Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাবল ব্লাইন্ড রেন্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল

Screenshot_2021-12-18-00-05-51-26_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 18, 2021
  • 7:24 am
  • No Comments

ডাবল ব্লাইন্ড রেন্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালের “রেন্ডমাইজড” শব্দটার গুরুত্ব বোঝাতে গিয়ে লিওন গরডিস একটি চমৎকার গল্প শুনিয়েছিলেন। আমরা প্রায় সবাই জানি যে জাহাজে চড়লে অনেকেরই গা-বমি বমি করে যাকে বলে “সি সিকনেস”। জাহাজের একটা ডাক্তার এই সি সিকনেসের একটা ওষুধ বের করলেন তার পরে সেটা নিয়ে ট্রায়াল করলেন। এবার ওপরওয়ালার কাছে এসে বললেন, “স্যার দারুন ওষুধ বের করে ফেলেছি, খুব ভালো কাজ দিচ্ছে”। ওপরওয়ালা জানতে চাইলেন যে ট্রায়ালটা বিজ্ঞান সম্মত স্টাডি ডিজাইন মেনে হয়েছে কিনা। ডাক্তার এতে একটু আহত বোধ করলেন, “স্যার ওসব ডিজাইন আমিও জানি। এই তো দুটো গ্রুপে ভাগ করলাম। একটা গ্রুপে জাহাজের সব নাবিকরা। তাদের দিলাম আসল ওষুধ। আর আরেকটা গ্রুপে জাহাজের যাত্রীরা। তাদের দিলাম মিছামিছি ওষুধ বা প্লেসিবো। কাকে কোন ওষুধ দিয়েছি কেউ জানতো না।” উপরওয়ালা এই শুনে একটু থমকে গিয়ে ভয়ে ভয়ে জানতে চাইলেন যে তারপরে রেজাল্ট কি হল। ডাক্তারের সহাস্য উত্তর, “কেন স্যার, যারা ওষুধ খেয়েছিল তারা সবাই চমৎকার ছিল, কারুর সী সিকনেস হয় নি, আর প্লেসিবো গ্রুপে্র বেশির ভাগ অসুস্থ।”

হয়তো সেই ডাক্তারের ওষুধটা সত্যিই কার্যকর ছিল কিন্তু সেটা প্রমাণ করা অসম্ভব কারণ তিনি স্যাম্পল বেছে নেওয়ার সময় ওই স্টাডি সাবজেক্টদের পেশার বায়াসটা নেগেট করেন নি, রেন্ডমাইজড করেন নি। কেউ বলতেই পারে যে নাবিকরা পোড়খাওয়া, সমুদ্র যাত্রায় অভিজ্ঞ, তাদের আদৌ সী সিকনেস হওয়ার কথাই নয়। ভুল স্টাডি ডিজাইনের জন্যই ওই ডাক্তারের তথাকথিত আবিষ্কারের আর কোনও মূল্য থাকে না। তাঁর উচিত ছিল যাত্রী নাবিক মিশিয়ে তাদের মধ্যে থেকে রেন্ডম বা এলোপাথারি লোক বেছে (এই এলোপাথারি বেছে নেওয়ার একাধিক রাশিবিজ্ঞান সম্মত পদ্ধতি আছে, সেগুলো আরেকদিন হবে) দুটো গ্রুপ বানানো। তাহলে দুটো গ্রুপে কিছু নাবিক কিছু যাত্রী থাকতো। এর পরে একটা গ্রুপকে ওষুধ আর আরেকটা গ্রুপ্কে প্লেসিবো।

এত কথা বলার একটাই কারণ। অনেকেই নানান টোটকা বা জড়িবুটির উপকারিতা নিয়ে নানান দাবি করেন যে ওটা করে তার বিরাট উপকার হয়েছে, খালি পেটে গরম জলে লেবু দিয়ে খেয়ে তার আলসার সেরে গেছে ইত্যাদি। সত্যিই সারে কিনা সেটা বুঝতে গেলে ওই ডাবল ব্লাইন্ড রেন্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল – এই স্টাডি ডিজাইনের কোনও বিকল্প নেই।

PrevPreviousইলেকট্রিক ইনজুরি
Nextচার নম্বর কেবিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633680
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]