Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পত্র সাহিত্য (অণুগল্প অথবা, একটা আকুল চিঠির মুসাবিদা)

FB_IMG_1660142853324
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 13, 2022
  • 8:22 am
  • No Comments

শ্রীচরণকমলেষু,

আমার এক এবং একমাত্র মেরুদণ্ডমশাই, শারীরিক আর মানসিক উৎপীড়নের আশঙ্কায় আপনাকে সদাসর্বদা দুচ্ছাই করেছি। বলতে কী একরকম তাড়িয়েই দিয়েছি।

যদিও নির্দ্বিধায় আজ স্বীকার করি আপনার অনুপস্থিতিতে বিবেকবাবুর তুমুল হতচ্ছেদ্দা আর হেনস্থার জন্য সম্যক অসুবিধায়ও পড়েছি।

অবশ্য অসুবিধা ভাবলে অসুবিধা। নইলে আপনাকে ছাড়াই দিব্যি কাজ চলে যায়। বরং আপনি না থাকলে সুবিধামত পোস্টিং, ব্যক্তিগত ব্যবসা বৃদ্ধি, কর্তাদের স্নেহদৃষ্টি সবই অতি সহজলভ্য। মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুনের পঞ্চ ম কারে আবদ্ধ এই আমার একটাই তো জীবন।

আপনি থাকলে অফিসে বসের চমকানি, গৃহে গৃহিণীর ধমকানি, পাড়ায় মস্তানদের পেশীগর্জন। মাঝে মাঝেই মনে হত আপনি এক আপদ। আপদ তো বটেই তদুপরি বহু বিপদের কারণও আপনি।

আসলেই দিব্যি ছিলাম। সেই একক কোষের যাত্রা দিয়ে শুরু করেছিলাম। বহুকোষী হলাম। তারপর বহুযুগ বাদে পিঠের দিকে চুলকানি। অনুসন্ধানে জানা গেল আমাকে দৃঢ়তা দিতে শরীরে আপনি সেঁধিয়েছেন। সেই থেকেই কী আর বলি, আপনার জ্বালাতন শুরু হল। যতই মানানসই হতে চাই, পেছনে ঠেলা মেরে আপনি শেখাতে চান, খাড়া থাকো। নুয়ে পড়ো না।

আপনার প্ররোচনায় হের হিটলার বলিনি বলে শয়ে শয়ে মরেছি। মার্টিন লুথার কিং নামের এক পাগল আপনারই উৎপাতে চিৎকার করে বলে উঠেছিল, আই হ্যাভ আ ড্রিম।

এই দেশেও আপনি প্রচুর সমস্যার জন্ম দিয়েছেন যুগে যুগে কালে কালে। কখনও করেঙ্গে ইয়া মরেঙ্গে, কখনও বা আমি ভয় করব না, ভয় করব না এই সব উন্মাদসুলভ কথা বলিয়েছেন পেছনে খোঁচা মেরে। কখনও বা মারাত্মক প্রলোভনও দেখিয়েছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা…। ভাগ্যিস সেই সব লোভে পা দিইনি।

দীর্ঘদিন সেঁটে থাকার কারণেই অভিপ্রেত না অনভিপ্রেত বুঝিনা,আপনি কেমন যেন এক অভ্যাসের মত।

অধুনা উত্তর রাঢ় ষড়যন্ত্রমামলায় আপনার অনুপস্থিতিতে বিপরীত সাক্ষ্যপ্রদানের জন্য যখন একপর্যায়ে প্রায় বাধ্যতা দেখা দিচ্ছিল, সেই বিপজ্জনক সময়ে আপনি কোথা থেকে কেনই বা পুনরাবির্ভূত হলেন?

যাই হোক। ফিরে এসেছেন যদি এইবারে থেকেই যান। দুর্দমনীয় ক্ষতি যা হবার, ডারুইন সায়েব বলে গেছেন বহুদিন আগেই হয়ে গেছে। নতুন করে কী আর ক্ষতি হবে?

আমরা বরং, মানে যাদের কাছে আপনি ফিরলেন, তৈরি হই, চাকরিতে শো কজ্, লোকালয়ে পেশী-উৎপাত ও আনুষঙ্গিক অন্যান্যের জন্য।

নষ্টবুদ্ধি ভ্রষ্ট প্রশাসন, হাতে যদি সাইবেরিয়া থাকত সেখানেই পাঠাত হয় তো। যা আছে তাই সই। মানচিত্রে উপুড় হয়ে ম্যাগনিফায়িং গ্লাসে উত্তর দিকের মানচিত্র খুঁজুক তারা।

সে যাই হোক, ফিরেছেন যখন, চলে যাবেন না মশাই। লেসার এভিল দাদারা যাই শেখাক, এই সম্মানহীন জীবনের একমাত্র ভরসাই আপনি।
ইতি,
প্রণামান্তে…

PrevPrevious🩸🩸রক্ত সঞ্চালনের ইতিহাস: মেডিসিন না মার্ডার? পর্ব ২
Nextরবীন্দ্রনাথ ঠাকুরের মৃত‍্যুদর্শন ও একটি ডাক্তারের মৃত্যু ।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631044
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]