Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তালিবান, হিটলার, এরা আফগানিস্তান বা জার্মানিতে শুধু থাকে না….

FB_IMG_1630457996501
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 2, 2021
  • 7:56 am
  • One Comment

আজ বলতে দ্বিধা নেই কিছু পা চাটা, স্বার্থান্বেষী লোকজন আমাকে সরকারি চাকরি ছাড়তে বাধ্য করেছিলো।

এনাদের সবচেয়ে বড়ো ঘাঁটি স্বাস্থ্য ভবন। আরও দুঃখের বিষয় তাঁদের অধিকাংশই চিকিৎসক। যদিও শেষ কবে তাঁরা একজন রোগীকে ছুঁয়ে দেখেছেন বলা মুশকিল।

এদের জন্যই আজ অবন্তিকাদি চলে গেল। অবন্তিকাদি মেডিকেল কলেজে আমাদের এক বছরের সিনিয়র ছিল। অবন্তিকাদি ভুল করলো। এইসব ইগো সর্বস্ব অমেরুদণ্ডী প্রাণীদের মুখের উপর রেজিগনেশন লেটার ছুঁড়ে বাড়ি ফিরে আসা উচিৎ ছিল।

এনারাই আবার কাল বড়ো গলায় সাংবাদিক সম্মেলন করবেন, ‘নতুন ডাক্তাররা সরকারি চাকরি করতে চায় না। তাই হাসপাতাল গুলোয় কোয়াক নিয়োগ করা হবে।’

ডা. Arunachal Dutta Choudhury স্যারের কলমে?

আমার হলেও হতে পারত মেয়ে
___________________________

না, নাম বলব না তোমার। কাউকেই বলব না। তুমি চলে গেছো।

আমি তোমাকে চিনতাম না। আমার চেয়ে তিরিশ বছরের ছোট। তোমাকে চেনবার আর কোনও উপায়ও নেই আমার। শুধু এই ছবিটা।

ছবি থেকে চিনলাম যে’টুকু। হাসিমুখ এক প্রাণোচ্ছল মেয়ে। ওই বয়সের কন্যাদের মতই সাজতে ভালোবাসতে। ছবি থেকে এর বেশি কি জানা যায়? তুমি নাকি ফেসবুকে নিজের অসহায়তার কথা জানিয়েছিলে। না রে মা, আমি তোমাকে ফেসবুকে খুঁজে পাইনি। প্রোফাইল এখন নেই।

নেট ঘেঁটে আর অন্য সূত্রে যেটুকু জানলাম,
১) তুমি মেদিনীপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলে।
২) অনেক অনেক গবেষণাপত্রের সঙ্গে তোমার নাম যুক্ত।
৩) দীর্ঘ আট বছর বাড়ির থেকে দূরে পোস্টিংয়ে ছিলে।
স্বামী কাজ করেন মানচিত্রের আরেকপ্রান্তে। অন্য এক মেডিকেল কলেজে।
৩) তোমার আটবছরের আত্মজাটি অটিস্টিক। তার জন্যেই তুমি বাড়ির কাছে পোস্টিং চেয়েছিলে।
৪) সেই পাওয়ার বদলে তোমাকে বদলি করা হল মানচিত্রে দূরের আরেক প্রান্তিক মেডিকেল কলেজে। একই পোস্টে রেখে।
৫) অথচ মেডিকেলের বেসিক টিচিংয়ে উপযুক্তদের বদলে কর্তাভজা আন্ডার কোয়ালিফায়েড ভাগ্যবানদের নিয়োগ করা হল পছন্দমত মেডিকেল কলেজগুলিতে। ধন্য আমলাতন্ত্র। ধন্যতর পয়সাতন্ত্র!
৬) ফেসবুক পোস্টের দায়ে বোকা সরকারি ডাক্তারকে সাসপেন্ডও করা যায়। কিন্তু দুঃখী কন্যার কান্না শুনতে পায় না শয়তানগুলো।
৭) গায়ে আগুন দিয়ে তুমি চলে গেছ। একটা স্বচ্ছ শয়তান বিবৃতি দিয়েছে, অভিযোগ পাওয়া গেলে নাকি স্বচ্ছ তদন্ত করা হবে।

না, তোমার আত্মা শান্তি পাক বলব না।
তুমি ‘হেভেনলি অ্যাবোড’এ চলে গেছো বলে দীর্ঘশ্বাস ফেলব না।

আমি জানি এই তালিকা দীর্ঘ হবে। দীর্ঘতর হবে। এবং লোকনাথের মিছিল চলবে কিন্তু আটকে দেওয়া হবে তোমার চলে যাওয়ায় শিউরে উঠে জড়ো হওয়া ডাক্তারদের।

তালিবান, হিটলার, এরা আফগানিস্তান বা জার্মানিতে শুধু থাকে না….

যে’দিন জয়েন্টের লিস্টে তোমার নাম উঠেছিল, আমরা, তোমার বাবা মায়েরা, আত্মজনেরা… কত আনন্দ করেছিলাম!

PrevPreviousডা অবন্তিকা ভট্টাচার্যের প্রয়াণে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেস বিজ্ঞপ্তি
Nextএকদিন পাল্টাবে, আমরাই পাল্টাবো এই আশায় টানেই স্টিয়ারিংটা ঘুরে যাচ্ছে এখোনোNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
4 years ago

চমৎকার! সহমত।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617866
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]