Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অত্যাবশ্যক ওষুধ কাদের বলে?

Screenshot_2022-08-01-09-26-33-51_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • August 1, 2022
  • 9:27 am
  • No Comments

আজ থেকে ৪০বছরেরও বেশী সময় আগে হাতি কমিটি বলেছিল—১১৭টা ওষুধ দিয়ে ভারতের অধিকাংশ মানুষের অধিকাংশ রোগের চিকিৎসা করা সম্ভব। সেটাই এদেশের প্রথম অত্যাবশ্যক ওষুধের তালিকা।

১৯৭৮-এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা—Health For All by 2000 A.D.—২০০০ খ্রীষ্টাব্দের মধ্যে  সবার জন্য স্বাস্থ্য অর্থাৎ পৃথিবীর সব দেশের সরকার নিজ নিজ সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে। সরকার তো সব ওষুধ সরবরাহের দায়িত্ব নিতে পারে না। কোন কোন ওষুধ সরবরাহ করা হবে তা ঠিক করা দরকার। তাই দরকার অত্যাবশ্যক ওষুধের এক তালিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম তালিকায় ওষুধের সংখ্যা ছিল ২০৮টি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী essential medicines বা অত্যাবশ্যক ওষুধ হচ্ছে সেই ওষুধগুলো যা জনসাধারণের গুরুত্বপূর্ণ চিকিৎসার প্রয়োজনীয়তাগুলো মেটায়(satisfy the priority health care needs of the population)। এই ওষুধগুলো সব সময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাওয়ার কথা। ওষুধগুলোর দামও হওয়া চাই মানুষের নাগালের মধ্যে।

কয়েক বছর ছাড়া ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যাবশ্যক ওষুধের আদর্শ তালিকা (model list of essential medicines) প্রকাশ করে। এমন শেষ তালিকা তারা বার করেছে ২০১৫-এ, তাতে ওষুধের সংখ্যা ৪০৮, অর্থাৎ ১৯৭৭-এর তুলনায় প্রায় দ্বিগুণ।

প্রতিটি দেশকে উৎসাহ দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকা ঠিক করে। পৃথিবীর ১৫৫টিরও বেশী দেশ জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী সরকারগুলো তাদের সীমিত সাধন কোন কোন ওষুধের জন্য লাগাবে তা ঠিক করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় একটা মূল অংশ বা core list থাকে। তাতে এক বুনিয়াদী চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ওষুধগুলো থাকে। গুরুত্বপূর্ণ অসুস্থতাগুলোর জন্য প্রয়োজনীয় সবচেয়ে কার্যকরী, নিরাপদ এবং cost-effective ওষুধগুলোকে এই তালিকায় রাখা হয়।

আরেকটা পরিপূরক অংশ বা complementary list থাকে। যে গুরুত্বপূর্ণ রোগগুলোর জন্য বিশেষ পরীক্ষা-নিরীক্ষা বা নজরদারি দরকার, সেইসব রোগের ওষুধ থাকে এই অংশে। বেশী দামী বা কম cost-effective ওষুধগুলোকেও অনেক সময় রাখা হয় এই অংশে।

জাতীয় স্বাস্থ্য নীতি প্রনয়ণের সময়ও অত্যাবশ্যক ওষুধের তালিকার গুরুত্ব অনেক। ২০১১-এ সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে গঠিত উচ্চস্তরীয় বিশেষজ্ঞ দল যেমন সুপারিশ করেছিল—ভারত সরকার সমস্ত নাগরিককে তাদের প্রয়োজন মতো ২০১১-র অত্যাবশ্যক ওষুধের তালিকার ওষুধগুলো বিনামূল্যে সরবরাহ করুক।

২০১১-র জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকায় ওষুধের সংখ্যা ছিল ৩৪৮। ২০১৫-র তালিকায় আছে ৩৭৬টা ওষুধ।

সরকার এই অত্যাবশ্যক ওষুধগুলো পর্যাপ্ত পরিমাণে উৎপাদনে ওষুধ কোম্পানীগুলোকে বাধ্য করুক এবং নাগরিকদের বিনামূল্যে সরবরাহ করুক এইটাই আমরা চাই।

PrevPreviousজ্ঞানসিন্দুক
Nextপাঁচশো দিনরাত।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

April 30, 2026 No Comments

২৭ এপ্রিল ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

সাম্প্রতিক পোস্ট

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

ভারতে হাম: একটি প্রতিরোধযোগ্য রোগ, তবু এত ঝুঁকি কেন?

Doctors' Dialogue April 30, 2026

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620044
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]