Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মানুষের খাওয়া দাওয়া

huntergatherers1
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • October 22, 2023
  • 8:19 am
  • One Comment

মানুষ বলতে হোমো সেপিয়েন্স কী খায় সেটা আমরা মূলত দুটি লাইন অফ এভিডেন্স থেকে পেতে পারি।

প্রথম এভিডেন্স এখনকার মানুষ কী খাচ্ছে সেটা দেখা। এর দুটো ভাগ আছে। আমরা যাকে সভ্যতা বলে অভিহিত করি সেই সভ্যতার মানুষেরা কী কী খাচ্ছে। আর আমরা যাকে সভ্যতার আগের স্তর বলে অভিহিত করি সেই শিকারী সংগ্রাহক মানুষেরা কী কী খাচ্ছেন। দ্বিতীয় দলের মানুষেরা শিকারি সংগ্রাহক। তার মধ্যে ভারতবর্ষের অনেকগুলি জনজাতি আছে, সব থেকে পরিচিত নাম বোধ হয় আন্দামানের জারোয়া।

দ্বিতীয় এভিডেন্স হল আগের যুগের মানুষ কী খেত। আগের যুগের মানুষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ইতিহাসে লেখা হয়েছে যে মানুষের কথা এবং তার আগেকর বা প্রাগিতিহাসের মানুষের কথা। এদের মধ্যে ইতিহাসে লেখা মানুষের খাবার নিয়ে তেমন বিতর্ক নেই। তারা মাছ মাংস ডিম কাঁকড়া কচ্ছপ ইত্যাদি নানারকম ইত্যাদি নানা রকমের আমিষ খেয়েছে। আবার মাঝেমধ্যে মূলত সংস্কৃতিক কারণে কোনো কোনো জনগোষ্ঠী আমিষ খাওয়া কমবেশি বন্ধ করেছে।

ইতিহাস লেখা শুরু হওয়ার আগের যে মানুষ তাদের মধ্যে শেষদিকে এসেছে কৃষিকাজ করা মানুষ, তারা মোটামুটিভাবে ইতিহাসে লিপিবদ্ধ কৃষিসভ্যতার মানুষের মতন খাবার দাবার খেয়েছে। কিন্তু হোমো সেপিয়েন্সের উদ্ভবের পর থেকে এই প্রজাতির জীবনের বড় অংশটাই কেটেছে অরণ্যচারী শিকারি-সংগ্রাহক হিসেবে। এই শিকারি সংগ্রাহক জীবন হল সেপিয়েনসের environment of evolutionary adaptedness, বাংলায় একে আমরা বিবর্তনগত অভিযোজনের পরিবেশ বলতে পারি। অর্থাৎ মানুষ মোটামুটি তিন লক্ষ বছর আগে প্রথম উদ্ভূত হয়ে তারপরে দু লক্ষ নব্বই হাজারেরও বেশি বছর সময় ধরে মানুষ হয়ে উঠেছে, আর এই সময়টাতেই তার দেহ মন বিপাক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠেছে। তারপর কৃষির উদ্ভবের পরেও কিছু কিছু অভিযোজন হয়েছে, কিন্তু তার গুরুত্ব ও পরিমান কম।

এ কথাটা এত বড় করে বলার কারণ এই যে, প্রশ্ন হল, মানুষ “মূলত” কী রকম। যখন মানুষ শিকারি সংগ্রহক হিসেবে জীবন কাটাচ্ছিল, তখন সেই মূল গড়ে উঠেছিল।

তারা যে সে সময়ে শিকার করত, সেটা তাদের হাতিয়ারের সাক্ষ্য থেকে পাওয়া গেছে, এছাড়াও তাদের দাঁতের উপরে খাদ্যের আঁচড় থেকে বিশ্লেষণ করে জানা গেছে। তারা যে বিভিন্ন ফল কন্দ মূল কুড়িয়ে বা জোগাড় করে খেত সেটাও একই ভাবে জানা গেছে, তবে উদ্ভিজ্জ খাদ্যের জোগাড় করার জন্য যে হাতিয়ার সেগুলো খুব বেশি খুঁজে পাওয়া যায়নি। তার কারণ হলো সেগুলো ছিল মূলত গাছের ডাল জাতীয় জিনিস, সেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পাওয়া যায় না।

এ হল প্রত্যক্ষ প্রমাণ। এছাড়া আমাদের শিকারি সংগ্রাহক প্রাচীন পূর্বসূরীরা কেমন খাবার খেত, তা ঠিক করার জন্য বিজ্ঞানীরা এক রকম অনুমান করেছেন। তারা ভেবেছেন, আজকের শিকারি সংগ্রাহক যে সমস্ত জনগোষ্ঠী আছে, তাদের মত খাবারই আমাদের প্রাচীন পূর্বসূরীরা খেত।

