Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

। বিকার।

IMG_20211008_000201
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • October 8, 2021
  • 8:22 am
  • No Comments

শুনছি সততাকে মানসিক বিকার বলে ঘোষণা করা হবে।
সেই যে কোনো এক অফলাইন যুগে,
মদের দোকান আর মুদির দোকানে যখন তফাৎ ছিলো,
তখন মধ্যবিত্ত পাড়ায় এক বা দুইজন মাতাল থাকতো।
পাড়ার সকলেই জানতো,
সদানন্দ রোজ রাতে টলতে টলতে ফিরে বৌয়ের গালি খাবে,
অথবা বিশ্বনাথবাবুর সাথে রাত আটটার পরে কথা বলা বারণ।
আজ এই বিশ্বময় ছড়ানো পেয়ালার দেয়ালায়,
বিশ্ববাবু ও সদা’কে আলাদা করা মুশকিল।
কিন্তু সেরকমই দ্রষ্টব্য হয়ে উঠেছে এখন একটা সৎ মানুষ,
অমুক পুলিশ ঘুষ খায় না,
অমুক ডাক্তার কমিশনহীন,
অমুক পুরকর্তাটির বাঁ হাত অচল,
এগুলো এখন কাগজের হেডলাইন।
বিশেষণগুলোও ক্রমশ ব্যক্তির অভাবে
অব্যবহৃত আর অযৌক্তিক হয়ে উঠেছে।

অসাধুতা এখন সর্বব্যাপী, মসৃণ আর শাস্তিবিহীন,
ঘুষ নেওয়া হয়তো বা সাংবিধানিক অধিকারও হতে পারে,
এতটা সার্বজনীন সেই অভ্যাস।
এই সুচারু মডেলে সৎলোক পলেস্তরা খসা দেওয়ালের মতো, ভেতরের কঙ্কাল দেখা যায় অনুপম রঙ ভেদ করে।
সকলে অসৎ হলে দেশ ঠিক তত ভালো চলে,
যতটা সকলে সৎ হলে হতো,
সেই তত্ত্বের প্রমাণে যথেষ্ট তথ্য আছে,
আশেপাশে তাকালেই পাবে।
ক্ষমতায় থাকলেই কোন প্রদীপের জিন
প্রাসাদ ও মার্সিডিজে সাজায় নেতাকে,
সে কথা সকলেই জানে,
তবু পরের নির্বাচনে আরো বেশি ভোটে জেতা প্রায় নিশ্চিত।
মোটেই নড়ে না এতে গণতন্ত্রের ভিত,
তা নইলে কবে হেলে পড়ে যেতো,
লজ্জায় মিশে যেতো স্বদেশী মাটিতে!
বরঞ্চ ঘুষ আর কমিশন দেওয়া লোক জোড়হাতে থাকে,
যিনি নেন, কম হলে তিনি ধমকান।
বখরার ভাগটুকু পৌঁছতে হয় নাকি ওপরওয়ালাকে।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে,
এই সততার অনাচার বন্ধ করতে
খুব শিগগিরই সৎলোকদের মানসিক প্রতিবন্ধী ঘোষণা করা হবে।
কোনোরকম দায়িত্বের চাকরি ও ক্ষমতা থাকা পদে
এঁদের নিয়োগ করা বেআইনি ঘোষণা করা হতে পারে,
এককমও কথাবার্তা এগোচ্ছে।
তবে বিরোধীদলের কেউ কেউ এর বিনিময়ে প্রতিবন্ধী ভাতা দেওয়ারও কথা বলেছেন নাকি।

সেই ভাতার কয় শতাংশ কমিশন দিতে হবে,
সে হিসেব শুধু করা বাকি।

যাঁরা এখনো সৎ এইবারে দেখবেন মজা।
আইনে ঘোচাবে ওই ওপরচালাকি।

PrevPreviousঅরুণ-বীণায় সে সুর বাজে
Nextপ্রস্টেট ক্যান্সার নিয়ে কিছু খুব জরুরি কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 No Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657675
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]