Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৬৫ শ্মশান বন্ধু

IMG_20200923_210246
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 24, 2020
  • 7:01 am
  • No Comments

অতিমারিতে অতি মারাত্মক কিছু ঘটছে না। তবে কম মারাত্মক ঘটনা রোজই ঘটছে।

খুপরিতে রোগী দেখতে দেখতে চিৎকার করছিলাম। এক রোগিনীকে এক মাস বাদে আসতে বলেছিলাম। তিনি তিন মাস বাদে এসেছেন। সিস্টোলিক প্রেশার ২০০ ছুঁয়েছে।

আগেরবারও এমন প্রেশার পেয়েছিলাম। ওষুধপত্র দিয়েছিলাম। তাতে তো কমার কথা!!

বললাম, ‘প্রেশারের ওষুধ বন্ধ করেছেন কেন?’

রোগিনী বললেন, ‘না ডাক্তারবাবু, ঠিকমতো খেয়েছি।’

‘ঠিকমতো খেলে প্রেশার তো একটু হলেও কমবে। আপনার তো কমার বদলে বেড়ে গেল। একি, একি, মাস্ক নামাচ্ছেন কেন?’

‘দম বন্ধ হয়ে যাচ্ছে।’

‘আপনার আগের রোগীই চারদিন জ্বরে ভুগছেন। নাকে গন্ধ পাচ্ছেন না। টেস্ট করলে করোনা ধরা পরার সম্ভাবনা যথেষ্ট। এই যে মাস্ক খুললেন, গোটা কতক ভাইরাস ড্রপলেটে চেপে নাচতে নাচতে নাকে ঢুকে গেল। আপনার যা প্রেশার, একবার করোনা হলে দেখতে হবে না।’

রোগিনী ভয়ে ভয়ে বললেন, ‘আমি তো সামান্য সময়ের জন্য খুলেছি।’

বললাম, ‘ভাইরাস ওঁত পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়। ওদের কাছে লোহার বাসর ঘরে একটা ছ্যাঁদাই যথেষ্ট। মূল কথায় আসুন। আপনি কি ওষুধ খাচ্ছেন, নাকি খাচ্ছেন না?’

‘ডাক্তারবাবু, আপনি যত দিন খেতে বলেছিলেন, খেয়েছিলাম। তারপর বন্ধ করে দিয়েছি। প্রেশার তো নরমালই ছিল।’

আমি প্রেসক্রিপশনে আঙ্গুল দিয়ে দেখালাম, প্রেশারের ওষুধের পাশে বাংলায় লেখা আছে, ‘চলবে’। সবে বড়সড় ঝাড় দেবো বলে প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ভয়ে ভয়ে আমাদের রান্নার দিদি বিথীকাদি মুখ বাড়ালেন, ‘দাদা, একটা কথা ছিল।’

‘বলো।’

‘দাদা, রানাদার কি করোনা হয়েছে? অনেকে ওদের বাড়িতে রান্না করতে যেতে বারণ করছে। ওর মা নেই। বাবা আর ছেলে মিলে থাকে। আমি না গেলে কাকুকেই রান্না করতে হবে।’

ডিউকের কাছ থেকে একটু আগেই ঘটনাটা শুনেছি। রানাদার এক বন্ধুর বাবা মারা গেছিলেন। করোনার মার্কেটে শ্মশানবন্ধু পাওয়াও দুষ্কর। রানাদা বন্ধুর সাথে শ্মশানে গেছিল।

বন্ধুটির অফিস থেকে আগেই করোনা টেস্ট করানো ছিল। সিম্পটম সে রকম কিছু ছিল না। বাবাকে সৎকার করে ফিরে সে রাত্রেই রিপোর্ট পেয়েছে কোভিড পজিটিভ।

সেই খবর আস্তে আস্তে ডালপালা মেলেছে। আজকে রানাদার বাবা বাজার করতে বেরিয়েছিলেন। অনেকে অবজেকশন জানিয়েছেন, ‘আপনার ছেলের করোনা হয়েছে, আপনি বাইরে বেরিয়েছেন কেন?’ তাঁদের অনেকে বিথীকাদিকে ওদের বাড়ি রান্না করতে যেতে বারণ করেছেন।

এই পরিস্থিতির সাথে আমি আগেও পরিচিত। আমাদের আর একজন গৃহ সহায়িকা অঞ্জুদিকে পাশের পাড়ার এক বাড়িতে বলেছিল, ‘তুমি ডাক্তারবাবুর বাড়িতে কাজ করো। ডাক্তারবাবু রোজ জ্বরের রোগী দেখছেন। ওই বাড়িতে কাজ না ছাড়লে আমাদের বাড়ি আর কাজ করতে পারবে না।’ অঞ্জুদি আমাকে হেসে বলেছিলেন, ‘বললুম, আপনাদের কাজটাই তাহলে ছেড়ে দিই। তবে আপনারা জ্বর হলে কোথায় যাবেন? ডাক্তার কি দেখাবেন না?’

বিথীকাদিকে বুঝিয়ে বললাম, ‘দেখো রানাদা তো একজন মাত্র করোনা রোগীর কাছাকাছি এসেছে। আর আমি তো রোজ জনা কুড়ি করোনা রোগীর কাছাকাছি আসছি। তাহলে তো আমারও বাড়ি বসে থাকা উচিত। শুধু আমার না, সব ডাক্তারেরই বাড়ি বসে থাকা উচিত। তুমি যেভাবে আমাদের বাড়ি মাস্ক পরে কাজ করছো, সেভাবেই রানাদাদের বাড়ি মাস্ক পরে কাজ করো।’

উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগিনী এতক্ষণ চুপচাপ বসে ছিলেন। এবার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, ‘প্রেশারের ওষুধ কি তাহলে খেতেই হবে? আমার মামাতো দাদা বলছিল প্রেশারের ওষুধ ধরলে না কি ছাড়া যায় না?’

আমি বললাম, ‘প্রেশারের ওষুধ ছাড়তে পারেন। সে ক্ষেত্রে পৃথিবীও ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখুন। শুনলেন তো, এ সময় মরলে সৎকার করতে গিয়েও হেব্বি ঝামেলা।’

PrevPreviousনাম পাল্টায় শুধু
Nextকোনো চরিত্র কাল্পনিক নয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 1 Comment

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657833
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]