আজকের এই আধুনিক শিকারি সংগ্রাহক জনগোষ্ঠীগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। বিগত ২ শতক ধরে এদের সম্পর্কে নানা রকম তথ্য অনেক বিজ্ঞানী এবং অভিযাত্রী লিপিবদ্ধ করে রেখেছেন। তার মধ্যে সবথেকে বিখ্যাত হল জর্জ মার্ডক এর এথনোগ্রাফিক অ্যাটলাস। তাতে অনেক ভুল আছে এবং অসম্পূর্ণতাও আছে, তা সত্ত্বেও এটা এক বিরাট তথ্যের সূত্র। মারডকের তথ্য যারা জোগাড় করে এনেছিলেন তাদের প্রশিক্ষণ ছিল না, ফলে একটি জনগোষ্ঠীর বিভিন্ন প্রকার খাদ্যকে সঠিকভাবে ক্লাসিফাই করা হয়নি। তাতে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পাশ্চাত্যের ফ্যাড ডায়েট প্যালিওডায়েট, তা মারডকের এটলাসের ভুল বোঝার উপরে অনেকটা দাঁড়িয়ে আছে, এবং তাতে মাংস এবং চর্বি খুব বেশি করে খাবার কথা বলা হয়েছে।

পরে অবশ্য মারডকের আটলাস আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করা হয়, এবং তাতে দেখা যায়, নিরক্ষরেখা এবং তার আশপাশের অঞ্চলে বর্তমানের, বা বিগত দু একশ বছরের , শিকারি সংগ্রাহকরা তাদের মোট খাদ্যের ষাট শতাংশ উদ্ভিজ্জ খাদ্য খেয়েছে, বাকিটা প্রাণিজ। মেরু অঞ্চলের কাছাকাছি এই হিসেব উল্টে গেছে। সেখানে শিকারি সংগ্রাহকেরা প্রাণিজ ফ্যাট এবং মাংস অনেক বেশি খেয়েছে, তার কারণ সেখানে উদ্ভিজ্জ খাদ্য বিশেষ পাওয়া যায় না।

এই তথ্যগুলো বিজ্ঞানী হারম্যান পঞ্জার মার্ডকের অ্যাটলাস বিশ্লেষণ করে প্রায় অকাট্যভাবে আমাদের সামনে হাজির করেছেন। তারপরে তার মন্তব্য হল, মানবজাতি সুযোগসন্ধানী সর্বভুক প্রাণী হিসেবে বিবর্তিত হয়েছে। তারা যেখানে যেরকম খাবার পেয়েছে সেরকম খেয়েছে, কিন্তু তাদের শরীরে উদ্ভিজ্জ এবং প্রাণিজ উভয় রকম খাদ্যকে বিপাক করার ব্যবস্থা রয়েছে এবং উভয়রকম খাদ্যের প্রয়োজনীয়তাও রয়েছে।

অনেক লম্বা হয়ে গেল। এখানেই শেষ করছি।

PrevPreviousতিস্তাপাড়ে তিন দিন ১
Nextপ্রাপ্তি – ৭ম কিস্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sumita Sarkar
Sumita Sarkar
2 years ago

খুব ভালো লেখা। আরো কিছু জানার ইচ্ছে ছিল।

0
Reply

সম্পর্কিত পোস্ট

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

October 18, 2026 No Comments

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণহানি: উদ্যোক্তাদের চরম গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি চাই! ভয়াবহ, মর্মান্তিক! চোরবাগান সার্বজনীনে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যু এবং

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

October 18, 2026 No Comments

জনগণকে ন্যায়বিচারের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা দখলের রাজনীতি, এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করে তোলা এবং সাধারণ মানুষের আবেগ ও ন্যায়বিচারের দাবিকে ক্ষমতার লড়াইয়ে

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

October 18, 2026 No Comments

দুর্গাপুজোর ঠিক আগেই আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ জামিন পেলেন। এমন আশঙ্কা আমাদের মনে ছিল না তা নয়, কিন্তু অনেকেই ভরসায়

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

সাম্প্রতিক পোস্ট

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

West Bengal Junior Doctors Front October 18, 2026

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

West Bengal Junior Doctors Front October 18, 2026

সন্দীপ ঘোষের জামিন আসলে অভয়া হত্যার ন্যায়বিচারকেই পিছিয়ে দেয়।

Abhaya Mancha October 18, 2026

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692008
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]