Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের রক্তঋণ

FB_IMG_1623930043378
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • June 18, 2021
  • 9:09 am
  • No Comments

আমি জানি, আমার ‘মারীর দেশ’ সিরিজের লেখাগুলো ভীষণ একঘেঁয়ে। ‘সেই তো একই ঢাল-তলোয়ার’, সেই তো একই দৈত্যদানো। সামান্য কিছু টুকরো-টাকরা ঘটনা বাদ দিলে অধিকাংশ লেখাগুলোই একঘেঁয়ে রকম মন খারাপের। আসলে এই লেখাগুলোর একটাও কেউ পড়বে, বাহবা দেবে ভেবে আমি লিখি না। এই লেখাগুলো কোভিডকালে আমার প্রাত্যহিকতার ডায়েরি। আমার একান্ত স্বগোতক্তি। বলাই বাহুল্য, তার বেশিরভাগই ভীষণ বিমর্ষ, ভীষণ ম্যাড়মেড়ে। অন্যান্য সব মহামারীর মত করোনাকালও শেষ হয়ে যাবে একদিন। আবার স্কুল খুলবে, বাচ্চারা নির্ভয় খেলবে, অফিস টাইমে ট্রেনে বাসে বিচ্ছিরি ভিড় হবে, শাবল গাঁইতির ঠং ঠং আওয়াজ হবে, ফেরিওয়ালার হাঁক শোনা যাবে, কোনও কিশোর কাঁপতে কাঁপতে ঘামে ভেজা চিঠি ধরিয়ে দেবে প্রেমিকার হাতে, রুক্ষ দিনের শেষে গনগনে লাল সূর্য তামাটে হতে হতে হারিয়ে যাবে সুবর্ণরেখার পাথুরে জলে। সেসব সন্ধ্যায় আমি বড় মমতায় খুলে দেখব আমার ডায়েরির পাতা। আমার ফেলে আসা দিনের ঘামের কথা, নির্ঘুম রাতের ইতিহাস। তখন আমার চামড়া ঝুলবে, থেকে থেকে কোমরে ব্যথা, চুলগুলো সব বিদায় নিয়েছে কবেই। সেসব সন্ধ্যায় নিজেকে প্রশ্ন করব, কেন লিখেছিলাম এসব? শুধু মন খারাপের রোজনামচা নিয়ে এত মাতামাতি কেন? কোত্থেকে যেন এক ক্ষ্যাপা পাগল ছুটে আসবে। চিৎকার করে বলবে, “মাতামাতি! বিক্ষুব্ধ সময়ে মুজরো করবো?” আমি তখন ডায়েরির পাতা বুকের উপর চেপে ধরে চোখ রাখবো ধ্রুবতারায়…

ডাক্তার হওয়ার সুবাদে রক্তের জন্য হাহাকার দেখি রোজ। অন্য সব বাচ্চাদের ছেড়ে দিয়ে যদি শুধু থ্যালাসেমিয়া বাচ্চাদের কথাই ধরি, তাতেই সেসব রক্তের জন্য টানাটানির গল্প বলে শেষ করা যাবে না। থ্যালাসেমিয়া বাচ্চাদের চিকিৎসার বিষয়ে আমরা পড়ি একরকম আর বাস্তব চিত্র দাঁড়ায় সম্পূর্ণ উল্টো। রক্ত নিতে আসার সময় অনেকেরই হিমোগ্লোবিন নেমে যায় ৪-৫ কিংবা তারও কমে। লকডাউনের জন্য যাতায়াতের অসুবিধে ইত্যাদি মিলিয়ে সে সমস্যা আরও বেড়েছে। অথচ সঠিক চিকিৎসা হলে থ্যালাসেমিয়া বাচ্চারাও প্রায় স্বাভাবিক বাচ্চার সমানই বেড়ে উঠবে। আমাদের দেশে সেসব হয় না বললেই চলে। ঘনঘন রক্ত নেওয়ার প্রয়োজন পড়লেই পিলেটা বাড়তে শুরু করে। তার সাথে অপুষ্টি আর অন্যান্য রোগভোগ তো আছেই। অনেকের পিলে কেটে বাদ দিতে হয়। রক্ত আনতে গেলে অনেক সময়ই রক্ত পাওয়া যায় না। রক্তের দালালরাও ওঁত পেতে থাকে বিভিন্ন জায়গায়। এভাবেই চলতে চলতে ঝুপ করে কোনও একদিন…

অথচ আমরা একটু সচেতন হলেই ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব হওয়ার কথা নয়। আর পাঁচটা জিনিসের মতো রক্তদানও একটা সামাজিক কর্তব্যের মধ্যেই আসা উচিত। আমাদের মধ্যে অধিকাংশেরই রক্ত দিতে কোনও বাধা নেই। অথচ, রক্তদানের কথা বললেই আমরা না-বাচক কথাগুলোই প্রথমে ভাবতে শুরু করি। রক্ত না দেওয়ার জন্য জোর করে বিভিন্ন যুক্তি খাড়া করি। যার অধিকাংশই ভিত্তিহীন। ফ্যাটফেটে সাদা রক্তহীন চোখ, রক্ত ভেঙে গিয়ে জন্ডিস, রক্ত তঞ্চনের ক্ষমতা কমে গিয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে অনবরত রক্তপাত, রক্তের অভাবে শ্বাসকষ্ট; এসব বহুদিনের বহুপরিচিত ঘটনা। রক্তদানের প্রয়োজনীয়তা একসময় পড়েছিলাম। এখন ছুঁয়ে দেখি।

আজ হাসপাতালে রক্তদান শিবির ছিল। এদিকে পরপর নাইট ডিউটি চলছে। আউটডোর শেষের পর টুক করে সময় নিয়ে রক্ত দিয়ে এলাম। এখন একটু ঘুমিয়ে নিতে হবে। রাতে আবার ডিউটি। মারীর দেশ বলে যায়…

“এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”

PrevPreviousসেভ দ্য সেভিয়ার্স
Nextবিস্মৃত বৈজ্ঞানিক, বিস্মরণে আবিষ্কার – উপেন্দ্রনাথ ব্রহ্মচারীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

এনকাউন্টার

July 10, 2026 No Comments

অপরাধী অপরাধ করে। পুলিশেরা অপরাধী ধরে। বিচারের দেবী নাকি বুড়ি থুত্থুরে, হাতের পাল্লা-দাঁড়ি ভারী নড়বড়ে, যাদের পুলিশ ধরে পাঠায় শ্রীঘরে, জামিনে বেরিয়ে আসে ফাঁক ও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

সাম্প্রতিক পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

এনকাউন্টার

Arya Tirtha July 10, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648704
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]