Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তোমার জন্য বড্ড মন কেমন করছে মা

410523466_3556682747978689_1606989258130980260_n
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • December 20, 2023
  • 8:24 am
  • No Comments
ছুটির দুপুরে খাবার টেবিলে পার্বতীদির যত্ন করে রেঁধে রাখা ঠান্ডা ভাত আর মুরগির মাংস, এক গরাস নৈঃশব্দ্য দিয়ে মেখে মুখে তুলছিলাম।
ডাইনিং টেবিলটা বুড়োদাদুর আমলের। আগে সাদামাটা কাঠের টপ ছিল, বাবা পরে সানমাইকা করিয়ে নেয়। জন্ম ইস্তক বাড়িতে থাকলে এখানে বসেই খেয়ে এসেছি আমি। প্রথম প্রথম তিনজনে, তারপর দুজনে, আর ইদানিং একাই।
খেতে খেতে ভাবছিলাম, কতদিন মা আর আমি এক টেবিলে বসে ভাত খাইনি? ঠিক কতদিন?
অনেকদিন। আমাদের খাবার ঘর একতলায়। আমার আর মায়ের শোবার ঘর দোতলায়। চলে যাবার বছর দুই আগে থেকেই মা আর সিঁড়ি ভেঙে ভাত খেতে নামতে পারত না, হাঁপ ধরত খুব।
আমি শোবার ঘরে এককোণে একফালি টেবিলে মায়ের খাবার বন্দোবস্ত করে দিয়েছিলাম।
তখন থেকেই একা লাঞ্চ করার অভ্যেস — হাসপাতাল ডিউটির দিনে তো বটেই, ছুটির দিনেও।
রাতের খাবার অবশ্য একসঙ্গে খেতাম — খাটে বসে, টিভি দেখতে দেখতে।
আজ দুপুরে খেতে বসে মনে হচ্ছিল যেন কতযুগ আগের কথা সব।
আমার মামাতো, মাসতুতো দিদি, বৌদি, বোনঝি যারা ফেসবুকে আমার বন্ধুবৃত্তে আছে, তারা এই অবধি পড়ে দুঃখ পাবে খুব। ভাববে —“আহা, মেয়েটা/ মাসিটা ভাল করে খেতে পায় না মোটে।”
তারপর উৎকন্ঠিত ফোন আসবে কিছু —“পরের ছুটির দিনে চলে আয় না দুপুরবেলা — একসঙ্গে খাবো। কি মাছ খাবি বল? চিকেন খাবি? তোর পছন্দমতো হালকা করে রান্না করব —“
উৎকন্ঠাটুকু স্বার্থপরের মতো উপভোগ করব আমি — কিন্তু তাদের বোঝাতে যাব না যে খাবারের উষ্ণতা বা স্বাদ নয়, খাওয়ার ইচ্ছের দরজাটাই বন্ধ হয়ে গিয়েছে আমার। কোনো মরসুমি ফল, কেক, পিঠে পায়েসের অশনেই এ রসনাবিলাস আর ফিরবে না।
তবু খেতে হয়। মনের সঙ্গে ষড় করে স্বাদকুঁড়িরা ধর্মঘটে গেলেও খেতে তো হয়। হ্যাঁ, একাই।
সাম্প্রতিককালে মা নিজের হাতে আর খেতে চাইত না। দুপুরে পার্বতীদি আর রাত্রে আমি খাইয়ে দিতাম। কোনো জ্বালা ছিল না খাওয়ার। শুধু চিবোতে পারত না বলে একটু নরম, গলা খাবার দিতে হতো মা-কে।
সকলেই বলে, মনে এনো না পুরোনো কথা, চেষ্টা করো ভুলতে, মনে পড়লেই কষ্ট। বলে, সময় সব ভুলিয়ে দেবে।
কি করে বোঝাই সকলকে, ঠিক সেটাই তো আমি চাই না। ভুলতেও চাই না, মন থেকে সরাতেও চাই না। একেবারেই নিরাবলম্ব হয়ে যাব যে তাহলে।
হয়ত এই pining, যা গেছে তাকে ফিরে পাওয়ার এই শাশ্বত হাহাকার খুব অস্বাস্থ্যকর। তবু, একে আঁকড়েই বাঁচতে চাই। কারণ, আমার দিনের বাকি সময়টা যে সদর্থক সক্রিয়তার মধ্যে দিয়ে কাটিয়ে ফিরি, তার বোধনের সুর রয়েছে এই অপ্রাপ্তির মনকেমনের বাঁশিতে। একে আমি হারাতে দিই কেমন করে?
তাই দিনান্তের ডায়েরি লিখছি ভেবে মনের মুঠো আলগা করে ফেসবুকের পাতায় ছড়িয়ে দিই এককুচি বিষাদের পাপড়ি। বিষক্ষয় হয় যেন, আখর-ইথারের স্পর্শে শাপমুক্তি ঘটে বেদনাময়ী অহল্যার।
কেউ না পড়ুক, আমি তো ফিরে ফিরে পড়তে পারি, জুটিয়ে নিতে পারি আগামী দিনটা সকর্মক ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেওয়ার একটুকরো তাগিদ।
হ্লাদিনী মুখপুস্তিকার উল্লাসময় অঙ্গনের এককোণে এই গুরুভার শোকের একটুকরো যাপনও না হয় থাকুক। কালো বিনে আলো-কে অত উজ্জ্বল লাগে কি?
সঙ্গের ছবি বছর ছয়েক আগে এক অঘ্রাণের দুপুরবেলার। মামাতো দিদির ছেলের বিয়ে উপলক্ষে মায়ের খাওয়ার ছবি। সঙ্গে মামাতো বৌদি, ভাইপো আর আমি।
ছবি তুলেছিল আরেক মামাতো দিদির মেয়ে, মায়ের অতি আদরের নাতনি পুটুর।
PrevPreviousপ্রকাশ্যে আমিষ বিক্রি নিষিদ্ধ!
Nextডেপুটেশনের হুমকিNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633793
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]