Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জেলকোস্টমি

Screenshot_2022-04-21-08-12-09-51_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • April 21, 2022
  • 8:13 am
  • No Comments

এম আর বাঙ্গুর হাসপাতালে মেডিসিন বিভাগে ডিউটি। সন্ধ্যের রাউন্ড চলছে। জুনিয়র ডাক্তার কৃষ্ণেন্দু ছুটে এলো। দাদা, একটু নিচের তলায় মেল এমারজেন্সি বিভাগে যেতে হবে। মধ্য চল্লিশের এক রোগী রেফার হয়ে এসেছেন ক্যানিং হাসপাতাল থেকে। প্রস্রাব বন্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ইউরিনারী ক্যাথিটার পরানোর প্রচেষ্টা সব জায়গাতেই ব্যর্থ। এখানেও চেষ্টা করা হয়েছে। কিন্তু জোর করে ক্যাথিটার ঢোকাতে গেলেই রক্তপাত হচ্ছে।কথাগুলো কানবন্দি করতে করতেই স্টেথোস্কোপটা গলায় পাকিয়ে দৌড়ে নিচে ছুটলাম।

যন্ত্রণায় ভদ্রলোকের তখন প্রাণবায়ু বেরোনোর জোগাড়। চোখ বিস্ফারিত। কথা বলতে পারছেন না। ঈশারায় শুধু তলপেটের দিকে দেখিয়ে দিলেন। যন্ত্রণাশ্রু গালের কোলে দাগ পাকিয়েছে ।

পেট অসম্ভব ফুলেছে। প্রস্রাব মুখ ক্যাথিটার ঢোকানোর ব্যর্থ প্রচেষ্টার ক্লান্তিতে যন্ত্রণাক্লিষ্ট ও শোণিতাবিষ্ট।

তার উপর স্যালাইন চলছে রোগীর। ফলে প্রস্রাবের উৎপাদন হেতু উপর্যুপরি চাপ বেড়েই চলেছে।পাশে দাঁড়িয়ে থাকা উদবিগ্ন সিস্টার ম্যাডামকে একটা স্যালাইন সেট সমেত সবুজ রঙের জেলকো আনতে বললাম। মেডিক্যাল কলেজের হাতেকলমে শিক্ষার ব্যবহারিক প্রয়োগের যথোপযুক্ত সময় সমাগত। তলপেটে থাকা ইউরিনারী ব্লাডার লক্ষ্য করে সবুজ জেলকো ঢুকিয়ে দিলাম পেট ফুটিয়ে। প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যভেদ হলো। জেলকোয় ফিট করা স্যালাইন সেটের নল বেয়ে নেমে এলো মূত্রধারা। মিনিট কয়েকের অবিশ্রান্ত ধারাস্রোতের পর বন্ধ হলো প্রস্রাব। ফুলে থাকা ঢাউস পেট মুহূর্তে চুপসে শান্ত হলো। মুখ থেকে যন্ত্রণার দাগ মুছে তখন গভীরতর প্রশান্তির চক্ষুমুদন।

“বাঁচালেন ডাক্তারবাবু”, বলেই তড়াক করে উঠে বসলেন ভদ্রলোক। “দুপুর থেকে কি কষ্টটাই না পাচ্ছিলাম।”

ভদ্রলোকের অতিপ্রশান্তির পথে বাধা দিয়ে বললাম, “এখানেই শেষ নয়। সাময়িক ভাবে উপশম হলো বটে, কিন্তু প্রস্রাবের আটকে যাবার আসল কারণ খুঁজে বের করে যথোপযুক্ত চিকিৎসাই একমাত্র মুক্তির উপায়।” পাশে দাঁড়িয়ে থাকা পরিজনদের উত্তরে রোগবর্ণনা না করে উপায় নাই।

প্রস্রাবের আটকে যাবার ডাক্তারী পরিভাষায় নাম “ইউরিনারী রিটেনসান”। কারণ বিবিধ। প্রস্রাবপথের ইনফেকশান থেকে শুরু করে  প্রস্রাব পথে স্টোন, মূত্রনালী সরু হয়ে যাওয়া, পেটের অপারেশানের পর অ্যাঢেশান বা কোনো টিউমার হেতু প্রস্রাবপথ আটকে যাওয়া, প্রস্রাব মুখের সরু হয়ে যাওয়া, সবেতেই রোগের বহিঃপ্রকাশ হিসেবে প্রস্রাবের আটকে যাওয়া থেকে শুরু করে ইনফেকশন মায় রক্তক্ষরণও অস্বাভাবিক নয়।

মধ্যচল্লিশোত্তর পুরুষের প্রস্টেট গ্ল্যান্ডের বাড়বাড়ন্তের কারণে এবং মায়েদের যোনিপথে একাধিক সন্তান জন্মের পরে সিস্টোসিল বা রেক্টোসিলের কারণে প্রস্রাবপথে যে বাধা তৈরি হয় তার কারণে ইউরিনারী রিটেনশানের রোগী সর্বাধিক।

চটজলদি উপায় হিসেবে ক্যাথিটার পরিয়ে প্রস্রাব করানো হলেও রোগের মূল কার্ণ নির্ণয় করে সেইমত চিকিৎসা জরুরি।

ন্যূনতম রুটিন ইউরিন টেস্ট,  তলপেটের আল্ট্রাসোনোগ্রাফি ও ইউরোফ্লোমেট্রি করা ছাড়া মূল চিকিৎসার দোরগোড়ায় পৌঁছানো কষ্টসাধ্য।

কিছুক্ষেত্রে মূত্রনালীতে বাধা থাকলে সরু ক্যাথিটার পরানোও কষ্টকর হয়ে ওঠে। সংবেদনশীল প্রস্রাবপথে রক্তক্ষরণ বেশ ভীতিপ্রদ। সেক্ষেত্রে আধুনিক শল্যোপচারে সিস্টোস্টমি করে মূত্রথলি থেকে প্রস্রাব বের করা হয়।

এসব বিপত্তি এড়াতে চল্লিশোর্ধ্ব পুরুষ ও একাধিক গর্ভধারিনী মায়ের নিয়মিত প্রস্রাবপথের যত্ন ও চিকিৎসামুখী মননের অতি প্রয়োজন।

এতক্ষণের জ্ঞানগর্ভ বক্তিমের পর হাঁ হয়ে থাকা পরিজনেদের একজন কপালের ভাঁজ গভীরতর করে জিজ্ঞেস করলেন “তাহলে আমাদের রোগীর ওপর যা করলেন, তার নাম কি?”

বিব্রতকন্ঠে মুচকি হেসে বললাম “জেলকোস্টমি”।

বহরে ভারী সিস্টোস্টমি পদ্ধতির সাধারণীকৃত বাংলা প্রয়োগ। দিনের শেষে রোগীর যন্ত্রণালাঘবের জন্য আমাদের সাহেবী সিলেবাসের বাইরে অনেক কিছুই করতে হয় বইকি।

PrevPreviousআগামী মিটিং সব ডাক্তারের…
Nextমারীর পরে মারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 27, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সাম্প্রতিক পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 27, 2026

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625742
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]