Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তনঃ মস্তিষ্ক কেওস

FB_IMG_1638513162863
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • December 4, 2021
  • 7:02 am
  • No Comments

জোড়া যমজ ও জিন-পরিবেশ পর্ব ১

এক বছর হল বালিয়া মারা গেছে।(তথ্যসূত্র ১)

বালিয়া কোনও ঐতিহাসিক চরিত্র নয়। ওড়িশার সাধারণ ঘরের বাচ্চা বালিয়া মারা যাবার ঘটনাটি খবরের কাগজে ঠাঁই পাবার মত কিছু নয়, যদি না …

যদি না বালিয়ার ওপরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ২০১৭ সালে এমন এক অপারেশন করা হত যার জন্য তাকে, বা তাদের, পরের দু’বছর হাসপাতালে কাটাতে হত। এই অপারেশনটি ছিল ভারতে প্রথম সফলভাবে দুটি মাথা-জোড়া যমজ শিশুকে আলাদা করার অপারেশন। (চিত্র ১, জগা ও বালিয়া মাথা-জোড়া অবস্থায়। চিত্র ২, অপারেশনের পরে তারা আলাদা বসে আছে।)

জগা আর বালিয়া জন্মেছিল মাথা-জোড়া যমজ হিসেবে। এদের মাথা দুটি আলাদা করার অপারেশনের সাফল্যের হার খুব কম। বালিয়াকে তার জোড়া যমজ ভাই জগা-র থেকে আলাদা করা হয়েছিল তাদের দু’বছর বয়সে। অপারেশনের পরে তারা দুজনেই বেঁচে ছিল। কিন্তু মাথায়-মাথায় জোড়া লাগা যমজ দুজনকে বড় বয়সে আলাদা করা এখনও দুঃসাধ্য কাজ। লাদান ও লালেহ নিজেদের জীবন দিয়ে তার প্রমাণ রেখেছে।

ইরানি দুই বোন লাদান ও লালেহ বিজানি—এদেরও মাথা দুটো জোড়া ছিল (চিত্র ৩)।

জীবনের ২৯টা বছর জোড়া থাকার পরে তারা স্থির করে, এবার তারা আলাদা হবে। ডাক্তারেরা জানান, অপারেশন করে আলাদা করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু মস্তিষ্ক জোড়া আলাদা করা সহজ কর্ম নয়, তাদের মৃত্যু হতে পারে। লাদান ও লালেহ বলে, মরে গেলে যাব, আলাদা করার চেষ্টা করতেই হবে। ২০০৩ সালে সিঙ্গাপুরে তাদের অপারেশন হয়—কেউ বাঁচেনি। (তথ্যসূত্র ২)

