Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৬৩

IMG-20200914-WA0016
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 15, 2020
  • 6:51 am
  • One Comment

ক্রমশ অবসাদ গ্রাস করছে। অবসাদ থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেকদিনই টিভি দেখা, সংবাদ পত্র পড়া ছেড়ে দিয়েছি। তবু কিছু কিছু খবর এড়িয়ে যেতে পারিনা।

ডা. সুরেন্দ্র নাথ বেরার খবরটি যেমন। মাত্র ৩২ বছর বয়সেই স্ত্রী রোগ বিশেষজ্ঞ এই ডাক্তারবাবু হেরে গেল করোনার কাছে। সে কাজ করতো মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

খবরটা শোনার পর থেকে আর ছেলেটির ছবি দেখার পর থেকে কোনও কিছু ভালো লাগছে না। মেঘালয়ের তৃতীয় পর্ব লিখতে শুরু করেছিলাম, এক লাইনও লিখতে পারছি না। সারাদিন ধরে রোগী দেখার ফাঁকে ফাঁকে ভেসে উঠছে ছেলেটির মুখ।

সবচেয়ে খারাপ লাগছে, এতো চিকিৎসক আর স্বাস্থ্য কর্মী মারা যাচ্ছেন, তাঁদের জীবনদান পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তাঁদের মৃত্যুকে আমরা যথাযোগ্য সম্মান জানাতে পারতাম, যদি আমরা সকলে একযোগে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সোচ্চার হতে পারতাম। দরিদ্র আর প্রান্তিক মানুষদের জন্য আধুনিক চিকিৎসার দাবীতে সরব হতে পারতাম।

কিন্তু দুঃখজনক ভাবে আমাদের যাবতীয় আন্দোলনের অভিমুখ ঘুরে গেছে কর্পোরেট হাসপাতালে কেন এতো খরচ হবে সেই দিকে। বুদ্ধিজীবী অভিনেতা রাজনৈতিক স্বার্থে মানুষকে উস্কাচ্ছেন কর্পোরেট হাসপাতাল গুলি ভাঙচুর করার জন্য। অথচ কেউ প্রশ্ন করছে না কেন মহামারীর সময়ে সাধারণ মানুষকে ঘটি বাটি বেচে বেসরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করতে হবে।

করোনা কালের নিয়মে একসময় বিদায় নেবে। বেশ কিছু সাধারণ মানুষ ও চিকিৎসকের প্রাণের বিনিময়ে মহামারী থেমে যাবে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পালটাবে না। বরঞ্চ স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাবে। বিমা কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠবে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার হাল আরও খারাপের দিকে যাবে।

আর আমরা অসহায় চিকিৎসকেরা ডা. সুরেন্দ্র নাথ বেরার স্মৃতি বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকব। কর্ম জীবনের শুরুতেই নিজের পরিবারকে ভাসিয়ে চলে গেল ছেলেটা। ওর দুই শিশু সন্তানের আর কোনও দিন বাবা বলে কাউকে ডাকার সৌভাগ্য হবে না। যাদের একজনের বয়স পাঁচ। আর একজনের বয়স কয়েক মাস মাত্র। বাবাকে নিয়ে তাদের কোনও স্মৃতিই তৈরি হয়নি।

হয়তো সরকারি কমিটি খতিয়ে দেখবে ডা. বেরাকে কোভিড যোদ্ধার সম্মান দেয়া যায় কিনা? কোভিড যোদ্ধার সম্মান পাওয়া তার পক্ষে সম্ভব নাও হতে পারে। কারণ স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি কোভিড রোগীদের চিকিৎসার সাথে যুক্ত থাকার কথাও নয়।

আর কিসেরই বা যোদ্ধা? আমরা যুদ্ধ শুরুর অনেক আগেই হেরে গেছি। রোগী দেখে কি হবে, তার কাছে যদি ওষুধ কেনার মতো অর্থই না থাকে? ওষুধ খাইয়েই বা কি হবে যদি তার দুবেলার খাবার না জোটে? একদিকে দুধের শিশু অনলাইনে ক্লাস করছে, অন্যদিকে লকডাউনের সময় হাজার হাজার ছাত্র স্কুল ছুট হয়ে যাচ্ছে।

প্রতিদিন রোগী দেখা ক্রমশ একঘেয়ে হয়ে উঠছে। একদমই ভালো লাগছে না। কারণ জানি আমাদের সব কাজই অর্থহীন। জনস্বাস্থ্যের এই বিপর্যয়ের সময়েও মিডিয়াগুলি মেতে থাকবে কোন অভিনেতা, কোন অভিনেত্রী কি নেশা করেন তাই নিয়ে। এবং জনসাধারণও সেই আলোচনাতেই মসগুল থাকবে।

ডাঃ সুরেন্দ্র নাথ বেরার মৃত্যু কোথাও কোনও রেখাপাত করবে না। যেমন করেনি পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর। কাজ হারানো মানুষের আত্মহত্যার খবর।

PrevPreviousবেশ করেছি মাস্ক পরছি, পরবই তো
Nextমনের ইন্দ্রজালNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656607
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]