Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এইসব রোগীদের জন্যই এখনও ডাক্তারিটা ছাড়িনি।

294978071_5625234750844698_5519464425283819955_n
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • July 26, 2022
  • 8:41 am
  • No Comments
মাস দুয়েক আগে এক মধ্যবয়স্কা রোগীকে নিয়ে অপারেশন করাতে এসেছিলেন তার বৌমা।
তরুণী বধূটি বললেন, ‘অনেকদিন আগে আপনি আমার বাবারও মেরুদন্ডে অপারেশন করেছিলেন। বাবার প্যারালাইসিস হয়ে গেছিল।’
‘বাবা এখন কেমন আছেন?’
‘ভালো আছে। বাবা তো আবার ভ্যান-রিকশা চালাচ্ছে।’
‘বাঃ। কতদিন আগে অপারেশন হয়েছিল?’
মেডিক্যাল প্র্যাকটিসে এই ‘অনেকদিন’ কথাটা খুব বিভ্রান্তিকর। কারও কাছে ছ’মাসটা ‘অনেকদিন’, তো কারও কাছে ছ’বছরটা।
তরুণী বলল, ‘পনের বছর।’
এবার বোঝা গেল। হঠাৎ কি মনে হতে বললাম, ‘তোমার বাবার নাম কি?’
‘দীপক সর্দার’
…….দীপক সর্দার! নামটা শুনেই মনটা এক লহমায় পিছিয়ে গেল পনেরটা বছর। ২০০৭ সাল। আর জি করে আবার নতুন করে স্পাইন অপারেশন শুরু করেছিলাম কয়েক বছর যাবৎ। প্রচুর রোগী। মেরুদন্ডের সমস্যা, বিশেষতঃ চোট ও প্যারালাইসিসের রোগীর কোনো অভাব নেই। কিন্তু অচিরেই সরকার বাহাদুর এবং কয়েকজন স্বাস্থ্য প্রশাসকের কৃপাদৃষ্টিতে বদলি হলাম মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
সপ্তাহান্তে বাড়ি এসেছি। বাড়ির কাছের নার্সিংহোম থেকে ফোন পেলাম, একজন এমার্জেন্সী রোগী দেখতে হবে। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে দেখতে পেলাম, রোগী বছর তিরিশের হতদরিদ্র এক যুবক। গাছ থেকে পড়ে কোমর থেকে দুটো পা প্যারালাইসিস হয়ে গেছে। মূত্রনালীতে ক্যাথেটার পরানো। আরজিকরে নিয়ে গেছিল। কিন্তু ওখানে বলেছে, এখন আর মেরুদন্ডের অপারেশন ওখানে হয় না। তবে একটা এক্স-রে আর এম আর আই স্ক্যান করে দিয়েছে ওখানে- সম্পূর্ণ বিনা খরচে।এক্সরে-তে দেখা গেল মেরুদন্ডের হাড় ভাঙা। এমআরআই-তে দেখা গেল- মেরুদন্ডের ভাঙা হাড়ের টুকরো সুষুম্নাকান্ড বা স্পাইনাল কর্ডের নীচের অংশটাকে একেবারে চেপে ধরেছে।
রোগীর সঙ্গের দু-চার জন আমাকে ঘিরে ধরল, ‘ডাক্তারবাবু, লোকটা খুব গরীব, কিন্তু ভালো মানুষ। ভ্যানরিকশা চালিয়ে সংসার চালায়। যদি কোনোভাবে সাহায্য করা যায় দেখুন না।
‘বুঝলাম। কিন্তু এত বড় অপারেশন! অনেক যন্ত্রপাতি লাগবে। তাও প্রাইভেট হাসপাতালে। কিভাবে হবে?’
‘আমরা ক্লাব থেকে কিছু চাঁদা তুলব। বাকি যদি আপনারা কিছু সাহায্য করেন।’
রোগীর স্ত্রী তার শিশুকন্যাকে নিয়ে করুণ চোখে হাত জোড় করে দাঁড়িয়ে।
হাসপাতালের এক অংশের মালিক ও পরিচালক স্বপনবাবু বললেন, ‘অপারেশন করে তো দিন, তারপর দেখা যাবে।’
‘অপারেশন করে দেব। কিন্তু প্রায় সম্পূর্ণ প্যারালাইসিস। তাও চারদিন হয়ে গেছে। আদৌ ঠিক হবে কি না জানি না। সে ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে পারব না।’
‘প্রতিশ্রুতি চাই না। যা কপালে আছে হবে। আপনি করুন।’ রোগীর সঙ্গীরা বলল।
এইসব ভরসায় মফঃস্বলে একটা নতুন জায়গায় বেশ ঝুঁকি নিয়ে অতবড় অপারেশন করে দিয়েছিলাম। অজ্ঞান করেছিলেন বাইপাসের বড় হাসপাতালে অভিজ্ঞ অ্যানাস্থেটিষ্ট শিবানীদি। রোগীর পরিবার শুধু যন্ত্রপাতির খরচ আর শিবানীদির যাতায়াতের গাড়ি ভাড়াটুকু দিতে পেরেছিল।
যতদূর খবর পেয়েছিলাম, রোগীর নাম করে তার পাড়ার ক্লাব ও আশেপাশের অঞ্চলে চাঁদা তোলা হলেও রোগীর পরিবার অথবা হাসপাতাল একটা টাকাও পায় নি।
যাই হোক, অপারেশনের পাঁচদিন বাদে রোগী পা নাড়তে পেরেছিল। একমাস বাদে মূত্রনালী থেকে ক্যাথেটার খোলা হল। তিনমাস বাদে রোগী হাঁটল।
…..আবার ফেরত এলাম বর্তমানে।
দীপক সর্দারের মেয়ে বলল, ‘আমি তখন ক্লাস থ্রি তে পড়ি। ছ’ মাস বাদে বাবা আবার কাজে যেতে পেরেছিল।’
‘সে তো জানি। তোমার বাবা পরেও দু’বার এসেছিল। বাড়ির আর সবাই ভালো আছে?’
‘হ্যাঁ। তবে মা বাতের ব্যথায় ভোগে। আমার বিয়ে দিয়ে দিয়েছে। ভাই কলেজে পড়ে।’
‘তোমার বাবাকে একবার আসতে বোলো তো।’
পরদিন সকালেই হাসি-হাসি মুখে ভ্যানরিক্সা চালিয়ে দীপক সর্দার হাজির। আমাকে পিঠটা দেখালো। তারপর জোর করে তার ভ্যানরিক্সায় চাপিয়ে ঘোরালো।
এইসব রোগীদের জন্যই অসহ্য তিক্ততা ও অপমানজনক পরিস্থিতি সত্ত্বেও এখনও ডাক্তারিটা ছাড়িনি।
বি.দ্র. :
১. পুরনো ছবিগুলো আমার কম্পিউটারে ছিল। নতুন-পুরোনো প্রতিটি ছবিই রোগী ও তার পরিবারের অনুমতি নিয়ে প্রকাশিত।
২. মেরুদন্ডের এবং অন্যান্য অপারেশনে সব সময় কাঙ্ক্ষিত সাফল্য না-ও আসতে পারে।
PrevPreviousমেডিক্যাল কলেজের ইতিহাস (২য় পর্ব) – ১৮৬০ পরবর্তী সময়কাল
NextA doctor’s touchNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671540
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]