বিজানি বোনেদের সংযুক্ত মস্তিষ্ক দুটোকে অপারেশন করে আলাদা করতে রাজি এমন নিউরোসার্জন সহজে খুঁজে পাওয়া যায়নি। তারা সারা বিশ্ব খুঁজেছে। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের নিউরোসার্জনের ডা. কিথ গো অপারেশনটি করতে রাজি হন। সম্ভবত ডা. গো অপারেশনটি না করলেই ভাল করতেন। সেই সময়ে তিনি বলেছিলেন, সাফল্যের সম্ভাবনা শতকরা ৫০ ভাগ, কিন্তু প্রকৃতপক্ষে সাফল্যের সম্ভাবনা ছিল শূন্যের কাছাকাছি। আমরা এখানে ডাক্তারের নৈতিক ভুল নিয়ে আলোচনা করব না। বরং আমরা দেখব, সারা বিশ্বের সমস্ত নামকরা নিউরোসার্জন যেখানে বলেছিলেন, অপারেশনের সম্ভাব্য ফল হল মৃত্যু, সেখানে বিজানি যমজদ্বয় কেন আলাদা হতে আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছিল।
.
বিজানি বোনেরা আপাতদৃষ্টিতে সুস্থ ছিল। তারা যে জীবন যাপন করছিল, তা আদর্শ জীবনযাপন না হতে পারে, জীবনের পরিপূর্ণতা থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত ছিল, এমনও বলা যায় না। তাদের মাথার খুলি জোড়া ছিল, রক্ত সংবহন ছিল মিশ্রিত। তবু তারা সমাজের অংশ হিসেবে থাকতে পারত। তারা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল, এবং আইনের ডিগ্রি অর্জন করেছিল। তারা বন্ধুদের সঙ্গ উপভোগ করত, তাদের সঙ্গে ডিনার পার্টিতে যেত। এমন নয় যে অপারেশন করে আলাদা না হলে তাদের জীবনে হারানোর মত কিছুই ছিল না; তাদের হারানোর অনেক কিছু ছিল। তারা যা যা করতে পেরেছিল, আফগানিস্তানের মেয়েরা তার অনেক কিছুই এখন করতেই পারে না।
.
তবুও, তারা স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিল। “হঠাৎ জ্যোৎস্নায়– তবু সে দেখিল /কোন্ ভূত?” এর মত তারা কোনও অবোধ্য যন্ত্রণায় মৃত্যুর দিকে ছুটে যায়নি। তাদের জোড়া লাগা জীবনকে তারা নিয়ত যন্ত্রণাবিদ্ধ মনে করত, এবং তার যুক্তিসহ কারণ ছিল। অন্য ব্যক্তির সঙ্গে সর্বদা, সদা-সর্বদা, বসবাসের জন্য প্রতিনিয়ত নিজের সঙ্গে আপস করতে হয়। কিন্তু যখন দুজন ভিন্ন প্রকৃতির মানুষ ‘এক ব্যক্তি’ হিসাবে থাকতে বাধ্য হয়, তখন আপস ভেঙে পড়ে।
.
বিজানি বোনেদের আকাঙ্খা এবং ব্যক্তিত্বের মধ্যে বিরাট ফারাক ছিল। লাদান চেয়েছিল আইনজীবীর পেশা বেছে নিতে, আর লালেহ চেয়েছিল সাংবাদিক হতে। লাদানের পছন্দ ছিল কম্পিউটার গেম খেলে সময় কাটানো, আর লালেহ সেই সময় প্রার্থনা করতে পছন্দ করত। এরকম দুটো কাজ জোড়া-দেহে করা অসম্ভব ছিল, তাই দুজনেই নিজের জীবন ও স্বাধীনতার উপর বিশাল বিধিনিষেধ মেনে নিতে বাধ্য হয়েছিল। তারা বুঝেছিল তাদের বিয়ে ও সন্তানধারণ অসম্ভব।

লাদান ও লালেহ-র দত্তক পিতা আলিরেজা সাফাইয়ান সংবাদপত্রে দেওয়া সাক্ষাতকারে জানান, দুজনের মধ্যে লাদান ছিল বেশি কর্তৃত্বপূর্ণ এবং স্পষ্টভাষী। সে আইন নিয়ে পড়াশুনো করার ব্যাপারে খুব সিরিয়াস ছিল। অন্যদিকে লালেহ ছিল তুলনায় শান্ত, চিন্তাশীল এবং বেশি ধার্মিক; আর সে সাংবাদিক হতে চাইত। কিন্তু সে আইন পড়তে বাধ্য হয়। তাদের ব্যক্তিত্ব ও রুচি ছিল ভিন্নরকম। লালেহ হলুদ পছন্দ করত, লাদান নীল পছন্দ করত। লালেহ যে খাবার খেতে ভালবাসত, লাদান সেটি পছন্দ করত না। সাফাইয়ান বলেছেন, “রাতে যখন বাসায় যেতাম, দেখতাম একজন ঘুমাচ্ছে ও অন্যজন খবরের কাগজ পড়ছে। বা, একজন সেলাই করছে, অন্যজন অঙ্ক করছে।” (তথ্যসূত্র ৩)
(ক্রমশ)

চিত্র পরিচিতি
১) জগা ও বালিয়া, মাথা জোড়া লাগা অবস্থায়
২) জগা ও বালিয়া, অপারেশন করে আলাদা করার পরে
৩) লালেহ ও লাদান
.
তথ্যসূত্র
১) The Indian Express, 26 November, 2020
২) Independent, Wednesday 09 July 2003
৩) A father feels the pain of separation. The Age, July 13, 2003

PrevPreviousWho Killed Rational Use of Medicine? 13
Nextবিশ্বাসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669548
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]