকা পয়সার জোগাড় যন্ত্র করছিলাম। কাল থেকে আমার জ্বর আসছে। কাশি হচ্ছে। মাথা তুলতে পারছি না। এবার কে ছোটাছুটি করবে?’

আমি বললাম, ‘বাড়িতে আর কেউ নেই?’

উনি বললেন, ‘একমাত্র মেয়ের পুনেতে বিয়ে হয়েছে। ওর পক্ষে বাচ্চা নিয়ে এ সময় আসা অসম্ভব।’

এসব সমস্যার সমাধান আমার হাতের বাইরে। ওষুধ পত্র লিখে বললাম, ‘আপনাকেও করোনা পরীক্ষা করতে হবে। কালকেই করে নিন।’

ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। বললেন, ‘যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব? বাড়ির বাইরে তো বেরোতে পারবো না? না না….. এখন টেস্ট করা যাবে না। এমনিতেই কোথা থেকে টাকা জোগাড় করবো সেই চিন্তায় ঘুম নেই।’

গৌড় দরজা ফাঁক করে মাথা বাড়ালো। বলল, ‘ডাক্তারবাবু, আমাকে আবার একজন ফোন করেছিল। জানতে চাইছিলো আপনার করোনা হয়েছে কিনা।’

এই হয়েছে এক মুশকিল। সারাদিন রোগী দেখার পরেও নিস্তার নেই। তাদের ফোনের ঠেলায় অস্থির। তার সাথে এই সময় উৎসাহী জনতার নিত্য নতুন জিজ্ঞাসা।

‘ডাক্তারবাবু, কাঁচা হলুদ কি করোনা প্রতিরোধ করে?’

‘পালস অক্সিমিটার কোন কোম্পানিরটা কিনব?’

‘আমাজনের অক্সিজেন কনটেইনারগুলো কি কাজের জিনিস?’

তার সাথে মাঝে মাঝেই ফোন পাচ্ছি, ‘ডাক্তারবাবু, আপনি ভালো আছেন তো? শুনছিলাম… মানে একজন বলল, আপনার নাকি করোনা……’

গৌড়কে বললাম, ‘ঝটপট কয়েকজন রোগীর প্রেশার মেপে পাঠাও। বড্ড ভিড় জমে গেছে। ভিড়টা ফাঁকা করে দিই।’

একমনে রোগী দেখছিলাম। একটি মধ্যবয়স্ক মানুষ মাথা বাড়ালেন, ‘আজ্ঞে, আপনি মায়ের প্রেশার মেপে জানাতে বলেছিলেন।’

ইনি ভ্যান চালান। ওনার মা লকডাউনে প্রেশারের ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। দশ দিন আগে স্ট্রোক হয়ে ডানদিক পড়ে গেছে। যখন আমার কাছে নিয়ে এসেছিলেন, উপরের প্রেশার ২০০ ছুঁয়েছে।

সোদপুরে বাড়ি। ভর্তি করতে বলেছিলাম। উনি জানিয়েছিলেন, ‘ভর্তি করা সম্ভব নয়। ঘোলা হাসপাতালে নিয়ে গেছিলাম, বলেছে আরজিকর নিয়ে যেতে।’

স্ক্যান করতে বলেছিলাম। জানিয়েছিলেন, ‘টাকা পয়সা জোগাড় করে করার চেষ্টা করব।’

গ্লুকোমিটারে সুগারটা মাপা হয়েছিল। সেটাও চারশোর উপরে। ওষুধ পত্র লিখে বলেছিলাম, দশদিন বাদে প্রেশার আর সুগার মেপে জানাতে। বুড়ি মাকে আর এদ্দূর টেনে আনতে হবে না।

প্রেশার আগের চেয়ে কমেছে। বললাম, ‘সুগার মেপেছো?’

উনি বললেন, ‘ডাক্তারবাবু, যদি ঐ যন্ত্রটা দিয়ে আরেকবার মেপে দেন।’

‘মানে?’

‘মাকে ভ্যানে করে নিয়ে এসেছি ডাক্তারবাবু।’

রেগেমেগে বললাম, ‘মাকে বাড়ি থেকে বের করতে বারণ করলাম, আর তুমি মাকে এই অসুস্থ শরীরে দশ কিলোমিটার ভ্যানে করে নিয়ে এলে?’

উনি কাঁচুমাচু মুখ করে বললেন, ‘কি করবো ডাক্তারবাবু, কেউ প্রেশার মাপতে চাইছে না। একজন বলল বাড়ি গিয়ে মাপতে পারে। একশো টাকা নেবে। সুগারও একশো টাকা। এই অকালে অত টাকা কোথায় পাব?’

বললাম, ‘চলো, মাকে যখন নিয়েই এসেছ, আরেকবার দেখি।’

বাইরে গিয়ে দেখি ভ্যানের উপর বুড়ি বালিশে হেলান দিয়ে রীতিমত বসে আছে। বৌমা একহাত দিয়ে বুড়িকে জড়িয়ে ধরেছে।

বললাম, ‘এই তো, দিব্যি আছো ঠাকুমা। এই লকডাউনের বাজারে বেশ ঘুরে বেড়াচ্ছো।’

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন- পর্ব ১৯
Nextশুশ্রূষা ও অন্ধকার (পর্ব চার)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রুদ্রাশিষ বন্দোপাধ্যায়
রুদ্রাশিষ বন্দোপাধ্যায়
6 years ago

খুব সত্যি। আমি নিজে ভর্তি। দেখছি অবস্থাটা। আমার মা ভর্তি আমার সাথে। কি যে অবস্থা পরিবারের ও চিকিৎসকরা ও কি করবেন?

0
Reply

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675720
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]